সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৩২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বয়লার লাইসেন্স নবায়ন

সরকার কর্তৃক নির্ধারিত বার্ষিক বয়লার নবায়ন ফি ব্যাংকে পরিশোধ করি তার কিছুদিন পর একজন বয়লার পরিদর্শক আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব রত প্রকৌশলীর সাথে যোগাযোগ করে এবং একটি তারিখ নির্ধারণ করে জানানো হয় যে তিনি বয়লার পরিদর্শন করতে আসবেন এবার উনি এসে বয়লার খুব ভালোভাবে পরিদর্শন করেন তারপর উনি উল্লেখযোগ্য ত্রুটি চিহ্নিত করতে পারেননি এবং উনি পরিদর্শন শেষে কিছু অর্থ প্রত্যাশা করেন অতি গোপনে প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকার কারণে পরিদর্শক প্রতিষ্ঠানের বাহিরে গিয়ে একটি খাম আমাদের কাছ থেকে গ্রহণ করেন এই খামের মধ্যে ছিল দশ হাজার টাকা, যদি টাকাটা না দেওয়া হতো তাহলে হয়তোবা লাইসেন্স নবায়ন সার্টিফিকেট প্রদান করবেন না অযথা হয়রানি করবেন কিছু না ভেবেই তাই বাধ্য হয়েই অতিরিক্ত ১০ হাজার টাকা ওনাকে ঘুষ ।

রুপসি রুপগঞ্জ নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

Driving license

১২,০০০ টাকা দিয়ে দালাল ধরা ছাড়া বিআরটিএ তে লাইসেন্স করা যায় না ।

Chittagong, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

Electricity department (BPDB)

Told me the whole chagres of the facility wrong,the realammount to be paid was 710 tk,they asked for 1900 tk.

Feni, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ৩ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্মনিবন্ধন, নতুন ভোটার প্রত্যায়ন, নাগরিকত্ব সনদ ফি

গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা মনোহরপুর ইউনিয়ন এর দুনীতির চিত্র। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আমার কাছ থেকে ১২০ টাকা নাগরিকত্ব সনদ প্রতিটি কপির জন্য জন্য ৪০ টাকা , নতুন ভোটার প্রত্যায়ন এর জন্য ৮০ টাকা দাবি করে। আমি মনে করি ইউনিয়ন পরিষধ থেকে আমার কাছে বেশি টাকা দাবি করে হয়। যা অন্য ইউনিয়ন থেকে অনেক বেশি করে নেয়া হয়।

Gaibandha, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

টিন সার্টিফিকেটে বাবার নাম ভূল ছিল এন আইডি কার্ডে ঠিক ছিল তারপরেও ঘুষ দিয়ে ঠিক করতে হয়েছে।

টিন সার্টিফিকেটে নাম চেঞ্জ এটা ওয়েবসাইট থেকে চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু সিকিউরিটি পারপাস চাইল্ডহুড নেম আমার মনে নাই পরে টিন সার্টিফিকেট ভুল সংশোধন করতে পারি নাই তাই ট্যাক্স অফিসে যোগাযোগ করলে ওরা বলে ঢাকা থেকে করতে হবে না হলে হবে না

ব্রাহ্মণবাড়িয়া,, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ৫ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ম্যানপাওয়ার

আসসালামু আলাইকুম আমার বাসা কুমিল্লা জুন মাসের ২২ তারিখে আমার সৌদি আরবের ভিসা হয় এর পর ম্যানপাওয়ারের জন্য আবেদন করে আমি এজেন্সির মাধ্যমে যাচ্ছি সরকারি ফ্রী সম্ভবত ৭ হাজার টাকা বা তার একটু বেশি আজ ৩ সেপ্টেম্বর আমার ভিসার মেয়াদ ২২ সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত ম্যানপাওয়ার বাহির হয় নাই কারণ ম্যানপাওয়ারের জন্য সরকারি ফ্রী এর থেকে অধিক টাকা চাওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা আমার এজেন্সির থেকে ১৫ হাজার টাকা দাবি করেছে

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট করতে

আমার বাবা বেঁচে আছে কিনা এটা যাচাই করার জন্য বলে তাদের টাকা দিতে হবে এই দাবি করে আমার কাছে তারপর আমার কাছে পাসপোর্টটা দরকার এর জন্য সামনে যে বসে থাকে কম্পিউটারে যাচাই করে সে নিচে এক পিওনের মাধ্যমে নিছে

পটুয়াখালী পাসপোর্ট অফিস, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আওতাভুক্ত ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মশালা। প্রথমে সরকারি নির্ধারিত ফ্রি ব্যাংকে পরিশোধ করা হয়, পরবর্তীতে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিষ্ঠানে দুইজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বা ট্রেইনার উপস্থিত হন এবং শ্রমিকদের এবং কর্মচারীদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ শেষে কিছু অর্থ প্রত্যাশা করেন এমন তো অবস্থায় প্রত্যাশা পূরণ বাবদ ৫ হাজার টাকা প্রদান করা হয় এভাবে দুইদিন প্রশিক্ষণ শেষে ১০ হাজার টাকা প্রদান করা হয় তাদের প্রত্যাশা অনুযায়ী।

রুপসী , রুপগন্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

পঞ্চগড় সদর হাসপাতালে

পঞ্চগড় সদর হাসপাতালে রোগী ভর্তি করানোর সময় সিট পেতে হলে টাকা দিতে হয় দালালকে, অন্যথায় মেঝেতে শুতে হয়।

পঞ্চগড়, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Nai

Ami pasport banaitay gasilam amakay baolay 5 hajar dilay sob.kisu ok koray dibay

Feni, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৬.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ফেনী বিআরটিএ অফিসে দালালচক্র ও অনিয়মের অভিযোগ ফেনী বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি এবং দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোনো ব্যক্তি নিজে আবেদন করে নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেলে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। অন্যদিকে, দালালের মাধ্যমে কাজ করালে সহজে প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং এর জন্য প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। ফেনী বিআরটিএ অফিসের আশপাশে দালালদের নিয়মিত আনাগোনা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। তারা সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে প্রভাবিত করে এবং দালালের মাধ্যমে কাজ করানোর জন্য উৎসাহিত করে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

ফেনী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

রেজিষ্ট্রী সংক্রান্ত

রেজিষ্ট্রী করতে গিয়েছি টাকা ছাড়া রেজিষ্ট্রী হবে না কারণ দাতার নাম স্মার্ট কার্ড এবং দলিলে পার্থক্য। তাই বাধ্য হয়ে টাকা দিয়েই রেজিষ্ট্রী করা লাগলো। আমার প্রশ্ন? ৫০০০০ টাকার বিনিময়ে কি দুই নাম এক হয়ে গেলো?

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে গিয়ে

প্রথমে বললো আমার আবেদন এর কাগজ ঠিক নাই,পরবর্তী আমি বের হয়ে চা খেতে গেলে এক ব্যক্তি এসে বলে ২০০০ টাকা দিলেই সব হয়ে যাবে,তাকে টাকা দিলে সে বলে যে আপনের টা ক্যান্সেল করছে তার কাছে গিয়ে এখন জামা দিয়ে আসেন, আশ্চর্যের বিষয় হলো সাথে সাথে সে কাগজ নিলো,আর ফিঙ্গার প্রিন্ট আর ছবি তোলার জন্য অপেক্ষা করতে বলো

পিরোজপুর, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

বাসা registration

My mother payed money to গৃহায়ন অধিদপ্তর from 1984 to 2009 as monthly instalment and had all the documents with her . Still the treasury office at sadarghat , Dhaka claimed 150000 taka for clearance letter to me.

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

সহিমোহর দলিল

আর্জেন্ট দলিলের নকলে ৫০০০/- আর ২০/৩০ দিনে ২৫০০-৩০০০/-টাকা,আমি দিয়েছি নকলের জন্য। এর হাজার প্রমান আছে। যে কোন লোক দলিল উঠালে এই টাকা দিতে হয়।

শরীয়তপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ২ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

সরকারি ফি হিসাব করে এবং ব্যাংক ড্রাফ সবকিছু বাদ দিয়ে অতিরিক্ত ৫০ হাজার টাকা নিয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

হিসাব আনতে গেলে জিপিএগ

যেকোনো চাকরিজীবীর হিসাব রক্ষন অফিসে গেলে টাকা লাগে

সারা বাংলাদেশ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ৩ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট

আমি যখন পাসপোর্ট করি ৪৫০০ টাকা লাগে কিন্তু ওরা ৭৫০০ টাকা ছাড়া কাজ করতে পারবে না।আমি এই অতিরিক্ত টাকা দিতে না চাইলে আমার কাগজ ফেরত দিয়ে দেয়।বাদ্য হয়ে টাকা দিয়ে দেই।

রৌমারী, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ৩ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.৩ হাজার

tread licence

ট্রেড লাইসেন্স এর জন্য লাগে ২৭০২ টাকা আমার থেকে নিছে ৬০০০ টাকা

dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

দেওয়ানী মামলা

একটি দেওয়ানি মামলা চিটি পৌঁছানোর খরচ বাবদ ২৫০০ টাকা ঘুষ নিয়েছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা দেওয়ানি আদালত।

কিশোরগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ৪ বার দেখা হয়েছে