সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

হসপিটাল পিয়ারিং বেড নেওয়ার জন্য ১০০০ টাকা ঘুষ দাবি করছে

আমার বাবা হার্টের রোগী,হসপিটালে ভর্তি করেছিলাম( হৃদরোগ ইনস্টিটিউট) সোহরাওয়ার্দী হাসপাতালের সাথে. প্রথম কোন বেড পাই নাই , পরে আমাকে একজন ওখানে কর্মকর্তা বেডের জন্য ১০০০ টাকা দাবি করে আমি বাধ্য হয়ে তাকে টাকা দেই ,পরে উনি সিটের ব্যবস্থা করে দেয় তাছাড়া কোন সিট দেয়নি, পরে জানতে পারলাম যে এখানে তারা সিট নাই বলে পরে টাকার বিনিময় সিট বিক্রি করে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKGNZJYW
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

ফোঁড়া অপারেশন ও অপারেশন পরবর্তী ড্রেসিং

আমি ঢাকা মেডিকেল কলেজে পায়ের ফোঁড়া অপারেশন করতে গিয়েছিলাম। অপারেশন বিনামূল্যে করা হলেও যারা করেছে তারা আমার সাথে থাকা বাবাকে রুমে ডেকে বকশিস বাবদ ঘুষ দাবি করেছে এবং বাধ্য হয়ে আবার বাবা ২৫০ টাকা দিয়েছে। আবার পরের দিন ড্রেসিং করার জন্য ২৫০ টাকা দাবি করেছে এবং সেটাও আমার বাবা দিয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK46NJQ5
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০০ লাখ

Vat office lalbagh

আমাদের পুরান ঢাকায় একটি মজুরী কারখানা আছে সেখানে ভ্যাট অফিস থেকে কিছু লোক আসে আমরা প্রতি মাসেই ভ্যাট দিয়ে থাকি উনারা অনেক ঝামেলা করে পড়ে 2 লক্ষ টাকা দাবি করে ছোট কারখানাতে উনারা অনেক বড় মামলা দিবে হুমকি দেয়

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHPVTZ7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করায়ে দেয়, এজন্য বাধ্য হয়ে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিতে হয়

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQRMCAJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী খরচ অনেক বেশি নেয়

নতুন নামজারি জন্য ভূমি অফিসে যাই তারা ১১৭০ টাকার বিপরীতে ২০ হাজার টাকা দাবি করে, পরে ১৬০০০ টাকায় রাজি হয়, পরে আরেকবার ১৪০০০ টাকা দিয়ে করতে হয়েছে

কবিরহাট,নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKT4QZZ
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

পিটিআই ট্রেনিং এ না যাওয়া

পিটিআই ট্রেনিং এ না যাওয়ার জন্য শিক্ষা অফিস থেকে ১০০০ টাকা ঘুষ দাবি করেছিল।

মণিরামপুর, যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHWFJ4M9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.৫০ লাখ

extra gold issue

100 gram er beshi gold anle tax dite hobe hobe jana chilo na,,used gold aana hoisilo ,tar majhe kichu gold pore aschilo.. 15 gram beshi chilo gold. customs theke gold rekhe dilo for next process,, customer ofc theke dalal ra gold gulo anar jonno process korte , jorimana soho 250000 taka nilo.. na hole full gold rekhe dewar humki dislo.. je customs er lok ei kaj ta korse amader sathe tar name holo — , [redacted] eta tar number,, customer officer majistrate ,and others lok der naki dite hobe ei taka.. tai amader kas theke 250000 taka nilo

dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKALQRX3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি আমার বাবার জন্য পাসপোর্ট নবায়ন করিতে ফরম এ পেশা পরিবর্তন করে ব্যবসা লিপিবদ্ধ করি। আমাকে ট্রেডলাইসেন্স দিতে বলে আমি সাথে ট্রেডলাইসেন্স নিয়ে যায়নি। পবর্তীতে আমি তথ্য কেন্দ্রে জিজ্ঞেস করলে তিনি আমাকে দায়িত্বরত পুলিশ কষ্টেবলের সাথে যোগাযোগ করতে বলে, সে 2500 টাকা দাবি করে আমি 2000 দিব বলে তার সাথে চুক্তিতে আবদ্ধ হই। পরে সে কলম দিয়ে পেশা পরিবর্তন করে একটি স্বাক্ষর দেন। এরপর আর কোন জটিলতায় পড়তে হয় নি কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ভিতরে যে অফিসার প্রথমে হবে না বলছে সে তখন স্বাক্ষর দেখে কিছুই বলে নি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJXRVQR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New Passport

কয়েকদিন চেষ্টা করেছি নিজে জমা দেওয়ার, অফিসার সারাদিন দাড়িয়ে থাকার পর আল বাল ভুল দেখিয়ে জমা নেয়না। অফিসের হেড কুত্তার বাচ্চা কাগজপত্র ছিড়ে হেডাম দেখায়। পরে দেখলাম সবাই আনসারের কাছে ১৫০০ টাকা দিয়ে জমা দিচ্ছে। পরে তাই করলাম।

Uttara Passport Office, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUSVKT3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ভেরিফিকেশনের জন্য চা খাওয়ার টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আটকে থাকবে। তারপর ১৫০০ টাকার কাজের জন্য ৩০০০ হাজার টাকা দেওয়া লাগছে। আর আমি বিপদে আছি ভাই ঘুষ দেয়া লাগছে, কারণ সৌদি ভিসা পাইছি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ভিসা প্রসেসিং করা যাচ্ছে না।

নবাবগঞ্জ, ঢাকা ১৩২০, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZRT296
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

খারিজ

বাবার নামে খতিয়ান ছিল। আর জমিনে যার থেকে নিয়েছিল দাগ নাম্বার কিছুটা পরিবর্তন করা লাগবে। আর খারিজ করাবো। এজন্য তিরিশ হাজার টাকা চাইছিল। ২৫ হাজার টাকা দিয়েছি। সব মিলিয়ে কাজ করা যায় সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার। আর গুলা চায়ের টাকা।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXXMNRK
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

জন্ম বিরতি করন ইনজেকশন

কর্মির নাম —, তিনি প্রতিটি রোগী থেকে ৫০/১০০ টাকা দাবি করেন। কারন হিসেবে বলে , সাপ্লাই না থাকার কারনে বহির থেকে কিনে নিয়ে আসছে । আমার প্রশ্ন হল আমি ৪/৫ বার ইনজেকশন নিয়েছি কোন বার কি সাপ্লাই ছিল না? সাপ্লাই যদি না থাকে কর্তৃপক্ষ কেন প্রকাশ করে না? জোর আবেদন জানাই এই টাকার ভাগ কার কার পকেটে যায় তদন্ত করা হোক। গরিবদের হক নষ্ট করা যাবে না।

কক্সবাজার সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTWEFPTK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

রেলের সেবা পেতে আমদের স্টাফদের প্রতিনিয়ত ঘুষ দিতে হয়। ছুটি পাশ করাতে বিল পাশ করাতে

আমাদের রেলের বড় বাবু ছুটির আবেদন পাশ করানোর জন্য ঘুষ নেয় প্রতিনিয়ত। রেলের অন্য বড় বাবু ঘুষ নেয় যে কোন বিল পাশ করানোর জন্য বড় বড় অঙ্কের টাকা নেয়

কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMHVBZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

শ্রম লাইসেন্স

প্রথমে চিঠি দিয়ে অফিসে আসতে বলে, লাইসেন্স করতে সরকারি খরচ ৫০০ টাকা কিন্তু অনেক নিয়ম মানতে হবে।অনেক ডকুমেন্ট দিতে হবে,যা দিয়া অনেক ক্ষেত্রে সম্ভব না।যেমন : সরকারের নিধারিত ইলেক্ট্রক দোকানের ওয়ারিং ডিজাইন করতে হবে।ভাড়ার দোকানে মালিক ও করে দিবে না

Khulna, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHAKJZVR
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

বি-এড স্কেল প্রাপ্তির জন্য আবেদন

বি এড স্কেল প্রাপ্তির জন্য আবেদন করেছি। ঘুষ না দিতে পারাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা ডিডি ফাইল রিজেক্ট করেছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRPPKC3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

দালাল চাড়া এখানে কোনো কাজ হয় না। দালাল চাড়া ড্রাইভিং ১০০তে১০০ ও শিখে যাই তাহলেও ফেল দালালকে যখন টাকাটা দিলাম তখন বললো শুধু খাতাটায় নাম রোল লিখে জমা দিয়ে চলে যান ২দিন পরে অনলাইনে আপডেট পাবেন ঠিক তাই হলো

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSHHF53
মন্তব্য