সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি নিজেই অনলাইনে আবেদন করি এবং আবেদন কপিটা পাসপোর্ট অফিসে নিয়ে যাই আমার সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু তিনি বললেন দু-একটি জায়গাতে তোমার ভুল আছে এই জায়গাগুলো পূরণ করে নিয়ে আসো তাই আমাকে উপরে পাঠিয়ে দিল। ওই জায়গাগুলো মূলত আবেদন করার সময় অপশনাল ছিল এজন্য আমি সেগুলো দেইনি। উপরে যাওয়ার পরে তিনি বললেন তোমার এনআইডিতে সমস্যা আছে। এনআইডি পরিবর্তন করে নিয়ে আসো। এরপরে আমি আমাদের বাজারে দালালের মাধ্যমে আবার আবেদন করে অফিসে নিয়ে আসলে তখন আর কোন ভুল ধরল না আর দালাল নিজে আমাকে বলে দিল এখন আর কোন সমস্যা হবে না সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সে ২ হাজার টাকা অতিরিক্ত নিলো।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTN5FL9K
মন্তব্য
ভূমি অফিস

খাজনা দেওয়া

আমরা গ্রামের মানুষ, আমার বাবা নাই, মা জমির খাজনা পরিশোধ করার জন্য জয়পুরহাট জেলার, আক্কেলপুর থানার অধিনে তিলকপুর ইউনিয়ন এর ভুমি অফিসে গেলে, ওই অফিসের কর্মচারীরা কাগজ দেখে প্রথমেই বলেন যে ২০০০ টাকা লাগবে অথচ সরকারি ফি ৬০/১১০ টাকা। পরে বিষয়টি নিয়ে বলা হইলে বলে আপনি আক্কেলপুর ভুমি অফিসে জান এখানে হবেনা।এই হয়রানি বাঁচতে ১৫০০ টাকায় দফারফা করে কাজটি সম্পন্ন করা হয়।কোন রিসিট তারা প্রদান করেনা

ঘুষ দিয়েছি
জয়পুরহাট, আক্কেলপুর, তিলকপুর ইউনিয়ন ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJVHG6WM
মন্তব্য
ভূমি অফিস

খারিজ খতিয়ান করতে গেয়েছিলাম

আমি নিজে খারিজ করার জন্য অনলাইন আবেদন করে সকল কিছু জমা দেই এক পর্যায় আমার এটা সার্ভেয়ার কানুন প্রতিবেদনের জন্য শুনানি ডেট দেয় ২৯-০৭-২০২৬তারিখ সেখানে গেলে সার্ভেয়ার যে আছেন ওনি দাবি করে ওনার ফিস ৩হাজার টাকা এটা না দিলে না মঞ্জুর হবে আমি প্রতিবাদ করলে বাহির হয়ে যাইতে বলে এবং আমার বয়স কম তাই এই ফিসের বিষয়ে জানিনা রক্ত গরম পোলাপান বলেও তুচ্ছতাচ্ছিল্য করে। পরে আমি বাধ্য হয়ে টাকাটা দেই।

ঘুষ দিয়েছি
চাঁদপুর জেলা, মতলব দক্ষিণ থানা। ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTNT25DB
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান সংশোধনে টাকা চাচ্চে সাভেয়ার

ভুমি অফিসের ভুলের কারনে খতিয়ান অনলাইন ভুল আসে । এখন সংশোধনে গেলে টাকা খুজতেচে সাভেয়ার

ঘুষ দিইনি
চট্রগ্রাম চান্দগাঁও ভুমি অফিস ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT97Q73R
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

একটি নামজারি জন্য ইউনিয়ন নায়েব কে দিতে হয় 3000 হাজার থেকে 5000 টাকা পর্যন্ত। এই অর্থ না দিলে বিভিন্ন অজুহাতে নামজারি বাতিল করে দেওয়া হয়।

ঘুষ দিইনি
নারায়ন পুর ইউনিয়ন ভূমি অফিস বেলাব নরসিংদী। ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKZ6QKRC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

প্রথমে জন্ম নিবন্ধন করার জন্য ইউপি পরিষদে যাই। ইউনিয়ন পরিষদ থেকে আমাকে গুঁড়িয়ে দেয় বলছে সার্ভার সমস্যা হবে না। তারপর আমার পরিচিত একজন দালালের মাধ্যমে দেই ব্যাক্তির হাতে

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK5JSATD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঠিকাদার কর্তৃক কৃত কর্ম/পন্য সরবরাহের কার্যসম্পাদন রিপোর্ট/চালান উপ সহকারী প্রকৌঃ দপ্তরে অনুমোদন করা

উপ সহকারী প্রকৌশলী ঠিকাদারের কাজ পরিদর্শন/বুঝে নিয়ে প্রতিবেদন/চালানে অনুমোদন করেন যা ব্যাতীত ঊর্ধ্বতন বিল প্রদানকারী কর্তৃপক্ষ বিল প্রদান করেন না। উপ সহকারী প্রকৌশলীর দপ্তরের অধীনস্থ কর্মচারীগণ একটি যোগসাজশের মাধ্যমে উপসহকারী প্রকৌশলীর হয়ে বিল/প্রতিবেদন প্রতি ২০০০০ টাকা বা তারো বেশি টাকা নেন এবং না দিলে পন্য/কাজে নানান ভুল ধরে আটকে দেন। আগেই টাকা দিয়ে দিলে দ্রুত পাশ করে দেন। টাকা ক্যাশে বা বড় অংক হলে বিভিন্ন বেনামি বিকাশ নম্বরে দিতে হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTUS3WSS
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্ট্রিরেশন/ নাম জারি

কৈখালী বাজার ভূমি অফিসে, জমির নাম জারি করাতে সব মুল কাগজ পত্র থাকা সত্য,, 9 মাস গুরাচ্ছে, এবং 30 হাজার টাকা দাবি করে 2 টা দলিলে, জমি মাত্র 35 কাঠা, কমাতে কমাতে 18000 গ্রামের ভিতরে,, সবচেয়ে খারাপ লাগলো 5 তারিখের প্রায় এক মাস পর আমাকে ফোন দিয়ে টাকা চাইলো বললো আপনার কাগজ রেডি টাকা নিয়ে আসেন.... আমি কিছু টাকা কম নেওয়াার কারনে বলে পেপার উপজেলা অফিসে, কাল সকাল 8 টায় ওখানে গিয়ে নিয়ে আসবে, আমাকে অহেতুক সেখানে নিয়ে অফিসে নিয়ে বসিয়ে রাখছে,, পরে বার বার ফোন দেওয়ার পরে আবার কৈখালী অফিসে ডাকছে আমি টাকা কম ছিলো তারপর বিকাশে টাকা দার এনে তাকে দিই তার পর কাগজ দেয়,,

ঘুষ দিয়েছি
কাঠালিয়া ৳১৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRHJT37Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদেশ ভ্রমন (প্রবাসী)

আমি তখন ছুটি কাটিয়ে দুবাই কর্মস্থলে ফেরত যাচ্ছিলাম, আমার হ্যান্ড ব্যাগে ছোট এবং ব্যাক্তিগত পারফিউম স্প্রে ছিলো যেটা ওজন বড়জোর ৭ গ্রাম-১০গ্রাম হবে এয়ারপোর্টের কর্মকর্তা বলল এটা সাথে রাখা এলাউড না, আমি জানি হ্যান্ডবেগে লিকুইড জাতীয় কিছু নেয়া যায়না। আমি স্প্রেটা খুলে রেখে দিলাম। অফিসার বলল এখানে রাখা যাবেনা। আমি বললাম তো কি করবো বলে হয় আমাকে এটা বাহিরে ফেলে আসতে হবে না হয় এটার জন্য পে করতে হবে। এয়ারপোর্টের ভেতরেও নাকি লিকুইড স্প্রে ডাষ্টবিনে ফেলা যাবেনা, আমি গত ১৬ বছর থেকে প্রবাসে আছি অসংখ্যবার দেশে গিয়েছি। এয়ারপোর্ট আর ফ্লাইটের A-Z নিয়ম কানুন জানা আছে। মন খারাপ পরিবারের জন্যে কথা লম্বা করতে ইচ্ছা হয়নি ওইদিন ঐ স্প্রেটা উনার কাছে রেখে উনার কথা মতো ৫০০ টাকাও উনার হাতে রেখে চলে আসি।

ঘুষ দিয়েছি
Sylhet ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYH6989D
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কারখানা লাইসেন্স নবায়ন

সাধারণত রেস্তোরাঁয় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স করতে হয় নতুন লাইসেন্স করার ক্ষেত্রে যেখানে সরকারি ফ্রি ৩০০ থেকে ৩৫০ টাকা সেখানে ইন্সপেক্টররা দাবি করেন বিশ হাজার টাকা। নবায়নের ক্ষেত্রে সরকারি ফি ৩০০ থেকে ৩৫০ টাকা মধ্যে ইন্সপেক্টর কে দিতে হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আমি আমার ব্যস্ততার কারখানা লাইসেন্স নবায়ন করেছি ইন্সপেক্টর কে ৮ হাজার টাকা দিয়ে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK6ZHAH3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উচ্চ আদালতের নোটিশ জারি।

আমার একটি মামলায় হাই কোট থেকে বিবাদীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। নোটিশ কুমিল্লা জজ কোর্টের জারি শাখায় আসে। সেখান থেকে ফোন করে আমার কাছে খরচ লাগবে বলে জানানো হয়। আমি বিষয়টি আমলে নেই নাই। তবে আমার পরিচিত কয়েকজন উক্ত স্থান হতে নোটিশ জারি করানোর জন্য উল্লেখিত পরিমান বা তার বেশি করে ঘুষ প্রদান করতে বাধ্য হয়েছেন। কার কাছে গেলে এ দেশে এগুলির প্রতিকার পাওয়া যাবে!!!

ঘুষ দিইনি
কুমিল্লা ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTMQWTEP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Cox's Bazar Pourasava

বিশ্বব্যাংক ও জাপানের অর্থায়নে চলমান বিভিন্ন কাজের একটি ঠিকাদার কোম্পানিতে চাকরি করি আমি| চলমান কাজের বিল নেয়ার জন্য প্রশাসক, সিইও, একাউন্টস অফিসার থেকে শুরু করে সব প্রকৌশলী (নির্বাহী, সহকারী, উপসহকারী ইত্যাদি) এমনকি পিয়ন কে পর্যন্ত উনাদের নির্ধারণ করে দেয়া পার্সেন্টেজ অনুযায়ী টাকা না দেয়া হলে পাওনা bill পরিশোধ করা হয় না, এবং প্রচন্ড রকম খারাপ ব্যবহার করা হয়ে থাকে| এই জোরপূর্বক চাপিয়ে দেয়া ঘুষ সরকারি অফিসে পিসি নাম পরিচিত| ক্সসবাজার পৌরসভায় জোরপূর্বক বিল প্রতি মোট 5-7% টাকা পিসি হিসাবে না দিলে বিল পাওয়া যায় না, এবং প্রচন্ড দুর্ব্যবহারের স্বীকার হতে হয়| প্রকৌশল দপ্তরের বিএনপি পন্থী প্রকৌশলীদের তত্ত্বাবধানে এই পিসি জোরপূর্বক সংগ্রহ করা হয়, যা প্রতি মাসে কমপক্ষে 30 লক্ষ টাকা হয়ে থাকে|

ঘুষ দিয়েছি
Cox's Bazar ৳৩০.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTATYHMX
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Registry

আমার আবাসিক প্রকল্পের জমি কোম্পানির নামে ক্রয় করা হলেও খাজনা আদায়ের ক্ষেত্রে বন্ধনীর মধ্যে “বাণিজ্যিক” উল্লেখ করা হয়েছে; অথচ এসিল্যান্ড অফিস থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে জমিটির প্রকৃতি আবাসিক এবং অনুমোদিত প্ল্যানও আবাসিক। কিন্তু সাব-রেজিস্ট্রি অফিসে আবাসিক হিসেবে রেজিস্ট্রি করতে গেলে বাণিজ্যিক মূল্য দেখিয়ে রেজিস্ট্রির চাপ দেওয়া হয় এবং অতিরিক্ত অর্থ দাবি করা হয়। প্রথম অ্যাপার্টমেন্টটি আবাসিক হিসেবে রেজিস্ট্রি করতে দর-কষাকষির পর ১.৫ লাখ টাকা দিতে হয়েছে এবং পরবর্তীতে একই ভবনের আরও ৮টি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রির ক্ষেত্রেও প্রতিটির জন্য ১.৫ লাখ টাকা করে দিতে বাধ্য হয়েছি। বিষয়টি অনিয়ম ও হয়রানি হিসেবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKY5VWQG
মন্তব্য
ট্রাফিক পুলিশ

মোবাইল ফোন হারিয়ে জিডি করেছিলাম উদ্ধার করার জন্য ।

আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছিল। আমি জিডি করেছিলাম উদ্ধারের জন্য। নতুন ফোনের দাম ছিল 13900 টাকা। কিছুদিন ইউজ করেছিলাম। আমাকে বলেছিল অগ্রিম 5000 টাকা দিতে হবে। আমি বলেছিলাম উদ্ধার করার পর দিব। উনি রাজী হয় নি পরে ফোন ও উদ্ধার করে দেয়নি।।

ঘুষ দিইনি
পাবনা জেলার চাটমোহর উপজেলা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJATAJ7M
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ

বিগত সরকারের আমলে কাবিখা প্রকল্পের মাধ্যমে মেম্বারের তৈরী একটি গ্রামীন রাস্তা ছিল। সেই রাস্তাটি সামনের জমির মালিক বাউন্ডারি ওয়াল দিয়ে বন্ধ করে দেয়। সেটি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সমাধান করার নির্দেশ দিলেও বর্তমান মেম্বার আমার কাছ থেকেও টাকা নিয়েছে বিবাদীর কাছ থেকেও টাকা নিয়েছে। কিন্তু বাউন্ডারী রাস্তা খুলে সমাধান করেনি এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করেছে।

ঘুষ দিয়েছি
৮নং মৌচাক ইউনিয়ন, কালিয়াকৈর, গাজীপুর ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKTTTVJU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিস্ফোরক দপ্তর

চট্টগ্রাম বিস্ফোরক দপ্তরের অফিস সহকারী রা ঢাকায় 5 বছরে 5 তা বাড়ি করে ফেলবে বলে মনে হচ্ছে, যেকোনো লাইসেন্স নেওয়ার সময় বা রিনিউ এর সময় এরা যে পরিমাণ উৎকোচ গ্রহণ করে, তাতে চোখের সামনে এক অফিস সহকারী দেখলাম 1 বছর চাকুরি করে এখন প্রতিমাসেই স্বর্ণ কেনে, টিভি ফ্রিজ ফার্নিচার আপডেট করে, প্রায় বেতনের সমপরিমাণ দামে বাসা ভাড়া দিয়ে থাকে আবার বিছানার নিচে লাখ লাখ ক্যাশ টাকা নিয়েও ঘুমায়... গল্পের মাধ্যমে জানতে পারলাম এটা একটা সিন্ডিকেট, যা পায় সবাই ভাগ করে নেয়.

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT5K8SQ8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় (NID)

২০২৩ হোমনা উপজেলা এনআইডি অফিসে একটি এন আইডির জন্য আমাকে ১৪ হাজার টাকা দিতে হয়েছিল। এনআইডিটি আমার খুব জরুরী ছিল তাই আমি বাধ্য হয়ে কাজটি করেছি তারপরও আমাকে ওই অফিসে গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারদিন দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমি যাতে প্রকাশ না করে এজন্য আমাকে শপথ করিয়েছিল এবং হোমনার মধ্যে ৯৯% ভাগ লোক টাকা ছাড়া আইডি করতে পারে না।

ঘুষ দিয়েছি
হোমনা , কুমিল্লা ৳১৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTRNUA4F
মন্তব্য