সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রাম এর "বায়েজিদ বোস্তামী থানার জিআরও- বেইলবন্ড জমা

আমি যখন প্রথম প্রথম আদালতে প্রাক্টিসের জন্য আসি, সে সময়ে সিএমএম চট্টগ্রাম আদালতের বায়েজিদ বোস্তামী জিআরওতে এক আসামীর জামিনের পরবর্তী বেইলবন্ড দিতে গিয়েছিলাম। ২ টি মামলার জামিনের জন্য ২ টি বেইলবন্ড। তিনি আমির কাছে নিয়মবহির্ভূত টাকা দাবি করেন ১০০০ টাকা। আমি কারণ জানতে চাইলে তিনি কোনো পর্যাপ্ত কারণ দেখাতে পারেননি। এবং কোনো ঘুষ ছাড়াই বেইলবন্ড জমা করে প্রস্তান করি। সে ঘুষকোর পুলিশ জিআরও টাকা না দেয়ার জেরে আমার আসামীর ২টি বেইলবন্ডের মধ্য ১টি জেলখানায় প্রদান করে আরেকটি নিজের কাছে রেখে দেয়। যার কারণে আসার আসামী ১দিন বেশি জেলহাজতে থাকতে হয়েছিলো বেআইনিভাবে ।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTXFNFZ2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডাক বিভাগ

ডাকঘরের মাধ্যমে বিদেশে পার্সেল পাঠাবো।এই কারণে উনাদের প্রতি পার্সেল ৫০০৳ দিতে হবে। অথচ একটা পার্সেল ডেলিভারি হলে আমার আনুমানিক লাভ ২০০-৩০০৳।

ঘুষ দিইনি
মিরপুর, ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKPG2699
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

দাগনভূঞা থানা

আমি আর্থিক প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছি অভিযোগ গ্রহণ করে এসআই — আসামিদের গ্রেফতার করতে আমার কাছে খরচের দাবি জানিয়েছেন 5000 টাকা আমি টাকা দিয়েছি কিন্তু এখনো কোন কাজ করেনি বরং কল করলে কল ধরছে না ।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTM2J6MW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

TTC centre , Manpower office

I tried to book online seat for pre departure training to abroad, which is mandatory to get the Pre departure Training certificate. The seat was fully booked and available. In the meantime my time was limited. So I went to the TTC centre Gazipur for explanation or queries they said there are computer photocopy shop Infront of TTC centre, contact those people and they will arrange for the seat . So went to the shop and paid 1000 taka extra to book the seat ,it works . And for the police clearance the computer operator of Joydevpur police station charged me bribe 500 taka for verified my details, he hold my verified status until paid him 500 .

ঘুষ দিয়েছি
Gazipur ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7CCHHF
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন

প্রথমে অডিটর ১০০০০ টাকা চায়।৬০০০ দিয়ে আসি কাজ শেষে ৪০০০ দিবো। তারপরেও অনেক দিন সময় লাগায়। কাজ শেষে ৫০০০ নেয়। আবার বড় অফিসার ৫০০০ নেয়।

ঘুষ দিয়েছি
সাভার ৳১৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKQQF7SJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টিএ/ডিএ বিল

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, শাজাহানপুর, বগুড়া। মোট টিএ/ডিএ বিলের ২৫% কর্মচারীদের থেকে কেটে নেয়। না দিলে কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানি করে।তাই দিতে বাধ্য হয়।

ঘুষ দিয়েছি
শাজাহানপুর, বগুড়া। ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJUACR6C
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক মিটার

আমার বাড়ি হওয়ার পরেও আমার মিটার দিতে নানা তালবাহানা করছে, এর পর ৫০০০ হাজার টাকা নিয়ে নির্মাণ মিটার দিছে, বলছে ১ মাস পরে আবেদন করে আবাসিক মিটার করে নিবেন, কিন্তু এখন আবার তালবাহানা শুরু করছে

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KH2HGC3F
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ডায়াগনস্টিক সেন্টার এর জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাইলে, ঐ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আমার নিকট থেকে পৌরসভা কর্তৃক নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত ২৫০০ টাকা দাবি করলে, আমি বাধ্য হয়ে ২০০০/- টাকা দিয়ে কাজটা করে নেই।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও পৌরসভা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNPPX6WX
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স এর টাকা জমা দেয়ার পরও এপ্রুভ করতেছেনা। ১ মাস হয়ে গেল কোন আপডেট নাই। বলে প্যাকেজ ধরলে কাজ হই

লাইসেন্স এর টাকা জমা দেয়ার পরও এপ্রুভ করতেছেনা। ১ মাস হয়ে গেল কোন আপডেট নাই। বলে প্যাকেজ ধরলে কাজ হই। পরে যার কাছে গাড়ি ক্রয় করছি উনি বলছে মাধ্যমে না গেলে কাজ হবে না।

ঘুষ দিইনি
কুড়িগ্রাম ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNLFBHA5
মন্তব্য
কর অফিস

ভ্যাট

প্রতি মাসে আমি ব্যংকে ১২০০টাকা দেই তার পর আবার উনাদের কাছে গিয়ে ৬০০টাকা দিতে না হলে সাইন দেয় না কেন এর কি কোন সমাধান হবে

ঘুষ দিয়েছি
সিলেট উপশহর ভ্যাট অফিস ৳৬০০
২৫ আগস্ট ২০২৬ SYPAK46A
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আমি জন্ম নিবন্ধন করার সময় আমার কাছ থেকে দেড় হাজার টাকা ঘুস চাইছিল কা চাইছিল

জন্ম নিবন্ধন এর সাল এবং তারিখ পরিবর্তন করার

ঘুষ দিয়েছি
রাউজান উপজেলা কদলপুর ইউনিয়ন ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT7JHBLA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এম পি ও ফাইল ফরওয়ার্ড

বিএড ফাইল উপজেলা হতে জেলায় ফরওয়ার্ড করার জন‍্য বাধ‍্যতামূলত দিতে হল উপজেলা শিক্ষা অফিসারকে।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYWD632L
মন্তব্য