সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

driving lincence

amar driving licence ti hariye gale ,duplicate korte brta shariatpur gale tara prothome bole amar kono file nei.. er pore onnow akjon amake takar offer kore ..ami ek rokomer nirupai hoye razi hoi..tara 3500 taka ghush nei ..duplicate driving lincence korate file nai ei kotha bole..

Shariatpur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKK8TB8X
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

রাস্তায় ট্রফিক পুলিশেষ ঘুস

পিকাপ টি ফিটনেসের জন্য মিরপুর গেছিলো, সব ওকে।আসার পথে ট্রফিক দরছে তেমার গাড়ির এই সমস্যা ওই সমস্যা মামলা দিব। ড্রাইবার বললো গাড়ির সব ঠিক আছে ফিটনেস থেকে আসলাম মাত্র,তারা ত সব ঠিক ঠাক মতো করে দিলো, তার পরো তাকে ৫০০ টাকা কফি খেতে দিতো হলো, না হলে মামলা দিবে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKHMHYUZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

স্থল বন্দর দিয়ে দেশে ঢোকার সময়

আমি ১৪ই আগস্ট ভারত ভ্রমণ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ঢুকছিলাম তখন বাংলাদেশ ইমিগ্রেশন এর আগে যারা পার্সপোর্ট সীল যাচাই করে( ইনি সম্ভবত তাপমাত্রা মাপেন) তারা সরাসরি ঘুষ দাবি করে বলে বিদেশ ঘুরে আসছো আমাদের চা নাস্তার খরচ দাও,, আমরা কি করতে বসে আছি এখানে?? তো আমি ২০০ টাকা দিচ্ছিলাম তা নেয় নাই৷ আমি বললাম আমার বাড়ি বেনাপোল থেকে ২৫ কিলোমিটার দূরে মনিরামপুর থানায়, আমার কাছে বেশি টাকা নাই৷ তখন উনি ধমক দিয়ে বলে টাকা নাই আবার মনিরামপুরের লোক পরিচয় দিচ্ছো তা বর্ডার দিয়ে না গিয়ে বাগান দিয়ে যেতে৷ তারপর আমি টাকা না দিয়ে চলে আসি৷ আমি টাকা কখনোই দিতাম না কিন্তু আমি প্রথম বার যাতায়াত করছি এবং আমার কাছে পরিবারের জন্য কেনা কিছু জিনিস ছিল সেগুলো যাতে হানা না দেয় তাই সহজে পার হতে টাকা দিতে চেয়েছিলাম৷

বেনাপোল স্থল বন্দর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHE4AZ4H
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

বদলির কাগজ অগ্রায়ন

জেলা অফিস হতে বদলির আদেশ অগ্রয়ণ করার জন্য উপজেলায় অফিস আদেশ আসে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা — তা অগ্রায়ন করার জন্য ম্যাম — হতে ২৫০০০ টাকা দাবি করেন।ম্যাম ৫০০০ টাকার খাম দেওয়ার পরও তা প্রত্যাখান করে। ২৫০০০ টাকা না দিলে ফরওয়ার্ডিং দিবে বলে তার অফিস স—ারী — এর মাধ্যমে জানিয়ে দেন।

সন্দ্বীপ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDFUCR2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নাম জারি

জমি কিনেছি নামজারি করতে গিয়েছি অফিসে সরকারি যে ফি সে ফির অতিরিক্ত আরো ৪ হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা তাকে দিতে হবে। ভূমি অফিসের — বলে এই টাকা নাকি কমিশনার থেকে শুরু করে সবাইকে ভাগ দিতে হবে।

কাশিয়ানী উপজেলা ভূমি অফিস গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLBLXYW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

সরকারি প্রাইমারি সহকারী শিক্ষকের চাকরি ভ্যারিফিকেশনের জন্য এসআই টাকা নেয়।২০০০ টাকা দাবি করলেও অনুরোধ করার পর ১৫০০ রাখছে।তবে দেখে অবাক হয়ছি ব্যাটা জোহরের নামাজ পড়ে এসেই এ আকাম করছে। লেবাসও মাশাআল্লাহ একে বারে জিন্দা ওলি।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTH5NGY7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

নতুন লাইসেন্স

নতুন ড্রাইভিং লাইসেন্স করব, দালালরা আমাকে বলেছে কোন পরীক্ষা দিতে হবে না ৯০০০ টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। কাজও হয়েছে কিন্তু ফিংগারিং দেওয়ার সময় এবং স্মার্ট কার্ড আনার সময় আবার বকশিশ দিতে হয়েছে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR735BPS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

বদলি ও হয়রানি

নেত্রকোনা জেলার উপপরিচালক —, এবং তার সহযোগী — দুই জনই দুর্নীতি পরায়ন অফিসার। টাকা ছাড়া কোন কাজ করেনা। তাদের চাহিদা মতো টাকা না দিলে দূরে বদলি করে দেয়। আমাকে কয়েকবার বদলি করা হয়েছে। আমি অসুস্থ মানুষ, হাটতে সমস্যা হয় এর পরেও আমাকে দুরবর্তী উপজেলায় বদলি করা হইছে চাহিদা অনুযায়ী টাকা প্রদান না করায়।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY2CJ4TW
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০ হাজার

জমি রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন এর সময় রেকর্ডে বাড়ি থাকার কারনে দলিল প্রতি ২০০০ টাকা দাবি করেছে, সাবরেজিস্টার।

কালুখালী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKHRGT86
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳৮.০০ লাখ

ফাইল অডিট, এসেসমেন্ট করার জন্য সরাসরি টাকা দাবি।

আমার কোম্পানির টেক্স ফাইল অডিটের জন্য নির্বাচত হয়েছে। ডিসিটি অফিস থেকে প্রথমে ২০,০০,০০০/- টাকা চেয়েছে। পরে সেটা ৮,০০,০০০/- টাকায় এসেছে। আমরা তাদের দাবি প্রত্যাখান করেছি। তারা এখনো এসেসমেন্ট করে নি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC7BJSR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৬.০ হাজার

ভূল দাগ সংশোধন

আমাদের একটা বি এস খতিয়ানের দাগে ভূল ছিল আমি এ সি লেন্ড স্যার বরাবর ভূল দাগ সংশোধনের আবেদন করি।সাথে আমাদের বি এস খতিয়ান, পি এস,দাগে ৪ টা খতিয়ান সহ মাঠ জরিপ পর্চা, ইউনিয়ন ভূমি অফিস থেকে নেওয়া রিপোর্ট সহ সব জমা দি, জমি দেওয়ার পর ২/৩ বার শুনানি করে কানুনগো শুনানি করে সরজমিনে সার্ভেয়ার গিয়ে তদন্ত করে ভূল সংশোধন করে দিবে বলে রাউজান এ সি লেন্ড অফিসে একটা বাটি করে একটা মহিলা আছে স্যারের পাশের রুমে বসেন ওনি ২০ হাজার টাকা চেয়েছিল স্যারের কথা বলে কিন্তু আমি দি নি কারন ডকুমেন্ট ঠিক থাকার পর কেন আমি টাকা দিবো? যখন বলি আমি প্রবাসী আমার ছুটি শেষ তখন ওনি বলেন সময় লাগবে নিবাচনের পর করে দিবো যেহেতু সামনে এম পি নির্বাচন কিন্তু আজকের দিন পর্যন্ত হয় নি।আমি প্রবাস থেকে ফোন করছি ওনারা ব্যস্ততা দেখায়।

রাউজান চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2YDNFN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি নাম জারি

আমি ২০১৪ ২০ এবং ২৫ সালে জমি খারিজ করেছি নামজারি করেছি আর কি তো তুলনামূলক প্রায় 20 কোন টাকা বেশি দিন উনারা করতে চাবে না তোমাদেরকে টাকা না দিলে বা অনেক লেট করবে

নরসিংদী রায়পুর রাধানগর ইউনিয়, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTVPSYC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডি এস খতিয়ান

আমার সব ডকুমেন্টস টিক থাকার পর ও সার্ভেয়র আমার কাছে টাকা দাবি করছে না হয় খতিয়ান দিবে না , তাই পরবর্তী জামেলা এড়াতে টাকা দিতে বাদ্য হলাম , কিন্তু আমি ল্যান্ড মিনিস্টার তে ইমেল করে কমপ্লেন করেছি কোনও রেসপন্স পাইনাই, আমার কাছ থেকে একা টাকা নেয় নো পুরো থেকে কম পক্ষে ২০-৩০ লক্ষ টাকা নিয়া গেছে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGKPZ58
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমার বাবার সম্পত্তি (মৃত) বিক্রি করতে গেলে ৫০০০ টাকা দাবি করে। সব রেজিস্টার ফেনী।বন্টনের জন্য ২০ হাজার টাকা দাবি করেন।

সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6JRWPR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সংশোধন ‌

ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করতে বাড়তি টাকা নিয়েছে এবং জন্মনিবন্ধনের সংশোধন করতে টাকা ছাড়া কাজ হয় না। আমি সাত মাসেও নিবন্ধন হাতে পাই নি। সরকারি কোন কর্মকর্তা কর্মচারী অফিস সময়ে অফিসে আসে না। আমি এই সেবায় বিরক্ত। জন্মনিবন্ধন ইচ্ছা করেই ভুল করে টাকা দাবি করে সংশোধন করতে।

কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNSN7GH2
মন্তব্য