সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

Driving License

আমি ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে গেলে তারা সবাইকে ইচ্ছাকৃত সবাইকে ফেল করাইতেছিল মেসেজ এ রেজাল্ট ফেইল আসছে পরে দালাল কে টাকা দিয়া লাইসেন্স পাইতে হইসে আমি দেশের বাহিরে থাকি টাকা না দিয়া উপায় ছিল না। জোয়ারসাহারা থেকে

ঘুষ দিয়েছি
Dhaka ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKRTD79Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমাজসেবা https://dss.bhata.gov.bd/

সমাজসেবাতে বিদবা বাতার আবেদন করেদিয়েছি একমহিলাকে কিন্তু এই https://dss.bhata.gov.bd/ সাইটে আবেদন করার পর আবেদন কপি ডাওনলোড হয় না। এমতাবন্থায় আমি সমাজসেবা অফিসে পাঠাই মহিলাকে সে অফিসথেকে ২০০ টাকার বিনিময়ে তার আবেদন কপি সংগ্রহ করে। তাহলে গরীব মানুষ ভাতা পাওয়ার আবেদন করতেই ঘুস দিয়ে আবেদন শুরু।

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳২০০
২৫ আগস্ট ২০২৬ CTG27W2E
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি আমার ছেলের পাসপোর্ট বানানুর জন্য অনলাইন আবেদন করি জমা করার পর অফিসার আমার ছেলের প্রফেশন আদার কেন দিলাম আবেদন আবার করে নিয়ে আসতে হবে বলে আবেদন গ্রহণ করে নি বলে যে। ডিপনেন্ডে দিতে কম্পিউটার এর দুকানে গেলে তার বলে ১৫০০ দিলে এইটায় হবে আর তাই করলাম কাজ হলো

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYHBV5FV
মন্তব্য
ট্রাফিক পুলিশ

অকারণে অতিরিক্ত টাকা নেওয়া। সব কিছু ঠিক থাকার পরেও টাকা নিয়ে কেস দেওয়া।

অকারণে অতিরিক্ত টাকা নেওয়া। সব কিছু ঠিক থাকার পরেও টাকা নিয়ে কেস দেওয়া।

ঘুষ দিয়েছি
আমলা, মিরপুর, কুষ্টিয়া ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHVWKGWB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উত্তরাধীকার সনদ

নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক, টাকা না দিলে দিনের পর দিন, মাসের পর মাস ঘুরায়

শুধু দাবি করেছে
পৌরসভা অফিস, কানাইঘাট, সিলেট ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYN52ABJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম, তারপর অভ্যন্তরীন দালাল ১২ হাজার টাকা দাবী করেছেন,,না দেওয়াতে আমাকে ফেইল করে দিয়েছে😭😭

ঘুষ দিইনি
কুমিল্লা ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTTN7ZX7
মন্তব্য
ভূমি অফিস

নামজারি খতিয়ান ইস্যু

ভূমি অফিসের ভুলের ধরুন আমার বিল্ডিং এর খতিয়ান ldtax ওয়েবসাইটে আপলোড করা সম্ভব হচ্ছিল না। ল্যান্ড অফিস থেকে জানালো নতুন নামজারি খতিয়ান করতে হবে। তার জন্য আবেদন সম্পন্ন করে এবং প্রয়োজনীয় অরিজিলান ডকুমেন্টসহ ভূমি অফিসে আবেদনটি সাবমিট করি গত ১২ আগস্ট। আজ ২৫ আগস্ট শুনানির তারিখ ছিল। ভূমি অফিসে গেলে তারা জানায় আমার ফাইলটি হারিয়ে গেছে। তাই নতুন করে আবেদন করে আসতে হবে। কিন্তু ঘুষ গ্রহীতার (সার্ভেয়ার) সহকারী জানায় যদি ৫০০০ টাকা দেওয়া হয় আমার ফাইলটি খুঁজে বের করবে এবং শুনানি তারাতারি সম্পন্ন করবে। পরে নিজের অসহায়ত্বর ধরুন টাকা দিতে বাধ্য হয় এবং নতুন শুনানি তারিখ জানানো হবে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTDECHVU
মন্তব্য
ট্রাফিক পুলিশ

রাস্তায় ট্রফিক পুলিশেষ ঘুস

পিকাপ টি ফিটনেসের জন্য মিরপুর গেছিলো, সব ওকে।আসার পথে ট্রফিক দরছে তেমার গাড়ির এই সমস্যা ওই সমস্যা মামলা দিব। ড্রাইবার বললো গাড়ির সব ঠিক আছে ফিটনেস থেকে আসলাম মাত্র,তারা ত সব ঠিক ঠাক মতো করে দিলো, তার পরো তাকে ৫০০ টাকা কফি খেতে দিতো হলো, না হলে মামলা দিবে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKHMHYUZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্থল বন্দর দিয়ে দেশে ঢোকার সময়

আমি ১৪ই আগস্ট ভারত ভ্রমণ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ঢুকছিলাম তখন বাংলাদেশ ইমিগ্রেশন এর আগে যারা পার্সপোর্ট সীল যাচাই করে( ইনি সম্ভবত তাপমাত্রা মাপেন) তারা সরাসরি ঘুষ দাবি করে বলে বিদেশ ঘুরে আসছো আমাদের চা নাস্তার খরচ দাও,, আমরা কি করতে বসে আছি এখানে?? তো আমি ২০০ টাকা দিচ্ছিলাম তা নেয় নাই৷ আমি বললাম আমার বাড়ি বেনাপোল থেকে ২৫ কিলোমিটার দূরে মনিরামপুর থানায়, আমার কাছে বেশি টাকা নাই৷ তখন উনি ধমক দিয়ে বলে টাকা নাই আবার মনিরামপুরের লোক পরিচয় দিচ্ছো তা বর্ডার দিয়ে না গিয়ে বাগান দিয়ে যেতে৷ তারপর আমি টাকা না দিয়ে চলে আসি৷ আমি টাকা কখনোই দিতাম না কিন্তু আমি প্রথম বার যাতায়াত করছি এবং আমার কাছে পরিবারের জন্য কেনা কিছু জিনিস ছিল সেগুলো যাতে হানা না দেয় তাই সহজে পার হতে টাকা দিতে চেয়েছিলাম৷

ঘুষ দিইনি
বেনাপোল স্থল বন্দর ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ KHE4AZ4H
মন্তব্য
শিক্ষা অফিস

বদলির কাগজ অগ্রায়ন

জেলা অফিস হতে বদলির আদেশ অগ্রয়ণ করার জন্য উপজেলায় অফিস আদেশ আসে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা — তা অগ্রায়ন করার জন্য ম্যাম — হতে ২৫০০০ টাকা দাবি করেন।ম্যাম ৫০০০ টাকার খাম দেওয়ার পরও তা প্রত্যাখান করে। ২৫০০০ টাকা না দিলে ফরওয়ার্ডিং দিবে বলে তার অফিস স—ারী — এর মাধ্যমে জানিয়ে দেন।

ঘুষ দিইনি
সন্দ্বীপ ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTDFUCR2
মন্তব্য
ভূমি অফিস

জমির নাম জারি

জমি কিনেছি নামজারি করতে গিয়েছি অফিসে সরকারি যে ফি সে ফির অতিরিক্ত আরো ৪ হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা তাকে দিতে হবে। ভূমি অফিসের — বলে এই টাকা নাকি কমিশনার থেকে শুরু করে সবাইকে ভাগ দিতে হবে।

ঘুষ দিইনি
কাশিয়ানী উপজেলা ভূমি অফিস গোপালগঞ্জ ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKLBLXYW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভ্যারিফিকেশন

সরকারি প্রাইমারি সহকারী শিক্ষকের চাকরি ভ্যারিফিকেশনের জন্য এসআই টাকা নেয়।২০০০ টাকা দাবি করলেও অনুরোধ করার পর ১৫০০ রাখছে।তবে দেখে অবাক হয়ছি ব্যাটা জোহরের নামাজ পড়ে এসেই এ আকাম করছে। লেবাসও মাশাআল্লাহ একে বারে জিন্দা ওলি।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTH5NGY7
মন্তব্য