সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

Trade Licence Renew

এক হাজার টাকা ছাড়া (অফিস বকশিস) আমার Trade Licence Renew করছে না, টাকা না দিলে আমার Sign bord Tax 1200 থেকে ৩০০০ করে দেওয়ার হমকি দিচ্ছে। ৩-৫ দিন গুরানোর পর 1000 টাকা সহ মোট ৯৮০০ টাকা দিয়ে রিনিউ করালাম। আমার সাইনবোড tax 1200 টাকাটাও অতিরিক্ত দিচ্ছি, কারন আগে জোর করে সাইনবোর্ড টেকস্ট 1200 করে দিছিলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9AYGBF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি ঢাকায় থাকি। পাসপোর্ট নবায়ন করতে গেলে বলে আপনার গ্রামে গিয়ে নবায়ন করেন। এখানে হবে না বাধ্য হয়ে টাকা দিয়েছি। তারপর হয়েছে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKVGBYAP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

জমি নামজারি খরচ এ অতিরিক্ত টাকা আদায়।

জমি খরিদ এর পর নামজারি করতে গেলে, নামজারি ফি ১১০০/- টাকার জায়গায় ৩৫০০/- টাকা দিতে হয়, ভূমি অফিসের কর্মকর্তাদের। এবং তফসিল অফিসার কে দিতে হয় ১০০০/- টাকা

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY3ZSH5X
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৪০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স ফাইল

আমরা ৬ জন মিলে একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়ির জন্য নিজ থেকেই ট্যাক্স দিতে চাচ্ছি এবং নিজেই ফাইল করতে সব কাগজপত্র নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর জোনে যাই, অফিসারের সাথে কথা বলি সে আমাকে বলে ৫ টা ফাইলের জন্য ৮ হাজার টাকা করে মোট ৪০,০০০/- টাকা দিতে হবে, আমি রাগ করে চলে এসেছি ।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVPXVFE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

application forward

সাস্থ্য অধিদপ্তর এ — অফিস সহকারী ঘুষ দাবি করে একটা এপ্লিকেশন ফরোয়ার্ড করিয়ে দেয়ার জন্য

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK66ABR6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করা

পাসপোর্ট তৈরি করা আমার ওয়াইফ গিয়েছিল অনেক দূর থেকে,, বিভিন্ন কারন দেখিয়ে করে দেয় নি,, তাই মেয়ে মানুষ হয়ে হয়রানি থেকে বাচতে ২০০০ টাকা দিয়ে করাতে বাধ্য হয়েছি

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTXJ784V
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০০ লাখ

যেকোনো কিছু

আমাদের একজন আত্মীয় সাব-রেজিস্ট্রার অফিসার হিসেবে কর্মরত আছে..উনি দৈনিক ৫-১০লক্ষ টাকার মতো ঘুষ আদায় করে..আর এমনি করে সে ঢাকার বিভিন্ন জায়গায় ফ্লাট কিনেছে..

৩০০ ফিট এর পাশে,রুপগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKU2YYJF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

বাড়ি করার জন্য অনুমোদন, রাজউক (RAJUK)

2012 সালে ঢাকার মাতুয়াইলে বাড়ি করার জন্য রাজউক থেকে G+ 5, মাণে ৬ তলা বাড়ির করার জন্য প্লান পাশের আবেদন করি, ২ বছর ঘুরানোর পরে ৩ লক্ষ টাকা দিয়ে সেই প্লান পাশ করি। তখন অনেক দিন আমি রাজউকে গিয়েছি অনেকের সাথে কথা ব লেছি, রাজউকের ইঞ্জিনিয়ার বলল ঢাকা শহরের ৯৯.৯৯% বাড়ির প্লান পাশ ঘুষ ছাড়া সম্ভব হয় নাই। আর কোন দিন হবে ও না। দিন দিন আরো বাড়বে ,আপনি আগে টাকা দিলে আরো ২০ হাজার কমে করানো যেত। সরকারি কাজের যেহেতু কোন টাইম লাইন নাই তাই যত দিন আপনি টাকা না দিবেন তত দিন আপনাকে ধুরাতে থাকবে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8RXCF2
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০.০ হাজার

জিপিএফ, ছুটির ও পেনশনের হিসাব সমপন্ন করা।

জিপিএফ, ছুটির ও পেনশনের হিসাব সম্পন্ন করা।

টাঙ্গাইল হিসাব সংরক্ষণ, অফিস।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVKA8LN
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.০০ লাখ

Import clearence

Both customs officers and C&F agents contribute to the bribery and corruption in import clearance. C&F agents may mislead importers, while customs officials can create unnecessary delays, HS Code disputes, and extra tax burdens. These unofficial costs are ultimately passed on to consumers, making imported products unnecessarily expensive and hurting both businesses and the general public.

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTMMGRQV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকরির জন্য পুলিশ verification করতে আসলে তদন্তকারি পুলিশ ২০০০ টাকা নাস্তা খরচ দাবি করে।

চাকরির জন্য পুলিশ ভেরিফাই করতে আসে, আমার সমস্ত কিছু যথাযথ থাকার পরেও ঐ পুলিশ ২০০০ টাকা নাস্তা খরচ দাবি করে, আমি চাকরি না হওয়ার ভয়ে ১০০০ টাকা প্রদান করি। ১০০০ টাকা গ্রহণ না করায় পরে ২০০০ টাকা দিয়ে দিছি।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTS4S64H
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়ন করতে যাওয়ায় দায়িত্বরত কর্মকর্তা ৮০০০ টাকা ঘুষ দাবি করে, বলে উপরে দিতে হবে। নইলে নবায়ন করে সা্ইন সিল নেওয়া যাবে না।

নারায়ণগঞ্জ ফায়ার অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK6Q84CM
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Notun passport

salta 2020 ba 21 hobe oi somoy ami prothom amar passport korar abedon kori, to jokhon police verification er somoy hoy tokhon oi officer amake chandpur railway station e jete bole amar deri hoye jaowate ar oikhane jai nai pore phone dile bole police comissionar er karjaloy e jete oikhane jai pore bole oi room e jei hujur ache tar jatayet ei sei bole amar theke 1500 taka dabi kore. pore ami boli ami 500 taka dite parbo pore ar taka ney nai ei olpo takay hobe na. pore ami taka na diyei uthe chole asi. vaggo valo pore clearence diye dichilo.

Chandpur, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTUWZ5TV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০০ লাখ

উপজেলা খাদ্য গুদাম, রামু

বাংলাদেশের সরকারের হয়ে আমরা রাইস মিল মালিকগণ উপজেলা খাদ্য গুদামে চাল সরবরাহ করে থাকি। মূলত বছরে দুই বার চালের বরাধ্য আসে। আমন, ভোরো মৌসুমে। বরাধ্য আসার আগেই খোলামেলা মিটিং হয় খাদ্য গুদামের ইনেস্পেক্টরের সাথে। তিনি তার সম্মানে প্রতি কেজিতে নির্ধারিত টাকা ধার্য্য করে দেন। শুরু হয় প্রতি কেজিতে ২/২.৫/৩ টাকা করে। শেষ আমন মৌসুমে এগারো শত টন চালের জন্য তাকে সম্মানি প্রদান করতে হয়েছে ২৪,২০,০০০ টাকা এবং অন্যান্য আনুসাঙ্গিক খরচের জন্য আমাদের প্রদান করতে হয়েছে ৭,৭০,০০০ টাকা মাত্র। — উপজেলা খাদ্য গুদাম ইন্সপেক্টর রামু উপজেলা কক্সবাজার

রামু উপজেলা সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT57FV43
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের জন্য আবেদন

আমি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সলঙ্গা জোনাল অফিসে ৫ কেভি ট্রান্সফরমারের জন্য আবেদন করি। সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আবেদন করার পরও প্রায় ৩ মাস আবেদনটি পেন্ডিং রেখে পরবর্তীতে বাতিল করা হয়। এরপর পুনরায় আবেদন করলে, বর্তমানে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে একজন দালালের মাধ্যমে আমার কাছে ২০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তা আমাকে বলেন, “আমি অফিসে থাকাকালীন আপনার কোনো সংযোগ হবে না।” বিষয়টি তদন্ত করে ঘুষ দাবির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আমার বৈধ আবেদনটি বিধি অনুযায়ী নিষ্পত্তির জন্য অনুরোধ করছি।

সলঙ্গা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJFUTREE
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫০ লাখ

ভাড়ার উপর AIT

অফিসের নামে ৩ বেডের একটা এপার্টমেন্ট ভাড়া নেয়া হয়েছিল, গুলশানে, যেন, যখন আমাদের প্রতিষ্টানের বিদেশী বড় কর্মকর্তা বা ম্যানেজমেন্ট বাংলাদেশে এসে গুলশানের হোটেলের বদলে যেন সেখানে প্রায় সময় থাকত। একবার ট্যাক্স অফিস থেকে অডিট করতে এসে দেখে আমরা প্রায় ২ বছরের এই এপার্টমেন্ট বাবাদ কোন AIT (advance income tax) পরিশোধ করি নাই। হিসাব করে ফাইন সহ উনারা প্রায় সাড়ে ১১ লাখ টাকা চার্জ করে এবং না আদায়ে আমাদের নামে কেইস করবে বলে হুমকি দেয়। এবং মহাখালীর ট্যাক্স অফিসের একজন অফিসার হিসাব করে বলে, যে উনার বস বলেছে উনাকে আড়াই লাখ টাকা দিলে উনি সর্বমোট আড়াই লাখের ভেতর ফাইন সহ সব করে দিতে পারবে। আমাদের মোট খরচ হবে ৫ লাখ। সুতরাং আমরা সে ঘুষ দিয়ে কেইস থেকে বেচেছি।

ঢাকা, মহাখালী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKL62R7
মন্তব্য