সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ফোন হারানোর জিডি

২০২৩ সালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় আমার ওয়ালটন RX7 ফোন হারানোর জিডি করতে গিয়ে, জমা দেওয়ার সময় ডেস্কে ২০০ টাকা দাবি করা হয়। কিন্তু আমি বাধ্য হয়ে ৮০ টাকা দিয়েছিলাম, তাছাড়া কিছু করার দেখি নাই। ২০১৬ সালে আরেকবার পুলিশ সদস্যকে ৫০ টাকা দিতে হয়েছিল কপোতাক্ষ ট্রেনে।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳২৫০
২৫ আগস্ট ২০২৬ MYEWR2LN
মন্তব্য
ভূমি অফিস

ভূমিসেবা

আমার পৈতৃক সম্পত্তি খারিজের জন্য ইউনিয়ন ভুমি অফিসে গেলে তারা খাজনার কথা বলে অনেক টাকা দাবি করে।পরে আমি পরিশোধ না করলে আমার খারিজের জন্য নানা অজুহাতে টাকা চায়। অবশেষে একজন মুহুরির কথা বললে তার মাধ্যমে ২৭ হাজার টাকার বিনিময়ে খারিজ আবেদন করি।

ঘুষ দিয়েছি
ভরতখালী ৳২৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNKV8U2P
মন্তব্য
কাস্টমস অফিস

প্রয়োজনের চেয়ে বেশি ভ্যাট দাবি করা

আমার ডেলিভারি গাড়ি আটকিয়ে রেখে বেটা অফিসের অতিরিক্ত টাকা না দিলে গাড়ি ছাড়বে না

ঘুষ দিয়েছি
দয়াগঞ্জ-সূত্রাপুর বিভাগ ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKXKZP5A
মন্তব্য
কর অফিস

অন্যায্য সমঝোতার জন্য চাপ

উৎসে ১০০% কর কর্তন ও যথাযথভাবে পরিশোধ করা সত্ত্বেও, পরিদর্শনের নামে কর অফিস অন্যায্য সমঝোতার জন্য চাপ দিচ্ছে; অন্যথায় অধিক হারে কর দাবি করার হুমকি দিচ্ছে। সব এনজিওকেই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিছু এনজিও ইতোমধ্যে এর সম্মুখীন হয়েছে।

ঘুষ দিইনি
Dhaka ৳১৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKETSNLL
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরী।

পেনশনের সময় ছুটির হিসাব ও মঞ্জুরী, লাম গ্রান্ট ও গ্রাচুইটি মঞ্জুরীর সময় উক্ত টাকা দেয়া লাগছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKD7KGK2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স নবায়ন

প্রতি বছর ফায়ার লাইসেন্স নবায়নের জন্য চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস কার্যালয়ে ৫০০ টাকা ঘুস প্রদান করি।

ঘুষ দিয়েছি
আগ্রাবাদ ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ CTLWKJE7
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ফ্ল্যাট রেজিস্ট্রেশন

সরকারি টোটল ফি ছিল 263920/- টাকা আমি দেওয়া লাগছে 380000/- টাকা বাধ্য হয়ে রেজিষ্ট্রি করা লাগছে টাকা দেওয়া লাগছে নতুবা আমার রেজিষ্ট্রি হতো না

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳৩.৯০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTJG65M6
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

জমি খারিজ এর উদ্দেশ্য তহশিলদার এর সাথে সাক্ষাৎ করতে যাই,উনি কাজ বাদ কিছু টাকা দাবি করেন, আমি ৫০০ টাকা দেই। কাজটা এখনো পেন্ডিং

ঘুষ দিয়েছি
নাগেশ্বরী, কুড়িগ্রাম ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RNLLN64G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন

স্টেম্প লাগবে বলে আমাদের থেকে ওরা ৩০০ টাকা দাবি করে। বলে সদর থেকে আনতে হবে নয়তো। টাকা দেবার পর দেখি এটা সামান্য একটা ফর্ম ছিলো যেটা তারা ফিলাপ করে দিয়েছে আর এই জন্য টাকা নিয়েছে।স্ট্যাম্প বলতে কিছু না। এই কাজ টা করেছে নড়িয়া শাখার সোনালি ব্যাংকের ম্যানেজারের রুমের পাশে বসা কেরানী লোকটা।

ঘুষ দিয়েছি
নড়িয়া শাখা, সোনালী ব্যাংক,শরিয়তপুর জেলা ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ DKCVFHM4
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

আমি আমার জমির খাজনা কমপিউটারে আবেদন করে ভুমি অপিসে অনুমোদন এর জন্য গেলে তারা মধ্যে তারা কিছু কিছু দাগের খাজনা অনুমোদন করে আর কিছু কিছু দাগ সিস্টেম থেকে বাদ দিয়ে দেয় ।আমি জমি রেজিষ্ট্রি করতে গেলে সমস্যা টি ধরাপরে জমিটি রেজিষ্ট্রেশন করতে পারি নাই ।পরে বাদ পড়া দাগগুলো আবার খাজনা কাটার জন্য গেলে আমার কাছ থেকে বার হাজার টাকা নিয়ে নেই ।খাজনা দিতে হয় ৮০ টাকা আর ঘোষ দিতে হয় বার হাজার টাকা ,

ঘুষ দিয়েছি
Sandwip ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT2HHEBN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন

সোনালী ব্যাংকে সঞ্চয়পত্রের মালিকানা পরিবর্তন করতে গেলে ওরা ফর্ম ফিলাপ করে ৩০০ টাকা চেয়ে নেয়। বলে স্ট্যাম্প লাগবে সেটার দাম। পড়ে দেখলাম এটা সামান্য একটা ফর্ম ছিলো যা কিনা ব্যংক থেকে ফ্রি তেই প্রোভাইড করে। ব্যাংকের কেরানী এই কাজ করেছিলো। ম্যানেজার রুমের পাশের চেয়ার।

ঘুষ দিয়েছি
নড়িয়া শাখা, সোনালী ব্যাংক,শরিয়তপুর জেলা ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ DKNHE72A
মন্তব্য