সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট বানাতে

পাসপোর্ট বানাতে দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য কল আসে। দেখা করার পর অফিসার সব কাগজপত্র দেখে বলেন টাকা দিতে হবে। সব কাগজপত্র ঠিক থাকার পরেও টাকা দাবির বিষয়টি জিজ্ঞেস করলে বলেন, এটা তো সবাই দেয়। বাড়তি কথা বলার টাইম নাই। আরো অবাক করার বিষয় হলো উনি একজন মহিলা অফিসার ছিলেন। মহিলা অফিসার হিসেবে প্রথমে খুশিই হয়েছিলাম। মনে করেছিলাম মহিলা অফিসার এসব থেকে দূরে থাকবেন। কিন্তু......

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9VBCSU
মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

জমির দলিল লেখা

একটি জমি রেজিস্ট্রার করতে সরকারি ফি বাদে, দলিল লেখক এর মজুরি বাদে সাব- রেজিস্ট্রার অফিস অতিরিক্ত টাকা নেই। প্রতি দলিলের মোট মূলের০.৫/% নেই। যেমন - ৫০,০০,০০০/- টাকার দলিলে অতিরিক্ত ২৫,০০০/- টাকা নেই অফিস এর কর্মকর্তারা।

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYHLWZHH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগে ঘুষ। (PWD)

নামীয় ঠিকাদারি লাইসেন্স নবায়ন করতে গেলে অফিস সহকারী আমাকে বলে খরচাপাতি দেওয়া লাগবে। উনি ২০ হাজার টাকা দাবি করে বসে। প্রকারের জুলুমের মতো। সকল ঠিকাদার এই ঘুষ দিতে বাধ্য, না হলে কাজ হয় না। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের অফিস সহকারীদের মাফিয়াতন্ত্র চলতেছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান এর থেকে মুক্তি চাই।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT46GDRW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

ট্রেড লাইসেন্স নবায়ন এবং নোটারী

ট্রেড লাইসেন্স এ উৎস কর যোগ করছে গতবার ছিলো না, উৎস কর আদৌ যৌক্তিক কিছু কিনা? তারপর নোটারি করতে ৫০০ টাকা নিছে? এটাও কি যৌক্তিক

মাদারীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRYCT2Q
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫০০

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন এর জন্য প্রথমে কল করে ৫০০ টাকা চাওয়া হয় সেটা আমি কল এই মানা করে দেই। এরপর উনি এসে ঠিকানা দেখে গেঞ্জাম করে ভেরিফিকেশন ফেইল করিয়ে দেই। এরপর আমি ঠিকানা ঠিক করে আবার ভেরিফিকেশন এর আবেদন করি এবার যে আসে সে আগের জনকে টাকা দেই নাই সেটা বলে আর আবারও ভেরিফিকেশন আটকাইয়া দেই। এরপর ১ বছর পরে আমি আবার ভেরিফিকেশন এর আবেদন করি আর ৫০০ টাকা ঘুষ দিয়ে ভেরিফাই করি

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKB5JRE3
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

বিল্ডিং নকশার অনুমোদন

৯ম তলায় ২টি নামাজের ঘর করায় আপত্তি হিসাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH3ZSFLH
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

বদলি

বদলির জন্য আবেদন করেছিলাম। বর্তমানে বিদ্যুৎসাহী লোক কমিটিতে নিয়োগ পেয়েছে তারা দাবি করেছিল। বিএনপির দলীয় লোক সবাই।

নান্দাইল, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYCXM8MS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

ফোন হারানোর জিডি

২০২৩ সালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় আমার ওয়ালটন RX7 ফোন হারানোর জিডি করতে গিয়ে, জমা দেওয়ার সময় ডেস্কে ২০০ টাকা দাবি করা হয়। কিন্তু আমি বাধ্য হয়ে ৮০ টাকা দিয়েছিলাম, তাছাড়া কিছু করার দেখি নাই। ২০১৬ সালে আরেকবার পুলিশ সদস্যকে ৫০ টাকা দিতে হয়েছিল কপোতাক্ষ ট্রেনে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYEWR2LN
মন্তব্য