সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

নিউরোসায়েন্স হসপিটালে ইমার্জেন্সি সেবা নিতে যাওয়া

আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটালে ২০১৯ সালে আমার আপাকে নিয়ে ইমার্জেন্সিতে যাই। আমার ভাগনা ছিল ব্রেইন স্ট্রোক করেছিল , সাতক্ষীরা মেডিকেল থেকে রেফারেন্স ছিল। ইমার্জেন্সি দরকার ছিল। কি কষ্টে পৌছাইছি। যে লোক ইমার্জেন্সি টিকিট করেন ইমার্জেন্সি সামনের গার্ড ইমার্জেন্সি তে টিকিটের জন্য ঢুকতে দেন নি। পরে কাছে ডেকে আমি টিকিট করে দিচ্ছি এক হাজার টাকা দিবেন না হলে এই হসপিটালে দেখাতে পারবেন না। এখানে অনেক ভিড়। তখন আমার ভাগনার জীবন বাচানো সবথেকে বেশি জরুরি। বাধ্য হয়ে 1000 হাজার টাকা দিয়েছিলাম। টিকিট পেলাম ইমার্জেন্সি দেখালাম। তবে আজীবন এই কষ্টটা বয়ে চলি যে ঐ ঘুষ খোর গার্ডের কি দিয়ে সৃষ্টি। একটা জীবন চলে যাচ্ছে তার মধ্যে ই

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKGM84SK
মন্তব্য
সিটি কর্পোরেশন

বাসার হোল্ডিং নম্বর পরিবর্তন

বাসার হোল্ডিং নম্বর পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশনে আবেদন করি। এর জন্য সরকারি ফি পরিশোধ করি ৫,৭৫০ টাকা। সেখানে কর্মরত কর্মকর্তা অতিরিক্ত ১০০০ টাকা ঘুষ দাবি করে। পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে সেখান থেকে চলে আসতে হয়।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKNBBBJW
মন্তব্য
ভূমি অফিস

বিএস জরিপের কপি পাওয়ার জন্য।

সিলেট সেটেলমেন্ট অফিসে আমার ১৫ শতাংশ ভূমি বিএস জরিপের জন্য আবেদন করলে সহকারী সেটেলমেন্ট অফিসার — এর কাছে তদন্তের জন্য দেয়া হয়। তিনি — নামক দালালকে পরিচয় করিয়ে দেয় এবং তার কাছে ২০ লক্ষ টাকা দিতে বলে। আমি বিভিন্ন ধাপে প্রায় ১২ লক্ষ টাকার বেশি দিই —ের মাধ্যমে। পরবর্তীতে জবর দখলে থাকা বিবাদী লন্ডন থেকে এসে তার সাথে মিটিং করে। সে বিবাদীর নিকট হতে টাকা খেয়ে আমাকে দুই বছর ঝুলিয়ে রেখেছে৷ টাকা দেয়ার প্রমাণ আমার কাছে আছে৷

ঘুষ দিয়েছি
সিলেট ৳২০.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ SYCXZ4NA
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধন

আমার জন্ম নিবন্ধনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর জোন ১০ এর অফিসে অনলাইন ফর্ম জমা দিতে চাই। সংশ্লিষ্ট কর্মচারী অনুপস্থিত থাকায় তার সহযোগী ফর্ম জমা রাখে। সরকারি ফি ৫০ টাকার বদলে ১০০ টাকা রাখে এবং চা নাস্তার জন্য অতিরিক্ত ৩০০ টাকা রাখে। দীর্ঘদিন পরেও নিবন্ধন না হওয়ায় পুনরায় অফিসে যোগাযোগ করলে দেখা যায় ফর্ম হায়িয়ে ফেলেছে। অনলাইন কপি দেখানোর পর পুনরায় ডেট দিয়ে করে দিয়েছে। এরপর বোন, বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য গেলেও ৫০ টাকার সরকারি ফি ১০০ টাকা করে রেখেছে কিন্তু কোন রিসিট দেয়নি।

ঘুষ দিয়েছি
জোন ১০, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উত্তর বাড্ডা, ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKMVSZB7
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

জমির নামজারি করতে গেলে খাজানা বকেয়া আছে এই মর্মে ৩৫০০০ হাজার টাকা দাবি করা, ভূমি আইন অনুযায়ী ২৫ বিঘা পর্যন্ত তো কোনো ভূমির কর ই নাই।অল্প কৃষি জমির নামজারিতে এত টাকা চায়, অথচ সরকারি ফি ১২০০ বা তার একটু বেশি। টাকা তাদের হাতে দিতে হয়! সরকার ভূমি অফিসের ফি ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রহন করার দাবি জানাই।

ঘুষ দিইনি
কলমাকান্দা উপজেলা। ৳৩৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY9F9XQC
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি

আমার বৈধ কাগজ থাকার পর ও আমি নামজারি আবেদন করতে গেলে আমার কাছে ১৫০০০ টাকা দাবি করে। আমাদের খলিফার হাট ভূমি অফিস এর এক মহিলা সহকারী। এই মহিলা সহ উক্ত অফিসের সকল সহকারী টাকা ছাড়া কোন কাজ করে না। এরা জমির দাগ নাম্বার খোজার জন্য বই খুললে মিনিমাম ১০০টাকা দেয়া লাগবেই। না হলে বই খুলবে না। আর হোল্ডিং এর জন্য ১০০০টাকা দাবি করে যদিও সরকারের ১১৫০ টাকা পরিশোধ এর পর অটো হোল্ডিং চলে আসে খতিয়ান এ। আমার নিজের একটা নামজারির আবেদন আমি নিজে করেছিলাম প্রথম বার ১৫০০০ টাকা দিয়ে নামজারি করার কারণে, তাও খলিফার হাট ভূমি অফিস এ গেলে আমার কাছে ১০০০০ টাকা দাবি করে না হলে রির্পোট পাঠাবে না, পরে আমি টাকা না দিয়ে চলে আসি। আমি বাড়ি থেকে শহরে চলে আসলে আমার বাবার থেকে ১০০০০ টাকা নিয়ে যায়।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTC9TFN5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গর্ভবতী কার্ডের আবেদন

আমার ওয়াইফের গর্ভবতী কার্ডের আবেদন করতে গিয়ে ময়মনসিংহ গৌরীপুর সদর ইউনিয়নের কম্পিউটার কর্মকর্তা আমার কাছে আবেদনের জন্য ২৫০ টাকা দাবি করে তারপর আমি দিতে বাধ্য হয়েছি। এর আগে আমি মা ও কল্যাণ শিশু হাসপাতালে গিয়ে জানতে পেরেছিলাম এই কার্ড আবেদন করতে একটাকাও দিতে হয় না।

ঘুষ দিয়েছি
২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ ৳২৫০
২৫ আগস্ট ২০২৬ MYQ6MZPC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ রিপোর্ট

আমি একটি মামলা করি আমার অফিস লুটপাটের বিষয় কিন্তু থানায় অভিযোগ এবং সিআইডি পিবিআই অফিসে রিপোর্ট দিতে ঘুষ দাবি করে আমি ঘুষ না দেয়ায় তারা মিথ্যা রিপোর্ট প্রদান করে এবং আমার মামলার পক্ষে তাদের যেসকল ডকুমেন্টস সরবরাহ করি তা কোর্টে জমা দেয়নি এবং রিপোর্টে সংযুক্ত করেনি। ২০ হাজার থেকে বিভিন্ন জায়গায় ৫ লাখ পর্যন্ত ঘুষ দাবী করেন। পিবিআই অফিসার — সিআইডি অফিসার — এবং অন্য একজন

ঘুষ দিইনি
ঢাকা ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK3S6S4Q
মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport issue Korte gie silam

আমার মায়ের নাম তার জাতীয় পত্রে — ব্যবহার করা হয় ।আর আমার জাতীয় পত্রে আমার মায়ের নামের — ব্যবহার করা হয়। এই ভুল ধরে আমাকে হয়রানি করা হয় এবং আমি পরে বাড়িতে যাই বাহিরে তাদের অনেক দালাল থাকে তারা বলে যে আমাকে টাকা দিলে কাজটি এখন করে দিবে।

ঘুষ দিয়েছি
Natore ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJZ6HCT6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ghush

অভিযোগপত্র বরোবর মোননীয় চেয়োরম্যোন বাংলাদেশ ক্ষ ু দে্র ও ক ু টির শল্প কর্পারশন (বসিক) বসিক ভবন, ১৩৭–১৩৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। বষয়: বসিক, জামালুর জলা কার্পালয়ের সিহকারী মহাব্যবস্থাক (জলা কার্পালয়ের ্রধান) —-এর বরুদ্ধে অনয়েম, দেুনর্নীতি, ক্ষমতিার অব্যবহার ও ্রশাসিনক হয়েরানর অভাগ এবং ্রয়োজনীয়ে ব্যবস্থা গ্রহণের আবদেন। জনোব, সিবনয়ে নবদেন এই , আম বসিক শল্পনগরীর একজন উদে্যাক্তা/ব্যবসিায়েী। অতি্যন্ত দেুঃখের সিঙ্গে জানাচ্ছি , বসিক, জামালুর জলা কার্পালয়ের সিহকারী মহাব্যবস্থাক (জলা কার্পালয়ের ্রধান) —-এর বরুদ্ধে নম্নাক্ত গুরুতির অভাগসিমূহ আনার সিদেয়ে ববচনার জন্য উস্থান করছি— অভিযোগসমূহ ১। বভনম্ন কারখোনার মালক ও উদে্যাক্তাদের নকট অবধভাব ঘুষ দোব করা হয়ে । ২।

ঘুষ দিইনি
জামালপুর বিসিক শিল্পনগরী ৳১.৭৮ লাখ
২৫ আগস্ট ২০২৬ MYM266RE
মন্তব্য
সরকারি হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়ে সিটের জন্য ২০০-৪০০টাকা দিতে হবে বাধ্যতামূলক না হলে সিট দিবেনা, যারা ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ করে তাদেরকে। তারপর হুইলচেয়ারের জন্য দিতে হয় ২০০টাকা।তারপর রিলিজ নিয়ে আসার সময় দিতে হয় ২০০-৫০০টাকা।অর্থাৎ জায়গায় জায়গায় ঘুষ।আর না দিলে আপনি সেবা পাবেননা।আমি নিজে ভুক্তভোগী ৭মাস আগে আমার মাকে ভর্তি করিয়েছিলাম।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT2AERDK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মুক্তিযুদ্ধ নাম নিবন্ধন

আমার বাবা একজন মুক্তিযদ্ধা, তিনি সেক্টর ৯ তে ছিলেন, তার ৭০% ডকুমেন্টস কিন্তু কিছু ডকুমেন্ট যুদ্ধের শেষে আমাদের বাড়ি রাজাকর রে পুড়িয়ে ফেলে। সেখানে কিছু কাগজ পুড়ে যায় পরে ২০১০ সালে বাবা তার নাম মুক্তিযোদ্ধা দের নামে তুলতে গেলে সব কিছু দেখে কর্মকর্তা বলে ৫ লাখ টাকা দিলে সার্টিফিকেট দিয়ে দিবে। সেই ২০১০ সালের কথা। বাবা পরে রাগ করে আর কিছু করে নি। তিনি আমাদের বলেছিল "আমি যে যুদ্ধ থেকে বেঁচে ফিরেছিনেতা কি তোমাদের জন্য বেশি না?" আজ বাবা নেই। হাজার ভুয়া মুক্তি যোদ্ধা নাম লিখিয়েছে লিস্ট এ, ভাতা পাচ্ছে। আর আমার বাবা আসল যোদ্ধা হয়েও পায় কি কিছুই। এই দেশের বুকে আমি থুতু দিয়ে গেলাম। আমার ছেলে মেয়ে কে কখনও দেশের ভালোবাসা তো দূরে থাক, নিজের রক্ত বেশি বেচে হলেও বাহিরে দেশে পাঠিয়ে দিব।

ঘুষ দিইনি
ঢাকা ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK6RD7ZL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইডি কার্ড

আমি আইডি কার্ডের নাম সংশোধন করতে গিয়েছিলাম।তারপর উনি প্রায় ৭ টা পেপার রেডি করে আনতে বলেছিলেন।জেলা শহর এবং ইউনিয়ন অফিস এবং কাজীর কাছ থেকে যাবতীয় কাগজগুলা আনার পরে জমা দিতে গেলে।উনি বলেন যে, আপনার আইডি কার্ডে তো সমস্যা অনেক,আমাকে অনেক শ্রম দিতে হবে,আপনি কিছু টাকা দিলে দ্রুত কাজটা হবে।আমি থ হয়ে অবাক হলাম,কারণ এত কষ্ট করিয়ে এখন টাকা চাইতেছে।টাকার পরিমাণ জিজ্ঞাসা করলে উনি কি কি জানি হিসাব দেখাইয়া কইছে ১৭ হাজার লাগবে টোটাল।এর কমে হবেনা।আমি বলছি,আচ্ছা ঠিক আছে আমি দেখি।আমাদের ইউএনও স্যারকে জানানোর পরেও,কোনো কাজ হয় নাই।

শুধু দাবি করেছে
ব্রাহ্মণবাড়িয়ার,বাঞ্ছারামপুর উপজেলার নির্বাচন কমিশনের অফিসে ৳১৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTVQU7JW
মন্তব্য
ভূমি অফিস

উত্তরাধিকার সূত্রে নামজারী

মিরপুর ১০ নম্বর সেক্টরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি প্লট ও বাড়ির নামজারির আবেদন দীর্ঘ ৫-৬ মাস ধরে পড়ে আছে, ওনারা যা যা কাগজ পত্র চেয়েছেন সব জমা দেয়া হয়েছে প্রায় তিন মাস হলো, কিন্তু এখনও নামজারির পত্র অনুমোদন করা হয় নি। আমাদের বলা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য তিনটি টেবিলে যাবে প্রতি টেবিল বাবদ ৪০হাজার করে মোট ১২০০০০ টাকা দিলে পত্র জারি করা হবে। না হলে পড়ে থাকবে। আমিও ঘুষ দিবো না সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট পরিচালকের দপ্তরে ইমেইল করেছি একাধিকবার ফোন করেছি কিন্তু এখনও কোনও সমাধান পাইনি। আমি অপেক্ষায় আছি ওনারা কত সময় ঘুষ ছাড়া কাজটা সমাধা করেন।

ঘুষ দিইনি
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ৳১.২০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKKYKFT2
মন্তব্য