সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

Driving License

Driving license near somoy 15000 tk BRTA magistrate niyache. Tk nah dile pass kora Jabe nah. And driving test ar practical a fail korar o por tk dear karone amake pass koranu hoy. Tk ti dalal ar madhomme grohon korechilo magistrate . And its a open secret in Chittagong BRTA. And every phase a BRTA te tk lage license near jonno.

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT55CDUN
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩৫.০ হাজার

পেনশন

২০১৬ সালে জেলা শিক্ষা অফিসার পেনশন নিয়ে তালবাহানা করে ১৮ মাস পর টাকা ছাড়া পেনশন অনুমোদন করবে না তাকে মোট পেনশনের ২% দিতে হবে। না হলে এভাবে ঘুরাবে পরে বাধ্য করে ২% টাকা দেওয়ার। পরে বাধ্য হয়ে ১৯ লাক টাকার ২% ৩৮০০০/-দেয়া লাগলো।

ময়মনসিংহ।, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY5GS94C
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

প্রথম বেতন ইস্যুকরণ

প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান সম্পন্ন করে বেতন আইবাসে (সরকারি চাকুরেদের বেতন দেওয়ার সফটওয়্যার) যুক্ত করাতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল। ঘুষের অর্থ শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটরের মাধ্যমে নেওয়া হয়েছিল।

গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKYE824R
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০০

জমি রেজিষ্ট্রিঃ

জমি রেজিষ্ট্রিঃ করার সময় টিব সহ‌ই করতে হয়। এতে কালির প্রয়োজন হয় ,কালি লাগিয়ে দিচ্ছে এজন্য তাকে ১০০ টাকা দিতে হবে বলে দাবি কর। আমি দিয় নাই , আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে

চকরিয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5ASKJS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

নামজারি অনলাইনে আবেদন করে ভূমি অফিসে যায়। সেখানে যাওয়ার পর আমাকে বলে টাকা না দিলে আবেদন বাতিলহব

বাজিতপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK3DH93
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

হাতের ক্যানেলা খোলা বকশিস

রোগীর হাতের ইনজেকশন বা স্যালাইন দেওয়া হল ক্যানেলা খোলার জন্য 100 টাকা বরাদ্দ । এই অর্থ না দিলে কাজ হবে না দিতেই হবে । জোরাজোরি চলবে । আমি পরিশোধ করেছি।

মেহেরপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHNUSVV5
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳৫০.০ হাজার

অডিট

ট্যাক্স ফাইল অডিটে পড়েছে। জানেনতো অফিসের কিছু খরছ আছে। এছাড়াও রেন্জ সারকে ম্যানেজ করতে হবে। তাই ক্লিয়ারেন্স এর নাম করে ৫০০০০ টাকা চাইলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTY4927Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রি ও বন্ধক

জমি রেজিস্ট্রি ও পরে বন্ধকের জন্য যাই। টাকা না দিলে দলিলে ভুল বের করে ফেলে রাখে। ঘুষ দিলে কোনো ভুল নাই। চাকুরীজীবী হওয়াতে এসব ঝামেলা এড়াতে ঘুষ দিয়ে দি এবং দ্রুত সার্ভিস পাই।

সীতাকুন্ড, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWNQ49F
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। গাড়ি চালাতে পারি কিন্তু গোস না দিলে পাস হবে না।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVU333X
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০০

ওয়ারেশি সনদ

মৃত ব্যক্তির ওয়ারিশদের সনদ তুলতে ইউনিয়ন পরিষদের গ্ৰাম পুলিশে ১০০ টাকা ঘুষ দিতে হয়েছে। না দিলে সে স্বাক্ষর করছে না

চকরিয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTRRR9HY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট করার সময়

আমার এক ভাই এর থেকে ১০০০ টাকা নিয়েছে, সকল কাগজ পত্র ঠিক ছিলো, বিন্দু পরিমাণ ভুল ছিলো না, তারপর ও তারা আমাদের থেকে ১০০০ টাকা নিয়েছে বাড়তি।

Cumilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTX8RDDA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মামলা ফাইলিং

ঢাকা জজ কোর্টে একটি দেওয়ানী মামলা ফাইলিং করতে গিয়েছিলাম , সেখানকার কোর্ট স্টাফ সিগনেচার করতে ,কোর্টের সিল মারতে এবং কোর্ট ফ্রি এন্ট্রি করতে ইত্যাদি কাজে প্রায় ২০০০ টাকার মতো লেগেছে। টাকা না দিলে তারা কোন কাজ করে না। এমনকি ওপেন এজলাসে বিচারক থাকা অবস্থায় তারা টাকা নেয়। এটা তো খুব সামান্য ঘটনা। প্রতিদিন কোর্টের স্টাফরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়। আদালত প্রাঙ্গনে ঘুষ ছাড়া প্রপারলি কোন কাজ করা যায় না। আর আমরা আইনজীবীরা বাধ্য হয়ে , এইসব ঘুষ দিয়ে থাকি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX47EF9
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২০.০ হাজার

গাড়ী বিক্রয় অবহিত করণ ও সকল ডকুমেন্ট নবায়ন কার্যক্রম বন্ধ রাখা ও টিন বাতিল প্রসংগে

বিধি মোতাবেক, জিডি করে গাড়ির মালিকানা পরিবর্তন ব্যতিত সকল প্রকার ডকুমেন্ট নবায়ন বন্ধ রাখার আবেদন নিয়ে জমা দিতে গিয়েছিলাম। জমা তো নিলোই না! মগের মুল্লুকে, উল্টা ফাউল কথা বলেই হেনস্থা করলো। টাকা দাবী করলো!

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPSSR84
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

উপবৃত্তি

ছোট বোনের উপবৃত্তির নাম দেওয়ার জন্য দায়িত্বরত শিক্ষক ৫০০ টাকা দাবি করে। টাকা দেওয়ার পর সে উপবৃত্তির জন্য নাম দেয়।

রৌমারী, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN5BL98P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন ভোটার নিবন্ধন করতে

সাতকানিয়া নির্বাচন অফিস নতুন ভোটার নিবন্ধনের জন্য ৩০০০ টাকা চাওয়া হয়। পরবর্তীতে অনেকের সাথে কথা বলে জানতে পারি প্রায় সকলে কাছে এমন টাকা চাওয়া হয়

সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUZLX6Q
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা

যে, সরকারি চাকরিজীবীদের LPC রিসিভ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে প্রতি LPC-এর জন্য ১,০০০/- (এক হাজার) টাকা অননুমোদিতভাবে দাবি/গ্রহণ করা হয়।

বরগুনা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRUZHZ9J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জমির প্রস্তাব প্রেরন

০২-০৬-২০২৬ তারিখ আমার জমি খারিজের জন্য গোদনাইল চেয়ারম্যান ওফিসে স্থানীয় ভুমি ওফিসে যাই। আমার জমির পেপার সব কিছু ১০০% ঠিম আছে। বিনপি ক্ষমতায় আসার পরে গোদনাইল ভুমি ওফিসে নতুন নায়েব এসেছে। ওনি টাকা ছাড়া কোন কাজ করেনা, জমির খারিজের প্রস্তাব পাঠানোর জন্য যাওয়ার পরে ওনি কোন মানুষের সাথে কথা বলেনা, ওনার ওফিস সহকারীর মাধ্যমে ৫০০০ টাকা দাবী করে, টাকা না নিলে কোন কাজ করবেনা বে জানায় দেয়। তারপরে ২০০০ টাকার বিনিময়ে কাজ করে। বর্তমানে গোদনাইল ভুমি ওফিসে স্থানীয় যে ভুমি কর্মকর্তা আছে ওনি একটা দূর্নীতিবাজ।

নারায়ণগঞ্জ দুই নাম্বার চেয়ারম্যান ওফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKU257RU
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মামলা করার ভয় দেখিয়ে

গাড়ির সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে ধরে বলল ড্রাইভার সিট বেল বাধে নাই এজন্য মামলা দিবে ৬ হাজার টাকার পরবর্তীতে অনেক বোঝানোর পরে ২০০০ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দিয়েছে ড্রাইভারের সিট বেল বাধা ছিল

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCHGXRY
মন্তব্য