সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

সরকারি ICT ট্রেনিং

ফ্রি কম্পিউটার ট্রেনিং এর রেজিষ্ট্রেশন নাম করে প্রথমে ১০০ টাকা নিছে। তারপর স্টাম্প সিগনেচার, ও আর বিভিন্ন খরচের নামে মোটামুটি ২৫০০ টাকা নিছে।

শিবচর উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBEX29Y
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

লাইসেন্স

আমি লাইসেন্স নিতে গেলে তারা বলে এই রুমে যাও ওই রুমে যাও এবাবে ঘুরাতে থাকে মিরপুর বিআরটিতে। তারপর বলে কোনো রেফারেন্স আছি তাহলে নিয়ে আসেন এই সুযোগে কিছু দালালকে সুযোগ করে দেয় বিআরটির অফিসার রা।এবাবেই ভাবেই চলে ঘুস বানিজ্য।

মিরপুর বিআরটি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAL8DS3
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স

নবায়ন ফি জমা করার স্লিপ ও নবায়ন বাবদ ৫০০ - ১০০০ ফী দেয়া ফরজ চট্টগ্ৰাম সিটি কর্পোরেশন এ প্রায় সকল সার্কেল এ। পাড়াতলী সার্কেল এ টাকা না দিলে ফী জমা করার স্লিপ ও দে না , নিরুপায় হয়ে দিতে বাধ্য।

Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCLMPBM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

Namjari

I bought an apartment at Chandrima Model Town, mohammadpur, Dhaka. 2 weeks back we went for Namjari of the apartment where government fees was couple of thousand but the officials in the land office compelled us to pay 32,000 Tk as a package deal which ultimately we had to pay. Apartment size was 2448 sqf.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8WHQNN
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স

আমি ট্রেড লাইসেন্স করতে গেলে সবকিছু (ব্যাংক টাকা জমা) করার পরেও তারা আমাকে বলে ট্রেড লাইসেন্স নিতে ১ সপ্তাহ পরে আসা লাগবে। তারপরে একজন এসে আমার কানে কানে বললো ৫০০ টাকা দিলে আজকেই নিতে পারবেন না হলে তারা আপনার আবারও ঘুরাবে।

E Road, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNDWA3F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

থানায় জিডি করতে গিয়েছিলাম

থানায় জিডি না জেনারেল ডায়েরি করতে গিয়েছিলাম। আমাকে নানাভাবে বুঝিয়ে ক্যামেরার বাইরে গিয়ে একজন মহিলা পুলিশ ১০০ টাকা নিয়েছে।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY5NTCYT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করার সময়

নিজে নিজে সব কাগজ করে নিয়ে গেলে বিভিন্ন ভুল ধরে আাবার আসতে বলে,তাই পাশের কম্পিউটার দোকান থেকে ২০০০হাজার টাকা বেশি দিয়ে একটা সিল নিয়ে দেখানের পর সাথে সাথে কাজ হয়ে গেছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTL5VDQ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

Salary

আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে যারা শিক্ষকতায় জয়েন করি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ধিত ইনক্রিমেন্টের গেজেট থাকলেও এজি অফিস এটা করে দেওয়ার জন্য আমাদের থেকে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষ ২৫০০ টাকার করতে পারবে না বলে জানায়।পরে আমরা দাবিকৃত অর্থ দিয়ে কাজ করিয়ে নেই।এজিতে টাকা ছাড়া কেউ কথা পর্যন্ত বলে না বিশেষ করে অডিটরগুলো টাকা ছাড়া কিচ্ছু করে না। এদের হাতে সবাই জিম্মি।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJCTYZ8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

জমির মামলা সংক্রান্ত

জমির মামলা সংক্রান্ত রায় নিষ্পত্তি করার জন্য সেটেলমেন্ট অফিস এ ৪ লক্ষ টাকা ঘুষ দাবি করে।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN9MN9E6
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০.০ হাজার

ফাইল অডিটে ফেলে

ট্যাক্স অফিস থেকে ফোন করে বলল, আপনার ফাইল অডিতে পড়েছে, তদন্ত করতে হবে। তদন্ত করলো কিছুই পেল না, তবু বলল রিপোর্ট জমা দিতে হবে, তার আগে খরচাপাতি দেন, (আমার উকিলের মাধ্যমে) জোর করে বিশ হাজার টাকা নিলো, আমার উকিল বলল নতুন জয়েন করেছে টাকার জন্য পাগল বাধ্য হয়ে দিতে হলো।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK346KG
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

নকল উত্তোলন

আমার জরুরি ভিত্তিতে একটি দলিল এর নকল উত্তোলন করা প্রয়োজন ছিল। তাই নকল এর জন্য গেলে আমার কাছে ৩০০০ টাকা দাবি করে। পরে শেষ ২৫০০ টাকা দিয়ে নিতে হয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5RPLFL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫০ লাখ

বয়লার এর নতুন লাইসেন্স অনুমোদন

রাইস মিলে ব্যবহৃত বয়লার এর নতুন লাইসেন্স অনুমোদন এর জন্য বয়লার পরিদর্শকের কার্যালয়, রংপুর অফিসে ৪.৫ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZKDAS8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফায়ার লাইসেন্স পুনঃ মূল্যায়ন

প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স পুনঃ মূল্যায়ন এর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে পনের হাজার টাকা ঘুষ দাবি করে।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNH6PNAX
মন্তব্য