সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সার্টিফিকেট উঠানো

কারিগরি Certificate এর ডুপ্লিকেট উঠাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এমন কি সার্টিফিকেট পিয়ন এর কাছে আসার পর ও পিয়ন দিবে না , বললো কালকে আছেন তারপর আমি বললাম আপনার কাছে তো আসছে দেন তারপর বললো নাস্তা পানির জন্য 500 টাকা দিতে তারপর 200 টাকা দিয়ে নিয়ে আসছি ,

আগারগাঁও, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLMZL9R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

ভূমি খাজনা অনলাইনে অনুমোদন করা

আমার বকেয়া খাজনা ভূমি অফিস অনলাইন বা অফলাইন এ রিসিভ করছিলোনা, হোল্ডিং নম্বর এর জটিলতা দেখিয়ে, তৃতীয় পক্ষের সহযোগিতায় ১৪,০০০/- ঘুষ প্রদান করে আমাকে খাজনা হালনাগাদ করতে হয়েছে।

বনানী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQHEWP5
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নতুন পাসপোর্ট ইস্যু / নবায়ন

নতুন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনে ১০০০ টাকা এবং পাসপোর্ট অফিসে ১২০০ টাকা দিতে হবে বলে জানিয়েছে।

নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJW68R2N
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

১ হাজার টাকা দিলে তিন দিনের ভিতরে নামজারি মঞ্জুর হয়ে যাবে। টাকা না দিলে কবে হবে এটা বলতে পারব না। এই টাকা দাবি করে কম্পিউটার নিয়ে বসে থাকা এক ব্যক্তি। আমার মনে হয় কোন অফিসার ঘুষ খায় না। ঘুষ খায় দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ শ্রেণীর কর্মচারীরা

অভয়নগর, যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHM7R587
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

জিপিএফ এর কর্তনের পরিমাণ বৃদ্ধির জন্য 500 টাকা দিতে হয়েছে

থানা প্রাথমিক শিক্ষা অফিস পাচলাইশ এর কেরানি টাকা ছাড়া কোন কাজ করেন না। বার্ষিক জিপিএফ এর কর্তণের হার বৃদ্ধির জন্য আবেদন করলে অফিস খরচ বাবদ 500 টাকা নিয়ে নেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTD3LGGK
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

ডেমরা সাব-রেজিস্টার অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রমে নিয়ম বহির্ভূত ৫০,০০০/- টাকা চেয়েছিল

রেজিস্ট্রেশন হবে না মর্মে জানানো হয়

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK3KY5W
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৩০.০ হাজার

ডিভাইস কম পাওয়া

আমার কোম্পানি একটা ডিভাইস ইম্পোর্ট করে থাকে যাতে প্রতিবার ডিভাইস কম পাওয়া যায় আর এবার ১২টা ডিভাইস কম পাইছি যার মূল্য ৩০০০০ টাকা যার কারনে আমার ডিভাইসের দাম বাড়াতে হইছে ।

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5UH3ZT
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳২.৫০ লাখ

আয়কর অফিস অডিট মামলার শুনানি করে আসার সময় দরদাম করা হয়,এত টাকা দিবেন,নিচের দিকে খেয়াল রাখতে হবে

সেবা টি ছিলো আয়কর অডিটসংক্রান্ত,আপিস নোটিশ করলে যোগাযোগ করি,প্রথমে পেশকার বলে কর পরিদর্শক রিপোর্ট দিবে তাকে ম্যানেজ করতে হবে, তার পর ডিসিটি স্যার কে তারপর সার্কেলের পেশকার, পিয়ন,ষ্টোনো,কে দিতে হবে,তারপর যুগ্ম কর কমিশনার স্যার ও তার অফিস, তার পর কমিশনার স্যার ওতার অফিস সব ম্যানেজ করতে হবে তা না হলে আপনার অনেক বড় সমস্যা হবে এই বলে টাকা চাওয়া হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4W6LA3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

আদালতের CR মামলা যখন পুলিশের ভিবিন্ন ইউনিট কে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া.

আদালতের CR মামলা তদন্ত দেওয়া হয়েছে পুলিশের একটা সংস্থা বা ইউনিট কে,তদন্তকারী কর্মকর্তা আমার সত্য, সঠিক কাগজপত্র বা ডকুমেন্ট থাকার পরেও আমার কাছে টাকা দাবি করে বলেন যে আমি যদি টাকা দেই তাহলে আমার পক্ষে পজেটিভ রির্পোট দিবে। আমি রাজি না হওয়াতে আমার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ওনার পক্ষে রির্পোট দেয়।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNFGP8J
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০০ লাখ

ভূমি জরিপ

ভোলা সদর উপজেলা, ১নং রাজাপুর ইউনিয়ন, কন্দকপুর মৌজায় ভূমি জরিপ চলমান, সেখানে একর প্রতি ৫০০০০ টাকা ষুষ লেনদেন হচ্ছে, —, মোবাইল :—

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR6CLDDU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

বিদেশগমন বোয়েসেল

বোয়েসেলের মাধ্যমে সিজনাল শ্রমিক হিসেবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য সরকারি এজেন্সি বোয়েসেল নিয়োগ সার্কুলার দেয়। কিন্তু নিয়োগকর্তা তথা যারা ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করবে তারা ফোন দিয়ে ২৫০০০০ টাকা দাবি করে সিলেক্ট করার জন্য

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLARKCP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৫ হাজার

পুলিশের কাছে আইনি সহায়তা।

আমার জমি জমা সংক্রান্ত একটি জিডির কাজ করবার জন্য বাগেরহাট সদর থানার পুলিশ আমার বাড়িতে যাওয়ার জন্য তাদের তেল খরচ বাবদ এবং খুলনা সদর থানার লোক ফোনে আমার গ্রামের বাড়ির লোকের সাথে কথা বলার জন্য তাদের ফোন খরচ বাবদ।

খুলনা এবং বাগেরহাট সদর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHTFYHMQ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

নতুন বেতন বিল করতে, টিএ বিল, শ্রান্তি বিনোদন বিল,

সরকারি চাকররি বেতন চালু করতে চা নাস্তার খরচ বলে ২০০০ টাকা নিয়েছিলো না হয় কাজের অগ্রগতি করবে না বলেছিলো। প্রতি টিএ বিলে ৫% এবং শ্রান্তি বিনোদন ভাতায় ৫% নেওয়া হয়েছে। না হয় বিল আটকিয়ে রেখেছিলো। এসব কাজ এখনো চলমান

চট্টগ্রাম, ফটিকছড়ি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT78FFU3
মন্তব্য