সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধন সেবা

আমার ছেলের জন্ম নিবন্ধন সনদ দুই বছর আগে ( —ের জমানায়) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হতে গ্রহণ করেছিলাম। পাসপোর্ট অফিসে এটি দাখিল করা হলে সেটি প্রত্যাখান করে। কারণ সনদটি পাসপোর্ট অফিসের সারভারের সাথে কানেক্টেড নয়। ফলে অন লাইনে সনদটি দৃশ্যমান নয়। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট শাখা জানায়, " আরো সময় লাগবে। এ কারণে আমার ছেলের পাসপোর্ট করা সম্ভব হয় নি। মাস খানেক পূর্বে সিটি করপোরেশন একজন মশক নিধন কর্মী জানায় ২০০০ টাকা দিলে সে অন লাইন সনদ এনে দিতে পারবে। বাধ্য হয়ে আমি তাকে ২০০০ টাকা দিই। এক সপ্তাহ পর সে আমাকে অন লাইন সনদ বাসায় পৌঁছে দেয়। র

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK9RASRG
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

Travelling Allowance (TA/DA)

আমাদের পাঁচ জনের বদলী জনিত কারণে এক স্টেশন হতে অন্য স্টেশনে গমনের প্রাক্কালে ভ্রমণ ভাতা হিসেবে দাবি করা হয় ১,০৩,৩৫৭. ০০ টাকা। নিয়ম মোতাবেক ভ্রমণ বিলটি সঠিক এবং আমরা প্রাপ্য। কিন্তু এই বিলটি পাস করার জন্য এফসি আর্মি পে-২ এর অডিটর আমাদের কাছ থেকে ১৫% হিসেবে ঘুষ দাবি করে। আমরা ঘুষ দেওয়ার পরে কথা প্রকাশ করায় সে আমাদের বিলটি পাশ করছে না। ১৫০০০/- টাকা ঘুষ দিলে বিলটি পাস করবে।

ঘুষ দিইনি
FC Army Pay-2 ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKB894RG
মন্তব্য
ভূমি অফিস

নামজারি সমস্যা

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আমার বাবার একটা কাজের জন্য এও — স্যারের শরনাপন্ন হই ।তিনি আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে কাজটি সম্পাদন করিয়ে দিতে ২ লক্ষ টাকা ঘুষ চেয়েছে ।আমি হতবাক তাহার এ প্রস্তাবে ।আমি বলেছি ২০ হাজার টাকা হলে আমার জন্য ভালো এর বেশি দেওয়া সম্ভব না ।পক্ষান্তরে তিনি বললেন এটা কি মাছের বাজার পেয়েছেন যে দর কষাকষি করছেন ।টাকা দিতে পারলে কাজ হবে নতুবা হবে না ।এমতাবস্থায় আমি কি করতে পারি ।

ঘুষ দিইনি
ঢাকা ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKGT6WYW
মন্তব্য
কাস্টমস অফিস

Customs Clearance Cost (BSTI managable cost)

আমার একটা পণ্যের স্যাম্প্ল এসেছিলো। সেটি বিএসটিআই এর যাচাই করে নাকি ঢুকতে হয় যেখানে সে পণ্যের আই এস ও সনদ রয়েছে। এতে বি এস টি আই কে নাকি ম্যানেজ করতে হবে। সুতরাং সেটি বাবদ ৪০০০ টাকা স্যাম্পলের জন্য চাওয়া হয়েছে। যেটি অন্যায়। আমি মনে করে কাস্টম বা পণ্য আনা, লাইসেন্সিং আরো সহজ হওয়া প্রয়োজন। ব্যবসা বান্ধব পরিবেশ প্রয়োজন, তা নাহলে উদ্যোগতা সৃষ্টি হবেনা।

ঘুষ দিইনি
Dhaka ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKQRRDAL
মন্তব্য
কাস্টমস অফিস

VAT

একটি ভ্যাট নিবন্ধন বন্ধ করার জন্য ৬-৭ মাস আগে দরখাস্থ করা হয়েছে । এই ঘুষ না দেয়ার কারনে বন্ধ করা হয় নাই এখন পর্যন্ত । যার কোন ব্যবসা প্রতিষ্ঠানই নাই এখন, সে ভ্যাট দিবে আর কি ?

ঘুষ দিইনি
SYLHET ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SY4V37LG
মন্তব্য
কর অফিস

Etin

ইটিন সার্টিফিকেট খুলতে পারছিলাম না । অনেক অভিজ্ঞ মানুষের দিয়েও চেষ্টা করেছি খুলতে পারি নাই এদিকে আমার রিটার্ন দাখিল করতে হবে এই জন্য কর অফিসে যাই এবং সেখানে এটা সংশোধন চাইলে তারা ৮০০ টাকা দাবি করে পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে সম্পন্ন করি ।

ঘুষ দিয়েছি
Rajbari ৳৮০০
২৫ আগস্ট ২০২৬ DKZWYFX5
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

লালমনিরহাট পাসপোর্ট অফিসের পাশে একটি দোকানের সাথে অফিসের লোকদের চুক্তি ছিল, যে সমস্ত লোক ওই দোকান বাদে অন্য কোথা থেকে অথবা নিজে নিজে পাসপোর্ট এর এপ্লাই করে কাগজপত্র নিয়ে আসতো তাদেরকে বিভিন্ন অজুহাতে ফেরত পাঠিয়ে দিত, আমাকে একবার ফেরত পাঠানো হয়েছে পরবর্তীতে আমি আবার একা একাই এপ্লাই করেছি, তখনো বিভিন্ন অজুহাত দেখিয়েছে বলেছে আপনার এটা ভুল ওইটা ভুল, অথচ কিছু ভুল হলে উনারা সহজেই ঠিক করে দিতে পারেন, তারপর একজন আমাকে একটি রুমে ডেকে নিয়ে যায় এবং বলে হুজুর চা খাওয়ার জন্য কিছু দেয়া লাগবে তাহলে আমরা করে দিতে পারব, তখন তিনি ১ হাজার টাকা দাবি করে আমি 500 টাকা দিয়ে কাজটা করিয়েছিলাম।

ঘুষ দিয়েছি
লালমনির হাট ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RN5ZFEEA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কারখানা লাইসেন্স নবায়ন

আমাদের প্রতিষ্ঠান ২০২৩ সালে কারখানা লাইসেন্সের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিরাবর আবেদন করে। কিন্তু বিভিন্নসময় বিভিন্ন অজুহাতে লাইসেন্স প্রদান করা হয়না, যদিও সব কাগজপত্র সঠিক ছিলো। অবশেষে ২০২৫ সালে লাইসেন্স দেয়ার জন্য অফিস খরচ হিসেবে / গিফট হিসেবে ২০,০০০ টাকা চায়। যার মধ্যে আমি ১৫০০০ টাকা দিতে বাধ্য হই এবং পরিপ্রেক্ষিতে কোনো রকম যাচাই বাছাই ছাড়ায় আমার উক্ত প্রতিষ্ঠান বরাবর কারখানা লাইসেন্স প্রদান করা হয়। এখন আবার নবায়নের সময়ও সেইম ঝামেলা করতেছে....

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKGLHNPD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাহাজে সাইন অন/অফ

মূলত দায়িত্বরত ব্যক্তি কিছু বলেন না, এমনকি টাকার এমাউন্টও ফিক্সড না। পিয়ন শুধু বলে 'কিছু দেন'। তখন ২০০/ ৪০০ টাকা দিলে সেটা দায়িত্বরত ব্যাক্তির ড্রয়ারে পিয়ন রেখে দেয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪০০
২৫ আগস্ট ২০২৬ CT4DLJK4
মন্তব্য
বিআরটিএ

Driving

আমি 2008 সালে মোটরসাইকেল drivingলাইসেন্স গ্রহণ করি। 2018 সালে মেয়াদ শেষ হয়। বনবিভাগে চাকরির সুবাদে দূরে দূরে থাকায় আর নবায়ন করতে পারিনি। পরে 2024 সালে নবায়নের উদ্দ্যোগ নিয়ে আমাকে জানায় নতুন লাইসেন্স নিতে হবে। আমি আবেদন করে লিখিত এবং ভাইভায় একবারেই পাস করি। সমস্যা বাজে ফিল্ড টেস্ট নিয়ে। ছয় মাসে ৩ বারফিল্ড টেস্ট দিয়েও পাস করতে পারিনি। আসলে আমার Pulsar মোটরসাইকেল। পরে অফিসে যোগাযোগ করা হলে 4000/- টাকা দাবী করে। টাকা দেবার পর আমার আর পরীক্ষাও দিতে হয়নি। শুধু সকালে গিয়ে বায়োমেট্রিকদিয়ে এসেছি। রাতে দেখি আমি পাস। ৫ দিন পরে আমি সরকারি ফি জমা দিয়ে লাইসেন্সের অনলাইন কপি গ্রহণ করি। হায়রে আমার বাংলাদেশ ! ৫৫ বছরে এসেও ঘুষ দিতে হলো।আমি 1991 সাল থেকে মোটরসাইকেল চালাই।।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRY4KCFH
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট রিনিউ করার সময়। কারণ ২০২২ সালের নভেম্বরে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়। এরপর কেটে যায় ৪ বছর এ মাসে রিনিউ করতে গেলে আমার আগের পাসপোর্ট এর কোনো তথ্য সরকারের সার্ভারে শো করছে না। তারপর আমার কাছে বাড়তি টাকা নেওয়া ৩য় পক্ষের মাধ্যমে।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJ6H8VQJ
মন্তব্য
শিক্ষা অফিস

বেতনের টাকা উওোলনের সময়

১০ % হারে বকেয়া বেতন সহ যাবতীয় টাকা উওোলনের সময় কত্ননকরে রাখা হয়। উপজেলা শিক্ষা অফিস

ঘুষ দিয়েছি
কুলাউড়া মৌলভীবাজার ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYDFHZ7A
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি সংশোধন

আমার আম্মুর জন্ম সাল ভুল ছিল।যেটা আমার বড় বোনের থেকেও কম। আম্মুর পাসপোর্ট করতে গিয়ে এটা সংশোধন করা অনেক জরুরি হয়ে গিয়েছিল। আমার বোন আমাকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল। এক বছর অনেক চেষ্টা করেও আমি পারিনি। পরের 85 হাজার টাকা দিয়ে কাজটি করিয়েছি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৮৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKMJLTCD
মন্তব্য
পাসপোর্ট অফিস

অতিরিক্ত ২০০০টাকা নিয়েছপ

২০০০ টাকা অতিরিক্ত না দিলে আমার পাসপোর্ট করে দিবেনা,, আমাকে আমার আমার জেলা থেকে করতে বলে যখন ২০০০ টাকা বেশি দিয়েছি তখন করে দিয়েছে

ঘুষ দিয়েছি
ঢাকা মোহাম্মদ বসিলা পাসপোর্ট অফিস ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKRAGS87
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করতে ৭০হাজার টাকা দাবি করে

70 হাজার টাকা দুই মামলায় ঘুষ দিতে হয় আমার আমি একজন ভুক্তভোগী ঘুষ ছাড়া সহ জুগিথা পাওয়া জাই না এই থানায় আমি একটা চাঁদাবাজির মামলা করছি কিন্তু দারোগা — আমার কাছ তেকে করচ নিয়েছে কিন্তু চাঁদাবাজ দের থেকে আমার থেকেও বেশী টাকা খেয়ে হাত মিলিয়েছে চাঁদাবাজদের সাথে একন তদন্ত রিপোর্ট পাঠাই না সত্যি ঘটনা মিথ্যা বলে চালিয়ে দেয় আমি নির ওপাই আমি কি বিচার পাবনা এই জেলায় বা এই থানায় গটানা জায়গা কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা ৩ উপজেলা, আমি নিজেই বাদী পুলিশের ওপর বিশ্বাস ওটে গেছে আমরা সাধারণ জনগণের সরকার সদু সদু বেতন তাদের কে ঘুষ চারা কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না অষ্টগ্রাম থানায়

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানায় ৳৭০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKKMPK4S
মন্তব্য
ভূমি অফিস

জমির মিসকেস

আমার জমির মালিকানার জন্য আড়াইহাজার ভূমি অফিসে জমির মীসকেস দায়ের করি। এ্যাসিল্যান্ড সাহেব আমার পক্ষে রায় দেন। কিন্তু রায়ের কপির জন্য একজন কর্মচারী, ক্রেডিট কাম সায়রাত সহকারী আমার কাছে ২৫০০০ টাকা এবং অন্যান্য কিছু কাজের জন্য ২৫০০ টাকা দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে কয়েকদিন কাল ক্ষেপন করে আমার ফাইল এর কাজ শুরু হয়নি মর্মে জানান। যার ফলে আমার কাজটির সমাধান হয়নি।

ঘুষ দিইনি
আড়াইহাজার, নারায়নগঞ্জ ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKZH4E68
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Sign off for seaman

জাহাজ থেকে নামার সময় প্রত্যেক নাবিকের জন্য অনুমোদিত CDC (Continuous Discharge Certificate) তে সরকারি ভাবে সীল এবং সাক্ষর লাগে। এই সীল এবং সাক্ষর নিতে পিয়নকে দিতে হয় ঘোষ।

ঘুষ দিয়েছি
শিপিং অফিস, আগ্রাবাদ, চট্টগ্রাম ৳৩.৭ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTC2DQVH
মন্তব্য