সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ণ

ট্রেড লাইসেন্স নবায়ণ করতে বিল্ডিং মালিকের বিল্ডিং কর পরিশোধের কপি বাধ্যতামূলক ।মালিক এটা না দিয়ে আমাকে একজন সৎ (অসৎ) অফিসারের নাম্বার দেন উনাকে অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করে খুব সহজেই হ্যাসেল ফ্রি সেবা পেয়েছি তবে দুঃখজনক হলেও সত্য আমি এ সেবা চাইনি। আমি যেখানে অফিস নিয়েছি এটা নির্মাণাদিন কিন্তু উনি ৪/৫ টা ফ্লোর ইতিমধ্যে ভাড়া দিয়েছেন পাশাপাশি বিল্ডিং এর কাজ ও চলমান

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDQBUCC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ঠিকাদারি কাজ

আমি একজন ঠিকাদার pwd সহ বিভিন্ন দপ্তর a কাজ করি . আমি জাস্ট ছোট্ট করে একটা ঘুষ এর টাকার হিসাব দেবো যা প্রতিনিয়ত চলছে. এখানে আমি একটি উদাহরণ দাওয়ার চেষ্টা করছি. উদাহরণ . আনুমানিক কাজ . সদর হাসপাতাল ইলেকট্রিক মেরামত প্রকলন মূল্য ৪৯৯০০০ ঘুষের বিবরণ প্রক্রিয়া Se অফিস ২% কাজের মূল্য এর উপর (১% se বাকিটা অফিস স্টাফ) স্টাফ অফিসার ২% কন্টাক্ট এর সময় কম্পিউটার ১০০০টাকা SD office ২% Accounts ২% Total ১০% ঘুষ তবে ক্ষমতার দাপট ও রাজনৈতিক পরিচয় থাকলে কম দিতে হয় ভ্যাট ইনকাম ট্যাক্স ১০% সিকিউরিটি ১০% যা ৬মাশ পরে পাওয়া যায় ৪%ঘুষ দিয়ে বাকি ৭০% এর মধ্যে ঠিকাদার প্রফিট করে ও কাজ করে এ ছাড়া আর ও অনেক ইন্টারনাল অনেক অনিয়ম আছে যার কারণ এ মূলত কাজ হয় ৪০% এর ও কম

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHPKFVGW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

Power Ministry, BPDB, CCI&E

সরকারি-বেসরকারি বিদুয়ত উৎপাদন প্রকল্পে বিদেশ থেকে আমদানীকৃত মালামাল সি, ল্যান্ড ও আকাশ পথের বন্দর থেকে প্রতিটি চালান খালাস করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিসিআইএন্ডই ই থেকে সুপারিশ পত্র ও ইমপোর্ট পারমিট নিতে প্রতি ফাইল প্রতি ৫০০ টাকা করে প্রতি টেবিলের প্রধানের সাইন নেয়ার জন্য অফিস সহকারি থেকে শুরু অফিসার পরযন্ত টাকা দিতে হয়। টাকা না দিলে ফাইল আগায় না। আর ফাইল না আগালে পোর্টে ডেমারেজ আসে হিউজ এমাউন্টের। তাই সিপমেন্ট রিলিজে নিয়োজিত কোম্পানীকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। একটা ফাইল সম্পূর্ণ করতে ৫-৭টা সাইন লাগে এবং সিসিআইতে একটা আইপি পেতে ২-৩ হাজার টাকা আরও দেয়া লাগে। আর যদি ফাইল মিনিস্ট্রি থেকে সাইন করিয়ে আনা লাগে তাহলে আরও ৫ হাজার টাকা লাগে।

Dhaka South City Corporation, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKUEBEY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০০ লাখ

রেলওয়ে ভূমি গ্রহন এর টাকা উত্তলন

আমার নিজ জমি রেলওয়ে ভূমি গ্রহনের কারনে টাকা তোলার জন্য আমি প্রবাস থেকে আসি এবং আমার সব কাজ পত্র সঠিক থাকার কারনে ও তারা হয়রানি করে এই হয় নাই ওই হয় নাই পরে ঐখান কার পিওন সরাসরি বলে কিছু চা খাওায় টাকাদেন সব ঠিক হয়ে যাবে আর এ ও বলে এই টাকা জেলা প্রশাসন মহাদয় ও খায়। টাকা নেওয়ার ৩/৪ দিন পরে সব কাজ করে দেয়।

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGTY7DW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলন

আমার মা কে বলা হয়েছে ভূমি অধিগ্রহণের টাকা যে চেকের মাধ্যমে দেয়া হবে ঐ চেক পাশ করাতে ৯০০০০ টাকা দিতে হবে, না হলে সম্ভব না চেক দেয়া। আমাদের ৭ দিন সময় দেয়া হয়। আমরা যোগার করতে সময় লাগায় ১৫ দিন পর একটি খামে করে এই টাকা পরিশোধ করি।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD7AFC2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০০

জমির নাম জারি

নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার মধ্যে জমি ক্রয় করি। নামজারি করার আবেদন করলে নামন্জরু করে দেয়। কোনো রকম শুনানি ছাড়া। ভূমি অফিসে যোগাযোগ করে পরবর্তীতে আবার নামজারি আবেদন করি। সেটা শুনানির সময় বলে জমিতে লিজমানি আছে ৪-৫.০০.০০০টাকা হবে সেটা দেওয়ার জন্য। আমরা বলি ২০২৪ সালের নতুন খাগনা ও নামজারির কাগজ দেখে জমি ক্রয় করি এখন কিসের এতটাকা লিজমানি আবার? কত টাকা সঠিক বলে না এবং কত বাকি আছে কিসের বাকি সঠিক কোনো তথ্য বলে না ও লিখিত কোনো ডকুমেন্ট ও দেয়নি। শুধু বলে যখন এই টাকা দিব তখন শুধু দেখে রসিদ দিবে। এখন পর্যন্ত নামজারি করতে পারি নি।

মনোহরদী, নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKB3AC3E
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

Land mortgage

ফ্ল্যাট মুল্য ছিল ৪০,১০,০০০/- কিন্ত লোন নিয়েছিলাম ৭৫,০০,০০০/- ঐই ৪০,১০,০০০/- এর ফ্ল্যাট দিয়ে। বন্ধক কার্য সম্পাদন কালে সাব রেজিস্ট্রার ৩০,০০০/- ঘুষ ছাড়া বন্ধক কায করতে চায় না তাই এই ঘুষ প্রদান করা হয়

Badda, sub registry office, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUKDHJE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৫ হাজার

পুলিশের কাছে আইনি সহায়তা।

আমার জমি জমা সংক্রান্ত একটি জিডির কাজ করবার জন্য বাগেরহাট সদর থানার পুলিশ আমার বাড়িতে যাওয়ার জন্য তাদের তেল খরচ বাবদ এবং খুলনা সদর থানার লোক ফোনে আমার গ্রামের বাড়ির লোকের সাথে কথা বলার জন্য তাদের ফোন খরচ বাবদ।

খুলনা এবং বাগেরহাট সদর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHTFYHMQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

শুনানি

আমার জমির উপর এক জন অভিযোগ করেন শুনানির জন্য ডেকেছে ১. আমার বাড়িতে গিয়েছে মোবাইল করেছে এবং অফিসে খরচ বাবদ দাবি ৫০০০ হাজার পরিশোধ না করলে আপনার পরচা হইতে ৫৮ শতক জমি থাকবে না.

শহর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNERXL89
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩.৮ হাজার

আমি জানি না

ইমারজিনছি ওয়াডে,(নতুন বিলিং এর দুইতালা) আমি একটা রুগি নিয়ে আসি দুইআগে,কতকাল সকল বেলা আমর রুগিকে নিয়ে কয়েক টি টেষ্ট করানোর জন্য হাসপাতাল এর বাইরের ডাইগোনিক সেন্টার এ নিতে চাই পথে আমার রুগী মারা যায়,,, পথের মধ্য কয়েক জন দালান এরমোতন লোক বলতাছে এইটা পুলিশ কেইছ, এই চাশ কে ময়না পোস্টমটেম করাতে হবে.... বলে দশ হাজার টাকা চায়,,, এই খানে অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করে,,, আমি আর ও খবর পেয়েছি একঅই গুরুপের লোকেরা, রুগী এবং তাদের আত্তীয় যারা রাতে রুগীর সাথে সাথে তাদের ফোন চুরি করে,,,

কুচাইতলি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTART6S6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

একটি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ছিল।। আমার নামে কোন মামলা কিংবা অন্য কোন কিছুই ছিল না।।। দায়িত্বরত অফিসার ২০০০ দাবি করেন এবং পরোক্ষভাবে বুঝিয়ে দেন না দিলে তিনি ভেরিফিকেশনে বেড রিপোর্ট দেবেন।।।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTEBXYKV
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০.০০ লাখ

Monthly retuern

ধানমনডি ভ্যাট অফিস রায়ের বাজার সার্কেল প্রতি মাসের ফাইল জমা করার জন্য ২০০০ টাকা দিতে হয়, এবং বাৎসরিক ২০ লক্ষথেকে ৩০ লক্ষদিতে হয়। অথচ ভ্যাট সম্পূর্ণ্ পরিশোধ করা হয়।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK76RRKZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২৪.০ হাজার

Passport renewal

Went to renew my passport but because of an operator input error with my information into the system. I was forced to pay for the renewal fee again as the operator did not want to request assistance from upper management to help solve the problem he did. At the end of the day I had to pay the price of another passport.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC4MZXN
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

হাই স্কুল শিক্ষকের অবসর ভাতা(বেনবেইস অফিস)

আমার বাবা ময়মনসিংহের একটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। উনার পেনশনের টাকা পেতে ঢাকার বেনবেইস অফিসে ২০১৬ সালে ২০,০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল। ঘুষ ছাড়া চেষ্টা করেছিল। কিন্তু অফিসের সবাই এমন আচরণ করেছিল মনে হয় আমরা দানের টাকার জন্যে গিয়েছি। সেই অফিসের প্রত্যেকটা মানুষ একেকটা জানুয়ার।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK72LGJX
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

অসুস্থতার সার্টিফিকেট প্রবাসীর জন্য

আমি আমার কোম্পানিতে ছুটি দশ দিন বূদ্ধির জন্য সার্টিফিকেট প্রয়োজন ছিল । প্রবাসী শুনে ১০০০ দাবী করতে।

কালিয়াকৈর উপজেলা, গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK398SJP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

আমার বাইকের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার প্রয়োজন ছিল। তাই অনলাইনে আবেদন করে বাকি সব প্রক্রিয়া সম্পন্ন করি। এমনকি ডোপ টেস্টের রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিই। কিন্তু পরবর্তীতে ওয়েবসাইটে আমার ফাইলটি রিজেক্ট করে দেওয়া হয়। বিষয়টি জানতে অনলাইনে তাদের হেল্পলাইনে যোগাযোগ করলে তারা আমাকে সরাসরি অফিসে যেতে বলে। অফিসে যাওয়ার পর জানতে পারি, ফাইলটি প্রসেস করে দিতে অফিসের ভেতরে ‘চা-নাশতার টাকা’ দিতে হবে। টাকা না দিলে নাকি আমার ফাইল আজীবন রিজেক্টেড দেখাবে! বিআরটিএ অনলাইনে সেবা চালু করেছে, যাতে মানুষের ভোগান্তি ও দুর্নীতি কমানো যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনলাইনে প্রক্রিয়া করলেও কম্পিউটারের সামনে বসে থাকা ব্যক্তিদের অনেকেই জায়গামতো টাকা না পেলে ফাইল ছাড়তে চান না।

Dhaka,Mirpur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKR8VWLV
মন্তব্য