সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি/ মিউটেশন

আমার দখলকৃত ১২৯ শতাংশ ভিপি জমি খ তফসিলে রয়েছে, সঠিক কাগজ পত্র দিয়ে আবেদন করেছি, তশিলদার সাহেব বলেছে এ্যাসিল্যান্ড কে না জানিয়ে প্রস্তাব পাঠাতে পারবেন না,পরে একদিন জানিয়েছে তার ১ লক্ষ এবং এ্যাসিল্যান্ডের ২ লক্ষ মোট ৩ লক্ষ টাকা লাগবে, আমি মোট ২ লক্ষ টাকা দিবো জানিয়েছি বিষয়টি প্রক্রিয়াদিন রয়েছে।

শুধু দাবি করেছে
গোপালগঞ্জ ৳৩.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKKMVX6Y
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

তারা তাদের পুরাতন বাইক এবং স্বল্প জায়গাতেই প্রাকটিক্যাল পরিক্ষা নেয়৷ এবং সেটা এমন ভাবে সাজানো যে কেউই পাস করতে পারছিল না। পরবর্তীতে জোয়ারসাহারার যে ম্যাজিস্ট্রেট তার লোক ৩ হাজার টাকার বিনিময়ে স্পেস বাড়িয়ে টেস্ট নিয়ে পাস করিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKY7KRCB
মন্তব্য
বিআরটিএ

বাইকের মালিকানা স্থানান্তর

একটি ৩ মাসের ব্যবহৃত বাইক কিনি। তার নাম পরিবর্তনের জন্য শোরুমের লোকজন আমাকে এক জনের সাথে পরিচয় করায়। সে নাকি বিআরটিএ এর হয়ে কাজ করে। তারপর তার মাধ্যমেই লেনদেন হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা, মিরপুর ১০ বিআরটিএ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK65MQLM
মন্তব্য
বিআরটিএ

নতুন লাইসেন্স করা

বি.আর.টি.এ অফিসের প্রত্যকটা কর্মকর্তা ঘুসের সাথে জড়িত! আপনি ঘুস ছাড়া মানিকগঞ্জ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স পাশ করতে পারবেন না।।

ঘুষ দিইনি
মানিকগঞ্জ ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7ZB4DX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন

আমার কোম্পানির একটা ফায়ার লাইসেন্স করতে হবে না হলে বিদ্যুৎ সংযোগ দিবেনা তাই আবেদন করি কিন্তু যে ফায়ার সার্ভিসের লোক এই কাজ দেখেন তিনি বলেন উনি এই কাজ ১ লাখের নিচে করেন না, বাধ্য হয়ে অনেক রিকোয়েস্ট করে ৫০k দিয়া এই সনদ নিয়ে থাকি

ঘুষ দিয়েছি
ঢাকা সিটি ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKRR7G9S
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

রাজশাহী পাসপোর্ট অফিসে দালাল ধরে না গেলে ফাইল নেয় না,,নানা ভাবে হয় রানি করে পাসপোর্ট অফিসের কমকর্তা দের নিজস্ব দালাল ছাড়া আছে কম্পিউটার দোকান গুলো গেলে জানতে পারবেন।

ঘুষ দিইনি
রাজশাহী ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJJH843M
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিল্ডিং এর প্ল্যান অনুমোদন

বিল্ডিং এর প্ল্যান পাস করানোর জন্য ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳১.২০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CT995GZN
মন্তব্য
শিক্ষা অফিস

পিয়ন নিয়োগ হাইস্কুলে

হাইস্কুলে পিয়ন নিয়োগ দেওয়ার জন্য সভাপতি ১২ লক্ষ টাকা দাবি করেন। সেটা পরিশোধ করার পরও নিয়োগ দিতে টালবাহানা শুরু করেন। পরে আরও ৬ লক্ষ টাকা দিয়ে নিয়োগ পাই।

ঘুষ দিয়েছি
গোমনাতী, ডোমার, নীলফামারি ৳১৮.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RN7TPWWK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্দন

আমার দুই ছেলের জন্ম নিবন্দন করতে ইউনিয়ন পরিষদের গেলে সেখান থেকে সরকারি মূল্য ৫০ টাকা তা দিয়ে করতে চাইলে করতে পারিনি। পরে অনেক দিন গুরাগুরির পর এক মহিলা ( কর্মরত) বল্ল সে ৩০০ করে নিবে কোন সমস্যা হবে না। পরে আর সমস্যা ছাড়ায় পেয়েগেলাম। এর প্রতিকার চাই।

ঘুষ দিয়েছি
ঢাকা গাজীপুর শ্রিপুর বরমি ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ DKFMCK9D
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন করা

জন্মনিবন্ধন করতে গিয়ে হয়রানি শিকার, তার সাথে ঘুষ না দিলে কাজ করে। বিভিন্ন তাল বাহানা দেখায়। — নামের লোকটা — দুর্নীতি বাজ। এবং আরও অনেক দালাল আছে যেমন — পাশের রুমে বসে। এবং সবচেয়ে বড় কথা সেখানে থাকা প্রতিটা লোক চাদা বাজ। টাকা ছাড়া কোন কাজ করে না।

ঘুষ দিয়েছি
মেহেরপাড়া ইউনিয়ন, নরসিংদী জেলা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK4P8BVM
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

দুটি ১/১ খতিয়ানের আমার বৈধ দলিল সহ জায়গা নামজারি করতে আমার কাছে এক লক্ষ্য টাকা চাওয়া হয়।কোনো উপায় না পেয়ে আমি এতে রাজি হই এবং পরবর্তী কার্যক্রম করতে বলি।

শুধু দাবি করেছে
ফরিদগঞ্জ ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTH2TE8X
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে গিয়েছিলাম। যে কোন পরিমাণ অর্থ না দিলে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারছিলাম না তখন একশত টাকা দিয়ে একটি কলম কিনে বাধ্য হয়ে উপহার দিলাম যাতে হেদায়েত পায় কারণ কলম নামে একটি সূরা কোরআনে রয়েছে।

ঘুষ দিইনি
উত্তরা ৳১০০
২৫ আগস্ট ২০২৬ DKRSTZTX
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ঘটনা টি ৫ ই আগস্টের পর, ভেবেছিলাম পরিবর্তন আসবে, কিন্তু কিছুই না। আগে রেকুএস্ট করলে কিছু কমাত, কিন্তু তখন ফিক্সড রেট। এর পর পরিক্ষা জেয়টা বাদ দিব, পার এক্সাম এ এক্সট্রা ১০০০ টাকা। যেমন কথা তেমন কাজ। কোন ঝামেলায় হই নাই। ঠিক মতো কাজ হইছে

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳১১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKJKSRXP
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

মামলা চলাকালীন সময়ে দলিল সংশোধন

আদালতে মামলা চলাকালীন সময়ে দলিল সংশোধন করে দিছে দেওয়ানগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের কেরানী —। আমার কাছে ১০০০০ টাকা চেয়েছিলো। আমি দিয়েছি৷ কিছুদিন পর বিপক্ষ পার্টির কাছে ১৫০০০ টাকা নিয়ে দলিল সংশোধন করে দিয়েছে।

ঘুষ দিয়েছি
দেওয়ানগঞ্জ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY2NDTVP
মন্তব্য
বিআরটিএ

নতুন লাইসেন্স করন

নতুন লাইসেন্স করার জন্য দালাল এর মাধ্যমে ১০০০০ হাজার টাকা দাবি করা হয়। আমার জরুরি ছিলো বলে আমি কথা বলে ৮০০০ টাকা দিতে সম্মতি হই এবং টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJPSED2P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়েজ আর বোড কিনার সময় ঘুষ চাওয়া

আমি একজন প্রবাসী জনতা ব্যাংক লোকাল অফিস থেকে রেমিট্যান্স এর মাধ্যমে ওয়েব আনার বন্ড কিনার সময় , যতবার ফরিদ করেছি ততবারই ১০০০ করে ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKAZFEY7
মন্তব্য
ভূমি অফিস

জমির মালিকানা রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন করার আগে কোন রশিদ ছাড়াই নিয়েছিল .আমি জমি শতক কিনেছিলাম ৮০হাজার করে ৫ শতক .রেজিষ্ট্রেশন হয়েগেছে বলে পরে আসবেন..২দিন পরে রশিদ দিলো জমি দাম নাকি ৫০ হাজার করে কিনেছি...পরে দরছিলাম বললো বড় অফিসার করেছে .এখন হয়েগেছে কিছু করা সম্ভব না।

ঘুষ দিয়েছি
মনোহরগন্জ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT938GA6
মন্তব্য