সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫০ লাখ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন নোয়াখালীর হাউজিং এস্টেট জমি কেনাবেচা

নোয়াখালী হাউসিং এস্টেট (দ্বিতীয় পর্যায়ে) জমির কেনার জন্য প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট), চট্টগ্রাম হাউসিং স্টেট, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে হস্তান্তরের অনুমতি, নামজারীর অনাপত্তি প্রদানের জন্য ঘুষ দিতে হয়েছে। পরবর্তীতে বিল্ডিংয়ের প্লেন পাশের জন্যও ঘুষ প্রদান করতে হয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTD5ASAG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমি একটি NID সংশোধন কাজে গেছিলাম যেটা আমার জন্য খুব জরুরি,তারা যখন বুঝতে পারলো যে বিষয়টা জরুরি তখন ৪৫০ টাকার কাজ ৪০০০ টাকা চাচ্ছে 😡। এতো দুর্নীতি হলে সাধারণ মানুষ যাবে কোথায়?

মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ, আমবাড়ি বাজার,পার্বতীপুর,দিনাজপুর।, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNTZJ9D6
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১৫.০ হাজার

মটর সাইকেল এর রেজিষ্ট্রেশন ছিলো না বলে।

আমার মোটরসাইকেল রেজিষ্ট্রেশন ছিলো না ট্রাফিক সাজেন্ট না*মু* গাড়ি টা ধরছে। ধরে বলে লাইসেন্স নাই কেনো। তার পর বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে মামল্ হবে তোর ৫ বছর জেল হবে। হয় ১৫০০০ হাজার টাকা দিবি না জেলে যাবি। সেই ভয়ে কুত্তার বাচ্চাকে পনেরো হাজার টাকা দিয়েছিলাম

মেহেরপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHPBH8BM
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯০.০ হাজার

মালিকানা বদলি

ঢাকা মিরপুর বিআরটিএ তে আমার একটি কাভার্ড ভ্যান পিকআপ গাড়ির সরকারের কাছে জমা নথিগুলো পাওয়া যাচ্ছিল না। এজন্য আমার গাড়ির মালিকানা বদলি হচ্ছিল না। পরবর্তীতে ঘুষের বিনিময়ে গাড়ি মালিকানা বদলি করতে সক্ষম হই । এতে আমি ঘুষ দিতে বাধ্য ছিলাম বিগত ছয় বছর যাবত আমার মালিকানা বদলি হচ্ছিল না। সিলেট এবং ঢাকা দৌরিতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম পরবর্তীতে আমি ঘুষ প্রদান করতে বাধ্য হই

আম্বর খানা, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYVJMBJR
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৮.০ হাজার

ফাইল এক্সামিন বা এসেসমেন্ট

কিটনাশক আমদানীতে প্রতি ফাইলে ৪০০০+৪০০০ টাকা দিতে হয় RO+Aro এবং প্রতিটা ফাইলে একটা টাকা দেওয়া বাদ্ধতামুলক

বেনাপোল, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHH7FQE4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফ্যাক্টরি লাইসেন্স

ফ্যাক্টরি লাইসেন্স নবায়ন করতে এই পরিমান টাকা দাবি করা হয়।

গাজীপুর, শ্রীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6ABR3Q
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০০

রোগীর জন্য বেড নিতে

বাবা অসুস্থ দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাই।সেখানে গিয়ে দেখি বেড খালি নাই। বেড সংগ্রহ করতে হলে টাকা লাগবে তা না হলে ফ্লোরে বিছানা করে থাকতে হবে।যা খুবই একজন রোগীর জন্য কষ্টদায়ক বিষয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKHZH2J
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সঞ্চয়পত্র ক্রয়

সঞ্চয়পত্র ক্রয় করতে গেছিলাম, ফরম দিবে এমন সময় মিষ্টি খেতে ১০০০/- চাইছে। আমি আর ফরম ক্রয় করিনি।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHCG4N7R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ফায়ার লাইসেন্স

ফায়ার লাইসেন্স করার জন‍্য প্রতি বছর ২৫০০০ টাকা ঘুষ দিতে হয়, না দিলে তারা বলে ফায়ার এক্সিট প্লান করায় নিয়ে আসেন , আর যদি ফায়ার এক্সিট প্ল্যান করা হয় তারপর আরও কিছু করতে বলে যা সকল ব‍্যবসায়ীর জন‍্য কস্টকর ।

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHNA7W3L
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

মালিকানা পরিবর্তন

ইমারজেন্সি ছিল মালিকানা পরিবর্তন। মিরপুর বিআরটিএ তে ৪০০০ হাজার টাকা দিতে হয়েছে দ্বায়িত্বরত কর্মকর্তা কে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXW8PK2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

৬ শতক বসতভিটা নামজারি তথা এসিল্যান্ড যাচাই করতে প্রথম দপে ২০০০ ২য় দপে ৮০০০ দাবি করে এবং পরিশোধ করি। এর আগে একই জায়গা বায়নানামা করতে ৪০০০০/- নিয়েছে। এখনো নামজারি হয়নি বরং জেলা অফিসে আটকে রাখা হয়েছে সেখানেও প্রাথমিকভাবে ১০০০০/- দেয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত নামজারি বা কোনো সূরতহাল দেখা যাচ্ছে না, বরং ফাইল কোন স্তুপে পড়ে আছে তাও জানিনা।

লামা, বান্দরবান, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYXL244
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারী

মল্লিকবাড়ী ইউনিয়নের নাইয়েব — ৪ শতাংশ একটি নামজারীতে ৩০ হাজার টালা ঘুষ দাবি করে তা না হলে নাকি ফাইল হবে না

ভালুকা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYXJPD2L
মন্তব্য