হেবা ঘোষনা দলিল নিতে অফিসে ঘুস দিতে হয়েছে।
বাবা আমাকে দানপত্র করে জমি হেবা করে দিয়েছে যার জন্য সাব রেজিস্ট্রার অফিসে মোট মৌজা দামের ১% ঘুস চেয়েছে, এই টাকা চায় দলিল লেখকদের মাধ্যমে। অফিস বাসার পাশে হওয়ায় অনেক দেন দরবার করে ২৩০০০ এর যায়গায় ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। মানে আমি ঘুষে একটু ডিসকাউন্ট পাইছি। সকল দলিলে মৌজা রেটের ১% টাকা সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ হিসেবে দিতে হয়।