সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন আবেদন এবং সংশোধন

আমি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ৯ নং দেওটি ইউনিয়নে নতুন জন্ম নিবন্ধন এবং সংশোধন আবেদনের জন্য গেলে তারা আমার কাছ থেকে আবেদন বাবদ ২০০০ টাকা দাবি করে। পরবর্তীতে বলা হয় যদি আমি ২০০০ টাকা পরিশোধ করি তাহলে আমার আবেদন গৃহীত হবে। তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি ২০০০ টাকা পরিশোধ করি।

নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT3Q2HDB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট

nid এর সাথে আগের পাসপোর্টের নামের বানানে কমবেশ ছিল। তো নতুন ডিজিটাল পাসপোর্ট করার সময় তারা রিনিউ হবে না ঠিক ও করবেনা টাকা ছাড়া বলেছিলো। ফলে পাশের দোকানের মাধ্যমে টাকা দিয়ে আসার পর কোন কাগজ ছাড়াই হয়ে গিয়েছে সাথেসাথে।

উত্তরা পাসপোর্ট অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKN38NS8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নবায়ন

আমি পাসপোর্ট নবায়ন করতে গেলে এক ভদ্র মহিলা আছে যে পাসপোর্ট রাখে সে বলে কাগজ ঠিক নাই। পরে এক হাজার ঘুষ দেবার পর আমার কাগজ গ্রহন করে ঘুষের বিনিময়ে।

পটুয়াখালী, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRAD93X5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন

একটা জন্ম নিবন এসএসসি সনদ মতে সংশোধন করতে সচিব ২০০০ চাই।

চকরিয়া ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7WCZJY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

সরকারি বেতন

২০১৫ সালে যে কোন বেসরকারি অফিসে যে কোনো পদে যে কেউ যেই বেতনে জয়েন করতো, ২০২৬ এ এসে সেই একই বেতনে কেউ চাকরি করবে না। কিন্তু সরকারি সমস্ত অফিসে ২০২৬ সালে এসেও ২০১৫ সালে যেই বেতন ছিল সেই একই বেতন নিতে হচ্ছে বাধ্য হয়ে, বিষয়টা এমন যে বাজারে জিনিসপত্রে দাম বেড়ে গেলে জনগণকে সহ্য করে যেতেই হয়, বেশি কথা বললে সিন্ডিকেট বলবে বাজার কেনো করতে আসছেন, করতে বলেছে কে?

বাংলাদেশ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPCMM89
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম সনদ,প্রত্যয়ন পত্র

ইউনিয়ন পরিষদে জন্ম সনদের জন্য নির্ধারিত ফি ব্যতীত আলাদা করে আরও ৫০ টাকা বেশি নেয় এবং চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র যা সম্পূর্ণ বিনামূল্যে দেবার কথা সেটার জন্য উদ্যোক্তা প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে দাবি করে এবং তা আদায় করে।ঠিক এইভাবে চোপিনগর ইউনিয়ন পরিষদে (—) সকল সেবার জন্য নির্ধারিত ফি ব্যতীত দীর্ঘদিন ধরে ঘুষ নিয়ে থাকে। আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার উপযুক্ত বিচার হবে।

গ্রাম, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ4AGMQ2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

ভূমি সেবা

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে নামজারি সেবা পাওয়ার ক্ষেত্রে চরম দুর্নীতি, অনিয়ম ও হয়রানি চলছে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি দিয়ে নামজারি আবেদন করার পর থেকেই অফিস থেকে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়। ঘুষের টাকা না দিলে জমির কাগজপত্রে ত্রুটি আছে বলে ফাইল বাতিল করা হয় কিংবা সাধারণ মানুষকে মাসের পর মাস ঘুরিয়ে হয়রানি করা হয়। এমনকি অফিসের স্টাফদের দাবি অনুযায়ী, এই ঘুষের টাকার একটি বড় অংশ নাকি উপজেলা সহকারী কমিশনার (ভূমি),এর কার্যালয়েও পৌঁছাতে হয়।

নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYMUNZAQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমি খারিজ

আমার জমিতে বা নথিপত্রে ১% সমস্যাও ছিল না, তবুও অনলাইন জমি খারিজ করতে গিয়ে ধাপে ধাপে চরম হয়রানির শিকার হতে হলো। প্রথম ধাপ: মুরইল ভূমি অফিসের কর্মচারী ফাইল আটকে রেখে ১,০০০ টাকা ঘুষের বিনিময়ে তা ছাড়েন। দ্বিতীয় ধাপ: কাহালু উপজেলা ভূমি অফিসে গেলে ২০০০ টাকা না দেওয়ায় টানা এক মাস ফাইল আটকে রাখা হয়। অবশেষে পিয়নের পরামর্শে বাধ্য হয়ে ২,০০০ টাকা ঘুষ দেওয়ার পর ফাইল অনুমোদন পায় এবং জমি খারিজের কাজ শেষ হয়। ডিজিটাল সেবার যুগেও সব সঠিক থাকার পর এমন মানসিক যন্ত্রণা ও ঘুষ বাণিজ্য সত্যিই হতাশাজনক।

মুরইল, কাহালু, বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJX7RP3Y
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

Mpo

কলেজের mpo এবং বকেয়ার আবেদনের জন্য অধ্যক্ষ ১৫০০০ টাকা নেয়। অথচ আমি NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত।

Ramganj,Lakshmipur, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT24RRHV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩০ লাখ

এল জি ই ডি কোম্পানীগঞ্জ,নোয়াখালী।

আমি একজন ঠিকাদার। নোয়াখালী জেলার এলজিইডি এর আন্ডারে আমি ৩০ লক্ষ টাকার একটি রাস্তার কাজ পাই। কাজ শেষে বিলের জন্য উপজেলা অফিস হতে জেলা অফিস পর্যন্ত আমাকে বিল উত্তোলনের জন্য ১১৫০০০.০০ এবং বিভিন্ন পর্যায়ে আরো ২৫০০০.০০ টাকা ঘুষ দিতে হয়। এখানে প্রতি বিলের অংকের উপর অলিখিত ও বাধ্যতামূলক ভাবে ৫% ঘুষ দিতে হয়। তা না হলে ফাইল নড়বেনা। এছাড়া সাইট পরিদর্শনে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গেলে প্রতিবারের জন্য তাকে ২ হাজার করে টাকা দিতে হয়। এই দপ্তর পুরাপুরি করাপ্টেড।

নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTV5XWTE
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.৬ হাজার

নাম সংশুধন

আমার সার্টিফিকেট এর নাম সংশুধন করাতে আমার ১৫৬০০ টাকা লেগেছে ,ঢাকা বোর্ড এ ১৪০০০ আর ময়মনসিংহ বোর্ড এ ১৬০০ টাকা দিতে হইসে

Dhaka borad and Mymensingh borad, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5DVLDM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সাংবাদিক কর্তৃক ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক ও মানসিক টর্চার।

আমি ব্যাবসায়ী।আমাকে সামাজিক ভাবে হ্য্য় প্রতিপন্ন করার হাজার টা তারা দেয়।মাঝে মাঝে খামার থেকে ডিম নেয়।পত্রিকায় উলটা পাল্টা নিউজ করার ভয় দেখায়।আর্থিক দাবি করে

সরিশাবাড়ী, জামালপুর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY5F6RWS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

ভূমি সেবা

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীদের যোগসাজশে নামজারি সেবা পাওয়ার ক্ষেত্রে চরম দুর্নীতি, অনিয়ম ও হয়রানি চলছে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি দিয়ে নামজারি আবেদন করার পর থেকেই অফিস থেকে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়। নায়েব সরাসরি অফিসকক্ষে বসেই নামজারি প্রতি নির্দিষ্ট অংকের ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিলে জমির কাগজপত্রে ত্রুটি আছে বলে ফাইল বাতিল করা হয় কিংবা সাধারণ মানুষকে মাসের পর মাস ঘুরিয়ে হয়রানি করা হয়। এমনকি অফিসের স্টাফদের দাবি অনুযায়ী, এই ঘুষের টাকার একটি বড় অংশ নাকি উপজেলা সহকারী কমিশনার (ভূমি),এর কার্যালয়েও পৌঁছাতে হয়।

নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYGNACDM
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

মোবাইল হারানো

ট্রাফিক পুলিশ এর পরিবর্তন করে শুধু পুলিশ রাখা উচিৎ ফোন খুঁজে দিবে ৫ হাজার টাকা চেয়েচিলো

কিশোরগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZMLRCR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.২ হাজার

রোড চেকিং

ঢাকা হতে গাজীপুর যাওয়ার পথে গাড়ি আটকিয়ে ঘুষ চেয়েছে। নাহলে 10000 টাকা মামলার ভয় দেখিয়েছে। 1200 ঘুষ খেয়েছে।

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKWB9MMM
মন্তব্য