ফার্মেসি লাইসেন্স
২০২১ সালে ফার্মেসি লাইসেন্স করার জন্যে নিয়ম অনুযায়ী সকল সরকারি ফি পরিশোধ করেছি। সাথে অফিস সহকারীকে ১৫কে টাকা দেই। কয়েক মাস পর পর খোঁজ নেই বলে এখনো লাইসেন্স আসেনি। পরে ট্রান্সফার হয়ে অন্য লোক আসে বলে আপনার কোনো ফাইল অফিসে নাই। আমার ডকুমেন্ট দেখে পরে তাকে জানায় তখন আবার আবেদন করতে বলে। পরে গেলে বলে ফার্মাসিস্ট ছাড়া আবেদন করা যাবে না। ফার্মাসিস্ট করতে চাইলে বলে আবেদন বন্ধ আছে। পূর্বের টাকার কথা বললে বলে ওটা আমি জানিনা। আবেদনের কপি এখনো আমার কাছে আছে।