সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন

রেজিস্ট্রার বিল্ডিং এর ০৩ তলার মার্কশীট কক্ষ থেকে বিদেশ যাওয়ার টান্সক্রিপ্ট তুলতে গেলে ১০০০ টাকা দিলে তাড়াতাড়ি করে দেয়।

ঘুষ দিয়েছি
ঢাকা বিশ্ববিদ্যালয় ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKP8D7YE
মন্তব্য
বিআরটিএ

নতুন রেজিষ্ট্রেশন

নতুন গাড়ি রেজিষ্ট্রেশন করতে ঘুষ সিন্ডিকেট ১২-১৫ হাজার টাকা নেয় সবার থেকে। বিশাল এক চক্রে! দিনের আলোতে টাকা নিচ্ছে কুকুরগুলো, সন্ধার পর টাকা ভাগাভাগি চলে লাইট অফ করে। এক স্টুপিড কান্ট্রির স্টুপিড সিস্টেম!

ঘুষ দিইনি
ঢাকা ৳১২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK9VB359
মন্তব্য
পাসপোর্ট অফিস

NEW PASSPORT APPLICATION

জামালপুর পাসপোর্ট অফিসে ১০৪ নম্বর রুমে জমা দিতে হয়। দালাল ছাড়া এ আবেদন জমা দিতে গেলে একটার পর একটা কাগজ চেয়ে আবেদন গ্রহীতা কে হয়রানি স্বীকার করে। অথচ বাইরের কম্পিউটারের দোকানগুলোতে গিয়ে পনেরশো টাকা দালালি খরচ দিয়ে দিলেই কোন ডকুমেন্ট ছাড়া আবেদন জমা হয়ে যায়। সবই পীর দরবেশের খেলা।

ঘুষ দিয়েছি
JAMALPUR ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ MYZCKLAN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাস কল্যান ব্যাংক লোন

পরিস্থিতি সিকার হয়ে দিতে হয়েছে বিদেশ আসার টাকা জন্য ২.৫০ লাখ টাকা লোন নিতে গিয়ে এই ঘুস দিতে হয়েছিল

ঘুষ দিয়েছি
ফরিদপুর সদর ৳৬.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKREJL4P
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল তল্লাশি

নাম দিয়ে ০৩ বছরের দলিল তল্লাশির জন্য ৯০০ টাকা নিলো। নারায়ণগঞ্জ রেজিস্ট্রি অফিসের ঘাস ও যেনো টাকার পানে তাকিয়ে থাকে। ঔহ্ হ্যা! আমার কাজটি হয়নি কিন্তু টাকা দিতে হয়েছিলো নয়তো কাজ হবে না।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৯০০
২৪ আগস্ট ২০২৬ DKS9G9HQ
মন্তব্য
ভূমি অফিস

নামাজারি ও মিস কেইস

নামজারি করতে সাধারণ ১১৭০ টাকা লাগে কিন্তু প্রস্তাব প্রেরণ জন্য নেয় ২৫০০ কানগো নেয় ১০০০ ডিসিআর জন্য অনুমোদন ৫৫০০

ঘুষ দিয়েছি
আনোয়ারা, চট্টগ্রাম ৳১২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CT6CAT7X
মন্তব্য
সিটি কর্পোরেশন

নাগরিক সনদ

মিরপুর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের মনোনীত কার্যালয়ে বিভিন্ন সেবার জন্য মানুষ আসে। নাগরিক সনদের জন্য টাকা চেয়েছে। স্বাস্থ্য মোটা করে এক লোক বসে। উনি টাকাটা চেয়েছিলো।

ঘুষ দিইনি
ঢাকা ৳১০০
২৪ আগস্ট ২০২৬ DKJLG2FC
মন্তব্য
ভূমি অফিস

বিডিএস রেকর্ড জরিপ গাজীপুর সিটি ১ নং ওয়ার্ড!

আমার দাদার কাছ থেকে আরএস দাগ ৩২৪ এ জমি কিনেছে! বৈধ দলিল আছে। জমি আমাদের দখলে খারিজ করতে গিয়ে দেখি জমি কম যার কারনে খারিজ আবেদন করতেছি। যদি ভুমি কমিশনার —কে টাকা দেই আমার নামে রেকর্ড দিবে। আমি টাকা দেই নাই তাই দিবে না। একই জমি একই কপি দিয়ে টাকার বিবিময়ে আমার চাচারা বিডিএস রেকর্ড করাইয়া ফেলছে। — :০১৮৮১৫১০৭৯৫। আমাকে কল করবেন। মৌজা দংখিন পানিশাইল।

শুধু দাবি করেছে
গাজীপুর ৳১.৮০ লাখ
২৪ আগস্ট ২০২৬ DKHVULJF
মন্তব্য
ভূমি অফিস

আপত্তি সমাধান

ভুমি উন্নয়ন কর ২০১২-১৩ অর্থ বছর পরিশোধ অর্থাৎ ১৪২০ বাংলা । কিন্তু ১৩ বছরের মধ্যে উল্লেখ্ করা ২০ বছর । ডকুমেন্ট থাকা সত্ত্বেও কুড়ার বাজার ভূমি অফিসের কর্মকর্তা ঘুষ ছাড়া সমাধান করে দিচ্ছেন না ।

ঘুষ দিইনি
বিয়ানীবাজার, সিলেট ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ SYHPH9M8
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরী

আবেদন ফরমে দালালের সীল না থাকায় আমাকে বার বার ফেরত পাঠানো হয়, আমি নিজেই অনলাইনে পাসপোর্ট আবেদন করেছিলাম তাই কোন দালালের সীল ছিলো না, টাকার থেকে বেশি হয়রানি হই তিনি আমাকে প্রায় ৬-৮বার লাইন থেকে বের করে দেন এইটা সেইটা দেখিয়ে পড়ে আবার সেই লম্বা লাইন ঘুরে আসতে হয় পরে পাশ্ববর্তী কম্পিউটার দোকান থেকে একটা দালালের সীল নেওয়ার পর আমার আবেদন টা জমা নেয়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTYPEGXW
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স করা এবং নবায়ন

ড্রাইভিং লাইসেন্স করার জন্য লিখিত ও ভাইবাতে পাশ করলেও প্র্যাক্টিক্যালে ফেইল দিয়ে দেয়। পরবর্তীতে ৩৫০০ টাকার বিনিময়ে শুধু ফিংগার প্রিন্ট দিয়ে চলে আসি। কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পরবর্তীতে পাশ চলে আসে এবং লাইসেন্স পাই।

ঘুষ দিয়েছি
টাংগাইল ৳৩.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK4AZ93B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি কার্ড গ্রহন

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস, ২০১৮ সাল। এনআইডি কার্ড গ্রহন করতে গেলে আমাকে জানানো হয় ১৫ দিন পরে আসতে। তখন দারোয়ানের মাধ্যমে ৭০০ টাকা দিলে ১ ঘন্টার মধ্যে কার্ড পাই এবং স্ক্যানসহ সব কাজ সম্পন্ন হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৭০০
২৪ আগস্ট ২০২৬ CTV2RXMN
মন্তব্য
ভূমি অফিস

ই নামজারি

আমার বাবা ই নামজারি করতে যায়,১০০০০ টাকা চায়, কাগজ পত্র কোন সমস্যা নাই, তারপরে সর্বশেষ ৬০০০ টাকায় করে দিছে,তাও সর্বশেষ কর সাল ভূল দিয়ে

ঘুষ দিয়েছি
Tangail ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DK2QU6ZS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লাইসেন্স সংক্রান্ত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবানে নতুন লাইসেন্স করার জন্য ফরম নিতে গেলে টাকা ২০০০/- নিয়ে ফরম দে, পরে জমা দেবার সময় ৫০০০/- টাকা নেয়। বলেছে অফিসে খরচ, সব কর্মচারীদের নাকি দিতে হয়। মূল বিষয় হলো ২ জন মহিলা উপজাতি, হওয়ায় আমি বাঙ্গালি তাই প্রথমে ফরমও দিতে চাই নাই। আর তাদের ব্যবহার তেমন রুচিশীল না।

ঘুষ দিয়েছি
বান্দরবান ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTAELZPW
মন্তব্য