সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

নানাভাবে একের পর পর অজথা ভুল আছে, ভুল আছে বলে বলে ধাপে ধাপে আমার থেকে অনেক টাকা তারা দাবি; না দেওয়ায় নামজারি বাতিল। দর কষাকষি করে, টাকা প্রদানের পরে ৭ দিনে নতুন নামজারি মঞ্জুর করে সব হাতে বুঝিয়ে দেন।

ঘুষ দিয়েছি
শিবগঞ্জ, বগুড়া ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJXC4HGB
মন্তব্য
ভূমি অফিস

খাজনা বাবদ

একটা দলিলের খারিজ করতে সরকারি খরচ নাকি ২০০০ বা এর আশেপাশে। কিন্তু ভূমি অফিস ১৫০০০ এর নিচে খারিজ করে দেয়না! শেষমেশ ১২০০০টাকায় দফারফা করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
Tangail ৳১২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK5XABXX
মন্তব্য
ভূমি অফিস

আর এস রেকর্ড সংশোধন

এ এস ও অফিসার তদন্ত প্রতিবেদন আমার পক্ষে দেবার জন্য টাকা দাবি করে। কিন্তু আমার কাগজপত্র সব সঠিক। টাকা না দেবার কারনে আমার বিপক্ষে রিপোর্ট দেয় । আমি চূড়ান্ত শুনানি তে হেরে যায়। রেকর্ড আর আমার নামে হলো না। অবৈধ মালিকের নামে রেকর্ড হলো

ঘুষ দিইনি
বগুড়া ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ RJQ7GJFL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সার্টিফিকেট উত্তোলন

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট উঠাতে গেলে কেরানি ১০০টাকা করে দাবি করে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা, লাকসাম ৳১০০
৩ সেপ্টেম্বর ২০২৬ CTNXDUJ9
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

নারায়নগঞ্জ ডিসি অফিস

আমি নারায়নগঞ্জ জেলা প্রশাসক অফিসে, অফিস সহকারী হিসেবে রিটেন পরিক্ষা দেই এবং পরিক্ষায় উর্ত্তীণ হই। তখন আমার মুক্তিযোদ্ধা কোটা ছিল। কিন্তূ ১৩,০০,০০০ টাকার বিনিময়ে অন্য কাউকে চাকরিটা দিয়ে দেন।

ঘুষ দিইনি
নারায়নগঞ্জ ৳৩.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DK5RSG62
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে এবং পুলিশ ভেরিফিকেশন জন্য

পাসপোর্ট করতে এবং পুলিশ পরিদর্শক কতৃক তদন্তের সময় সে ও ঘুস চায়।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳২০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ SYK2BRBF
মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport

আমার বয়স ১৮ এর কম হওয়ায় বলেছে পাসপোর্ট করা যাবে না। পরবর্তীতে ১৫০০ টাকায় বিনিময়ে তারা কোন কাহিনী ছাড়াই করে দেয়।

ঘুষ দিয়েছি
Rangpur ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNTBFBC6
মন্তব্য
সরকারি হাসপাতাল

আইসিইউ এর সিট ব্যবস্থা

ঢাকা পিজি হাসপাতালে আমার আঙ্কেলের জন্য আইসিইউ ব্যবস্থা করতে ৮০০০টাকা দিতে হইছিলো

ঘুষ দিয়েছি
ঢাকা পিজি হাসপাতাল ৳৮.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK8WXYKP
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

টাঙ্গাইল পাসপোর্ট অফিসে প্রতিটি নতুন ফাইল জমা দিতে ২০০০ টাকা করে দালালের মাধ্যমে ঘুষ দিতে হয়। তাহলে ফাইল জমা হয়।

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK36VCMZ
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদনে ফাইল এর সাথে টাকা দিলে কাজ হয় দ্রুত। আর না দিলে........

নামজারি আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে সকল কাগজপত্র নিয়ে গিয়েছি। অনেক সময় অতিবাহিত হওয়ার পর দেখি মনজুর হয়নি। পরে টাকা পয়সা দেওয়ার কথা ইঙ্গিত দিয়ে বুঝিয়েছে। পরে কয়েকজনের সাথে জিজ্ঞেস করে জানতে পারলাম যেগুলো টাকা দেয় তাড়াতাড়ি হয় যেগুলো টাকা দেয় না অনেক দেরি হয় অথবা একসময় না মঞ্জুর হয়ে যায়। উপজেলা ভূমি অফিসের অবস্থা ও এরকমই ফাইলের সাথেএকটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে ডকুমেন্ট যাচাই-বাছাই ছাড়া দ্রুত হয়ে যায়। আর ফাইলের সাথে কোন টাকা পয়সা না দিলে সেটা হতে অনেক সময় লাগে অথবা একসময় নামঞ্জুর হয়ে যায়।

ঘুষ দিইনি
আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ৳১৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKA48CW6
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারী করাতে গেলে ৫০০০ টাকা চায়, আমি দিতে বাধ্য কারে। ৩ মাস হয়ে গেছে তাও কাজটা কারে দেয় নাই। টাকা আগেই নিয়া নিছে।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ MY45SBBA
মন্তব্য