সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স

আমান বর্তমান ঠিকানার সাথে বাবার বর্তমান ঠিকানা মিল নাই, টাকা না দিলে ভেরিফিকেশন বাতিল করবে, এরফলে নতুন করে পাসপোর্টের আবেদন করতে হবে আবার সরকারি ফি দিয়ে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKF73Z7Z
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৮.০০ লাখ

Vat payment

প্রতিমাসে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হয়। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে বলে হুমকি দেয়।

Cox's Bazar, Bangladesh, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTU3626B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জমি নিয়ে পুলিশের কাছে থানায় অভি্যোগ

টাকা না দিলে সালিশি করবে না তাই বাধ্য হয়ে দিলাম

mirjaganj thana, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRZVRPUU
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

মিসকেস

আমি ভূমি সংক্রান্ত মিসকেসের জন্য আমিনবাজার রাজস্ব সার্কেলে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত মিসকেস সহকারী — আমার কাগজপত্র ঠিকভাবে যাচাই বাছাই না করে ২ মাসের মধ্যে শর্টে মিসকেসের রায় পাইয়ে দিবে কিন্তু এর জন্য ১ এক লাখ টাকা দাবি করেন, উনার এবং অফিস খরচ বাবদ , মৌজা কোন্ডা

আমিনবাজার এসি ল্যান্ড অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9SFLQ4
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৮ হাজার

ট্রেড লাইসেন্স করা

নতুন ট্রেড লাইসেন্স করতে গিয়েছি, যার রিসিট পেয়েছি ১৯৫০ টাকার পরিশোধ করেছি ৩৭০০

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTKEUAB3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

এনএসআই ভেরিফিকেশন

একটি সামাজিক সংগঠন এর নিবন্ধন এর জন্য এনএসআই ভেরিফিকেশন এর জন্য কর্মকর্তা আসলে সবকিছু ভালো থাকার পরও অফিস খরচ দাবি করেন। পরে ৫০০০টাকা দিলে তা ভালো রির্পোট হয়।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ3ZH5G
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৯.০ হাজার

আদেশের অনুলিপি

তিনটি মিস মোকদ্দমা মামলার প্রতিবেদন এবং নিষ্পত্তি আদেশের প্রত্যয়িত অনুলিপির জন্য কোর্ট ফি এবং প্রয়োজনীয় সংখ্যক ফলিও কাগজ সহ আবেদন করার পরেও আমার কাছে এক একটি মামলার অনুলিপির জন্য ৩০০০ টাকা করে সর্বমোট ৯০০০ টাকা দাবি করে! ঘটনাটি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের, যেখানে আবেদন গ্রহণ করা হয়!

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYHGEPSZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০০

জন্ম নিবন্ধন এবং সংশোধন। ওয়ার্ড কাউন্সিল কার্যালয়।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন এবং নতুনভাবে জন্ম নিবন্ধন আবেদন করেছিলাম। নির্ধারিত সরকারি ফি ছাড়াও প্রত্যেকটা জন্ম নিবন্ধন সংগ্রহ করতে এক একটি জন্ম নিবন্ধন প্রতি একটিতে ১০০ টাকা করে বেশি দেওয়া লাগছে।

মিরপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK9FUTUJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

Certificate correction

আমার Certificate সংশোধন করার প্রয়োজন হয়েছিল। তখন আমার স্কুল থেকে সেটি থানা শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানো হয়, যেটি কালাচাঁদপুর স্কুলে ছিল। সংশোধনের আবেদন জমা দেওয়ার সময় যেই স্যারের কাছে আমার ফাইলটি ছিল, তিনি ১,০০০ টাকা না দিলে ফাইলটি গ্রহণ করবেন না বলে জানান। পরে বাধ্য হয়ে আমি তাকে ১,০০০ টাকা দিই। অথচ সম্পূর্ণ সংশোধন প্রক্রিয়াটি সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে হওয়ার কথা ছিল।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPR6JUJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

"কৃষি কার্ড"

কৃষক কার্ড করিয়ে দিবে বলে উপজেলা কৃষি অফিচার বদিউল আলম আমার বোনের জামাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা চায়। আমি তাকে টাকা দিতে পারিনি বলে আমার বোনের জামাইকে কৃষক কার্ড করিয়ে দেয়নি।

ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5YGRZX
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৫০ লাখ

জমা খারিজ

তেজগাঁও ভুমি অফিস, আদ দ্বীন মেডিকেল কলেজ এর পাশে অবস্থিত, সেখানে কর্মরত কর্মচারী — জমা খারিজ করে আমার পিতার খরিদা সম্পত্তি আমাদের নামে করে দিবে তার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা চেয়েছ,না দিলে সে কাজ করবে না বা বলেছে তার স্যার ফাইল আটকে রাখবে বিভিন্ন অযুহাতে, নিজে জমা খারিজ এর আবেদন করা যায় না কারণ বিভিন্ন তথ্য চায় যা সহজে বোধগম্য নয় আমাদের জন্য। ভূমি থাকা একপ্রকার অভিশাপ হয়ে দাড়িয়েছে সাধারণ জনগণের জন্য, না থাকলে বেওয়ারিশ এর মত ভাড়াটিয়া হিসেবে সারাজীবন কাটিয়ে দিতে হবে,দুনিয়ায় মানসিক শান্তির জন্য মাথা গোজার ঠাই দরকার তাতেও অসাধু কর্মচারীদের কারণে বিষিয়ে উঠেছে জীবনটা।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKKJB6LX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

নতুন পাসপোর্ট করার জন্য সরকার নির্ধারিত টাকার থেকেও ৩০০০ টাকা অতিরিক্ত দেওয়া লেগেছিল। কোনো আইনী সমস্যা না থাকলেও পুলিশ ভেরিফিকেশনের নামে ১০০০ টাকা নিয়েছিল।

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRYNC5TG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

মিউটেশন আবেদন করছিলাম। নানা অযুহাতে বার বার আবেদন বাতিল করা হইতেছিল পরে এক হিন্দু সহকারী তহশিলদার কে ১০,০০০ টাকা ঘুষ দিয়ে মিউটেশন করিয়ে নিতে বাধ্য হইচি

কুড়িগ্রাম সদর, ঘোগাদহ ইউনিয়ন ভূমি অফিস, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNTR3SMB
মন্তব্য