সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

কাবিননামা উত্তোলন

এর আগে একবার কাবিননামা উত্তোলন করতে গেলে কাজী সাহেব অনেক টাকা দাবী করে। উনি পরিবর্তন হওয়ার পর নতুন একজন ১২০০ টাকা চাইছে এবং আমি পরিশোধ করেছি।

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR75GEDW
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.২৫ লাখ

হোল্ডিং ট্যাক্স

বাড়ির হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়ার কথা বলে কর সংশ্লিষ্ট এই টাকা দাবি করে। আমি বলেছি যা ট্যাক্স আসে দিব, বাড়তি কোনো টাকা দিব না। সে মূল্যায়ন করতে আমাকে ন্যায্য ছাড় থেকে বঞ্চিত করে অতিরিক্ত ট্যাক্স ধার্য্য করেছে।

ঢাকা উত্তর, অঞ্চল ৮, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKFKNKC3
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

ভ্যাটের বিষয় নিয়ে

ভ্যাটের প্রিভেন্টিভ দিয়ে ভুল জাজমেন্ট উপস্থাপন করে এই টাকা ঘুষ দাবি করেছে। এই টাকা দিলে তারা আমাদের কাছ থেকে যে ডকুমেন্ট নিয়েছে সবকিছু দিয়ে দিবে। তা না হলে মিথ্যা মামলা দিবে।

ঢাকা কেরানীগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQBQUNJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.৫ হাজার

স্কুলে ভর্তি

বলা হয়েছে যে ২৫০০ টাকা না দিলে ক্যাসিয়াস স্যার ভর্তি করবে না। বাধ্য হয়ে দেওয়া লাগছে।

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR5TS4UH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

স্মার্ট কার্ড

আমি একদিন স্মার্ট কার্ড নিতে যাই ওই সময় ওই অফিসার আমাকে ৫০০ টাকা দাবি করে। টাকা না দিলে আমাকে কার্ড দিবে না । তাই আমি বাধ্য হইয়া টাকা দেই

জামালপুর সদর, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZXP3XZ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

টিএডিএ বিল উঠানো

ঘুস দেয়া ছাড়া এই এজি অফিসে টিএডিএ তুলা অসম্ভব। তাই বাধ্য হয়ে ঘুস দিয়েছি। সময়কাল ২০২৫-২০২৬ অর্থবছর।

ডিমলা উপজেলা, নীলফামারী, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNLJVAMH
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

LPC

আমার চাকরীর কর্মস্থল বদলী হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য LPC বাবদ ৩০০০টাকা দাবী করা হয়। পরিশোধ না করায় আমার LPC দীর্ঘদিন না পাঠিয়ে আটকে রাখে এবং আমার বেতন পেতে বিলম্ব হয়।পরবর্তীতে সেই টাকা পরিশোধ করে LPC পাঠানো হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT56NKBP
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

Mpo করার জন্য

আমি এনটিআরসিএ এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে জয়েন করার পর এমপিও করার জন্য ঘুষ ছাড়া কাজ হয়নি। প্রথমে ঘুষ না দেওয়ার কারণে ফাইল রিজেক্ট করে দে, পরে টাকা দিলে ফাইল এপ্রুভ করে।

ঢাকা আঞ্চলিক কার্যালয় এর ডিরেক্টর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKALFP8K
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষায় ৪ হাজার টাকা দিলে আপনাকে ড্রাইভিং এ পাশ করিয়ে দিবে।অন্যথায় আপনাকে ফেইল দিবে।এতে আপনি যদি একজন অভিজ্ঞ চালক ও হয়ে থাকেন তাও আপনাকে ফেইল করিয়ে দিবে।আর মানুষ ২মাস অপেক্ষা করার পর এই পরীক্ষার সুযোগ আসে,তাই বাধ্য হয়ে অনেকেই ৪হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে পাশ করিয়ে নেয়।

সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYUL8ZS3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) ভেরিফিকেশন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আগে সরকারি ফি ছিল ৬০০ টাকা, তখনও ভেরিফিকেশনের সময় সর্বনিম্ন ১,০০০ টাকা অতিরিক্ত দিতে হতো। এবার অনলাইনে নির্ধারিত সরকারি ফি হিসেবে ১,৫০০ টাকা পরিশোধ করি। এরপর পুলিশ তথ্য যাচাইয়ের জন্য যোগাযোগ করলে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে উপস্থিত হই। কিন্তু ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের কাছে অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার পর তিনি জানান, এই টাকার একটি অংশ OC-ও পান। আমার প্রশ্ন খুবই সাধারণ— সরকারি ফি ৬০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার পরও একজন নাগরিককে পুলিশ ভেরিফিকেশনের সময় কেন অতিরিক্ত টাকা দিতে হবে? এতে সাধারণ জনগণের আর্থিক ক্ষতির পাশাপাশি অযথা হয়রানিও হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

বরিশাল — বিমানবন্দর থানা, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRRTU68R
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

খারিজ

আমি আমার জমির খারিজ করতে গেছি অলরেডি আমি অনেক টাকা খরচ করেছি আনুমানিক ২০ হাজার এখন তারা দাবি করতেছে আরো ২৫ হাজার দিলে খারিজ করে দিবে আমার খারিজ ১/১ এর খারিজ আমি মিসকেস থেকে শুরু করে সব ই করেছি বাট তবুও দাবি করছে

টাঙ্গাইল গালা ইউনিয়ন ভূমি অফিস, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4EY948
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি । সাথে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল। আমি আমার সার্ভিস আইডি এবং পরিচয় প্রদান করি । আমি নৌবাহিনী সদস্য পরিচয় দেওয়ার পরও আমাকে সম্মান দিয়ে আড়াই হাজার টাকা দাবি করে। পরে এক হাজার টাকা দিয়ে পারপাই । সে আমার নামে ২৫ হাজার টাকার মামলা দেওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে । এ টাকা দাবি করে। আমি বাধ্য হয়ে এক হাজার টাকা পরিশোধ

বারেক বিল্ডিং মোড় চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTFT4HH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

পঙ্গু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রাপ্তি

আমি এখানে গত ৩ মাসে ১০ বারের বেশি সময় এক্স-রে পরীক্ষা করিয়েছি। প্রতিবার এক্সরে ফিল্ম দেওয়ার নামে বাড়তি ১০০টাকা করে আদায় এক্সরে কক্ষের ভিতরে ডেকে নিয়ে। টাকা না দিলে বলে রিপোর্ট কাল পাবেন।প্রতিটি ব্যক্তির থেকে এই টাকা আদায় করা হয়।এটা এখানে অলিখিত নিয়ম। এছাড়াও ট্রলিতে হাত দিলেই আয়া দের ২০০টাকা দিতে হবে। আউট ডোরে ডাক্তারের সিরিয়ালের জন্য ১০০টাকা করে দিলেই রোগীর আগে পরে করে ডাকবে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4T79K6
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

হাতের চিকিৎসার ও অপারেশন ।

হাতের চিকিৎসার জন্য অপারেশন রুমে মানুষের থেকে বকশিস নামে ঘুশ দাবি।নইলে মানুষকে হয়রানি করা হয়।ঢাকা পঙ্গু হাসপাতাল।সেই সাথে অপারেশন রুমে মানুষকে ভূল চিকিৎসা দিচ্ছে। আমার ছোট ভাই — ভূল চিকিৎসার স্বীকার হয়েছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAANL3H
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.৯৯ কোটি

জানি না নিজ সহর কে জিতাবো ঘুষের দিক দিয়ে

আমার প্রাণপ্রিয় রাজশাহী সব ইচ্ছে থাকবে কেন এটা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যেহেতু করা হয়েছে তাই যে কেউ যেকোনো এমাউন্ট বসিয়ে আপলোড করতে পারবে

নিজের সহর, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJN9EDYK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

Fixing of khatiyan daag number that the bhumi office made themselves

Land office has made mistakes placing different daag numbers that was not in the deeds. And now when we went there to fix the numbers, they have claimed that we need to pay them to fix them.

Chittagong, Noakhali, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTPW48V9
মন্তব্য