tin number a babar nam poriborton
babar nam change korar jonno 1500 taka demand kore
নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
babar nam change korar jonno 1500 taka demand kore
ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার মত ডকুমেন্টস রেডি করেছে তারা।বলেছে বিল্ডিং এর স্টাকচারাল অবস্থা ভালো না। সত্যিই ভালো না। বিনিময়ে পাচ লাখ চেয়েছিলো। সেইটা চার লাখ পঞ্চাশে সেটেল্ড হলো এবারের মত।
I have to give 500 tk for argent renew.
এই — সব সময় টাকা চাইলে আবং আমিনিজেও ভুক্তভোগী আমার প্রতিবেশী ভোক্তভোগী
আমাদের কাছে বড় রকমের অর্থ দাবী করা হয়েছে। কিন্তু আমি নিগশিয়েট করে কমাতে বলেছি।
সরকারি খরচ ১২০ টাকা হলেও তা ৬০০ টাকা করে দাবি করা হয়।
বাৎসরিক বন্ড অডিটে ইউপি বহির্ভূত পাওয়ায় ARO এক কোটি ২০ লক্ষ টাকা দাবি করে; যা পরবর্তীতে অল্প কিছু টাকা কমে দাবি পরিশোধ করা হয়
আমার আম্মুর আ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায়, আমি আর আব্বু জরুরি ভিত্তিতে জিয়া মেডিকেলে নিয়ে যাই আম্মুকে সেখানে ট্রলি চালকেরা ২৫০৳ দাবি করে আম্মুকে পৌছাইতে, পরে আমরা ১৫০৳ দিয়ে দেই। আবার ড্রেসিং করার আগে ৩০০৳ দাবি করে না হলে তারা করে দিবেনা, পরে ২০০৳ নেয়। তারপর ড্রেসিং করে দেয়। কিন্তু সেখানে লেখা ছিল সবই ফ্রি। কিন্তু অভিযোগ করেও কাজ হয়নি।
নামজারির খরচ মাত্র ১১৫০ টাকা, কিন্তু নিয়েছে ৮০০০ টাকা।
নামজারির সরকারি ফি ১১৫০ টাকা কিন্তু ৮০০০ টাকা।
সরকারি কলেজে ভর্তি বাতিল করতে গেছিলাম। সরকাড়ি খরচ ৫০৬ টাকা, কিন্তু আমার কাছে তারা এক হাজার টাকা দাবি করে, পরবর্তীতে আমি ৯০০ টাকা পরিশোধ করি
বাড়ি নির্মাণের জন্য হাউস বিল্ডিং শ্রীমংগল থেকে লোন নিতে গেছি। সকল কাগজপত্র ঠিক থাকার পরেও ইঞ্জিনিয়ার ১০০০০০ টাকা ঘোষ চায়, আমি প্রত্যাখ্যান করে এসেছি। গত বছরের দিকে আমি লোন নিতে গেছিলাম। আলহামদুলিল্লাহ বেসরকারি ব্যাংক থেকে লোননিয়েছি কোন হয়রানি ছাড়া।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এ ট্রেড লাইসেন্স নতুন নেওয়া ও নবায়ন করতে এক্সট্রা টাকা দিতে হয় । নতুন ট্রেডলাইন এ এক্সট্রা ৩০০০-৪০০০ টাকা ও নবায়ন এ ১০০০-১৫০০ টাকা দিতে হয় ।
নামজারি করতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ৫০০০/- দাবি করেন। পরে নামজারি চুড়ান্ত হওয়ার এই টাকা পরিশোধ করতে হয়েছে।
City r ekta point e bike police thamay ar tarpor 600TK dei onno ar ekjon r kache, Je Police r under e kaaj kortesil.Jader e gari dhorse shobaike side e niye bolse unake ja paro diye daw noyto mamla hobey.
আমার দলিলে ডাক নাম এবং nid তে অন্য নামের জন্য, যখন দলিল করি তখন আমার কোনো nid ছিলো না, আমি প্রবাস থেকে জায়গা টা কিনে ছিলাম, আমি পত্যয়ন পত্র দেওয়ার পরেও আমার কাছথেকে ঘুষ নিয়েছে
মিসমামলার আদেশ দিচ্ছে না, টাকার জন্য
ভূমি উন্নয়ন করার জন্য ৩২ হাজার ৪৭০ টাকা দাবি করেছিল। অনলাইনেও ওই দাবি তুলে দিয়েছিল। পরে সশরীলে ভূমি অফিসে গিয়ে ১৩৫০০ টাকায় এবারের মত রফা দফা করে এসেছি।
জমির শ্রেণী পরিবর্তন বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য উপজেলা ভূমি অফিস হতে নথি তহশিল অফিসে গেলে সেখান হতে তহশিলদার সরজমিনে গিয়ে দেখে শুনে এরপর ঘুষ দাবী করে।
ভ্যাট জমা দেওয়ার সময় প্রতি মাসে এক্সট্রা ২০০০৳ ঘুষ দিতে হয়।