আদালত
তৎকালীন ইন্টেরিম সরকার এর নির্বাহী আদেশে বিজ্ঞ আদালতের এখতিয়ার পরিবর্তন হওয়ায় আদালত সমূহের মামলা গুলো স্থানান্তর করা হয়। আমার একটি মামলা ২০২৫ সালের জানুয়ারী মাসে বদলির আদেশ হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও মামলার নতুন নাম্বার ও তারিখ না পড়ায় মামলার অগ্রগতি সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সেরেস্তায় মামলার বিষয়ে খোঁজ নিতে গেলেও মামলা অগ্রগামী করতে ৫০০০ (পাঁচ হাজার) টাকা ঘুষ চাওয়া হয়। অজুহাত স্বরূপ বলা হয় নথি খুঁজে বের করতে হবে বিধায় টাকা প্রয়োজন।