সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

ট্রেডলাইসেন্স নবায়ন

শুধু বরিশাল ই না সকল সিটি কর্পোরেশনে নতুন ট্রেড লাইসেন্স করা ও নবায়ন এর জন্য টাকা ঘুষ দিতে হয় । না দিলে নতুন লাইসেন্স পাওয়া যায়না না অনেক দেরি করে অথবা লাইসেন্স এর ক্যাটেগরি চেইঞ্জ করে অনেক বেশি ধরে । নবায়নের ক্ষেত্রেও মিনিমাম ১০০০/ টাকা না দিলে নবায়ন হয়না

ঘুষ দিয়েছি
Barishal ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলকরণ

সাব রেজিস্টার আমার কাছে ১৫০০০ টাকা চেয়েছে না দিলে দলিলের কাজে হাত দেবে না। আমি বলেছি সরকারি কাজে কিসের টাকা লাগবে।আমাকে বলে তোর কোন বাপ আছে নিয়ে আয় তারে দিয়ে কাজ করায় নে।

ঘুষ দিয়েছি
নড়াইল ৳১.৫০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

অনলাইন আবেদন সহ উল্লিখিত যাবতীয় সব ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরও বার বার ভুল ধরতে থাকে, বলে বাইরে কম্পিউটারের দোকানে ঠিক করে আনেন। কি ঠিক করতে হবে জিগ্যেস করলে বলে ওরা(কম্পিউটারের দোকান) পারে, ওদের কাছে যান। বাইরে কম্পিউটারের দোকানে গেলে ১৫০০ টাকা চায়। তখন বুঝে গেলাম কাহিনি। এরপর সরাসরি পরিচালকের রুমে গেলে কাগজ যাচাই করে পাশ করে দেয়।

ঘুষ দিইনি
জয়পুরহাট ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ছাগলের পিপিআর ভ্যাকছিন

ছাগলের পিপিআর ভ্যাকছিন নিতে গেছেলাম চৌগাছা পশু হাস্পাতালে গিয়ে দেখি পিপিআর ভ্যাকছিন নাই! পরে টাকা দিলে বলে আছে! তাও আমার ১০ টাকা মাত্র।

ঘুষ দিইনি
চৌগাছা ৳১০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট শুরুতে অ্যাপ্লিকেশন করার সময়।

তারা মূলত যারা টাকা দেয় না তাদেরকে বারবার ঘুরায় ১০-১৫ দিনের মতো ঘুরায় তারপরে বিভিন্ন উল্টাপাল্টা কাগজ আনতে বলে যেগুলো না আনলে এবং একটু যেকোনো ধরনের সমস্যা থাকলে কাগজে তারা নিতে চায় না কিন্তু টাকা দিলে ঠিকই নেয় তারা। এবং টাকা দিলে কোন প্রশ্নের উত্তর কোন কিছুই করেনা।

ঘুষ দিয়েছি
নীলফামারী সদর ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

অতিরিক্ত ১৫০০ টাকা দিয়ে IP নামে ঘুষ না দিলে পাসপোর্ট ফাইল জমা হবে সব কাগজ ঠিক থাকলেও।

পাসপোর্ট জমা দেওয়া জন্য অতিরিক্ত ১৫০০ টাকা লাগবেই পাসপোর্ট জমা দেওয়ার জন্য নরসিংদীর। না হলে নানা ভাবে হয়রানি করবে যাতে আপনার ফাইল জমা না হয়

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বেসরকারি শিক্ষকদের এমপিও আবেদন, উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন, বকেয়া প্রভৃতি সরকারি অর্থ উত্তোলন

আমি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আছি। আমার এক মাসের বকেয়া আছে। সেই ফাইলটি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সাবমিট করতে হয়। তিনবার জমা দেওয়ার পরও- 'এটা হয়নি, ওটা সমস্যা' এইসব অহেতুক কথা বলে পেছাতে থাকে। অবশেষে ২০০০ টাকা দিয়ে রফাদফা করি। উল্লেখ্য একই কাগজপত্র দিয়ে আমার সাথের একজনের ফাইল সাবমিট হয়েছে। তিনি বকেয়া পেয়ছেন- তার থেকে তথ্য নিয়েই আমি ঘুষ দিয়েছি। আমার ফাইল এমাসে সাবমিট হয়েছে। বকেয়া পেয়েছি।

ঘুষ দিয়েছি
পাকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জ জেলা ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

ওয়ার্কিং খতিয়ান সংগ্রহ

আমার জমির ওয়ার্কিং খতিয়ান দরকার পরে উপজেলা সেটেলমেন্ট অফিসে গেলে তারা বলে এটা সরকারিভাবে দেওয়া যাবে না। কিন্তু অন্যভাবে দেওয়া যাবে এটার জন্য 6000 টাকা দাবি করে, আমি পরে সেটা প্রত্যাখান করেছি।

ঘুষ দিইনি
রাজবাড়ী ৳৬.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এডভান্স ইনক্রিমেন্টের টাকা উত্তোলন

বরগুনা সদরের ২ টি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রিম বর্ধিত বেতনের টাকা উত্তোলন করার জন্য প্রত্যেক শিক্ষককে ন্যূনতম ৩০০০ টাকা দিতে বাধ্য করা হয়েছিলো।

ঘুষ দিয়েছি
বরগুনা সদর ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NESCO office to increase the sanctioned electrical load

In 2021, I visited the NESCO office to increase my residential electricity load from 1 kW to 2 kW for installing an AC. I completed all the required formalities and submitted the requested documents. I was also asked to pay my annual house tax, which I did. Despite completing everything, the work was not processed. Later, an office staff member privately told me that the concerned officer would not approve the application unless I paid Tk 10,000, and said he would arrange everything if I paid. I refused to pay any bribe. Since then, my load has remained at 1 kW, and I have been unable to properly use an AC at home.

শুধু দাবি করেছে
Naogaon ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি একজন প্রবাসী, অনলাইনে বাচ্চার পাসপোর্ট এপ্লিকেশন + পেমেন্ট করে ওয়াইফকে কুমিল্লা পাসপোর্ট অফিসে পাঠিয়েছিলাম, সেখানে ফাইল জমা দেয়ার পর তাদের ফেরত পাঠিয়েছে, যুক্তি ছিল আমার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম, যদিও আমার বাচ্চার জন্ম নিবন্ধন আমার গ্রামের আমার ওয়াইফের আইডি পাসপোর্ট আমার গ্রামের ইভেন আমার পাসপোর্ট এর ডকুমেন্ট দিয়ে আমার ওয়াইফ নিজেও পাসপোর্ট বানাইছে একই অফিস থেকে | একদিন পর দালাল ধরে পাঠাইলে পাসপোর্ট হয়ে যায়।

ঘুষ দিয়েছি
কান্দিরপার ৳৮.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমির হোল্ডিং নাম্বার অ্যাপ্রুভ করা

আমার জমির খাজনা দিতে হবে কিন্তু হোল্ডিং নাম্বার স্থগিত করে রেখেছে সেটা ঠিক করার জন্য 5000 টাকা দাবি করে পরে আমি 2000 টাকা দেই

ঘুষ দিয়েছি
পাংশা, রাজবাড়ী ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য