সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পরিবেশ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল

আমাদের হাসপাতালের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স আবেদন করেছিলাম। ৭ বছর হয়রানি করেছে। সাত বছর ৪০ হাজার টাকা জরিমানা করেছে দেরী করার অজুহাতে। তারপর নগদ ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে লাইসেন্স দিয়েছে। আবার পিছনের যে সময়ে তারা লাইসেন্স দেয়নি সেই সময়ের জন্য লাইসেন্স ফী বাবদ চালানের মাধ্যমে তিন লাখ টাকা দিয়েছে।

টাঙ্গাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০০ কোটি

প্রতিদিন রেজিস্ট্রিকৃত দলিলের মূলের উপর ০.৫% কমিশন কালেকশন করা হয়।

যার ৬০% সাব রেজিস্ট্রার, কেরানী ২৫%, মোহরারগণ-৫% (৩) জন করে নিয়ে থাকেন। আবার দলিলের বিভিন্ন প্রকার ভেদে সাব রেজিস্ট্রার আলাদা করে ঘুষ নিয়ে থাকেন। সাব রেজিস্ট্রার —, কালেকশন করেন —। প্রতিদিন সন্ধ্যার সময়। সাব রেজিস্ট্রার এর বাসা ভাড়া পর্যন্ত অফিসের ঘুষের টাকা থেকে যায়। উনার বাবার বাড়িতে ঘর বানিয়েছেন। স্বামীর নামে মৌলভীবাজারে রিসোর্ট এর জন্য জায়গা ক্রয় করছেন।

মৌলভীবাজার। সিলেট, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন

বাবার মৃত্যূ পরবর্তী সময়ে তার নমিনি আমার আম্মার চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন এর অর্থ উত্তোলন এর জন্য আমরা জনতা ব্যাংক মতিঝিল এর প্রধান শাখা তে ব্যাংক ১.৫ বছর ঘুরেছি কিন্তু তাদের নানা বাহানায় (আমার বাবার প্রয়োজনীয় কাগজ পত্র হারিয়ে গিয়েছে এই মর্মে ) অর্থ উত্তোলন 'করতে পারিনি পরে ফোন করে অতিরিক্ত দাবি করা হয় , সেই অর্থ প্রদান পরবর্তী দুইদিনের মাঝেই অর্থ প্রদানের অনুমতি প্রদান করা হয় , যা খুবই বিব্রতকর।

জনতা ব্যাংক মতিঝিল এর প্রধান শাখা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

ইমিগ্রেশন

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমি এবং আমার ফ্যামিলির দুজন সদস্য বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ভারতে ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশি ইমিগ্রেশনে প্রবেশ করছিলাম।যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিকঠাক করে ফাইলে করে সাথে নিয়ে যাই।ইমিগ্রেশনের প্রবেশদ্বারে একজন আনসার (মহিলা) সবার পোর্ট ফির কাগজ দেখছিলো। পোর্ট ফির নিয়ম হচ্ছে ইস্যুকৃত তারিখ হতে আগামী একমাস এর মেয়াদ থাকে অর্থাৎ আজ একটি পোর্ট ফি ইস্যু করলে আগামী একমাস আপনি যেকোনো সময় ওই পোর্ট ফির কাগজ ব্যবহার করে যেতে পারবেন।আমি আমাদের পোর্ট ফি ইস্যু করার দ্বিতীয় দিন ইমিগ্রেশনে যাই।গেটের আনসার মহিলা আমাদের পোর্ট ফির কাগজে আগের দিনের ইস্যু ডেট থেকে সাথে সাথে বলে-এই কাগজ চলবে না।আপনাদের নতুন করে ইস্যু করে নিয়ে আসতে হবে।তর্ক করলেও ১৫০টাকা দাবি করে।

বেনাপোল, যশোর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৩.০ হাজার

মোটর বাইকের মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তনের কাজ একদিনের সম্পন্ন করতে চাইলে অবশ্যই ঘুষ দিতে হবে তারা এটাকে নাম দিয়েছে অফিস খরচ এর জন্য তারা তিন থেকে চার হাজার টাকা নিয়ে থাকে, এমনটা প্রতিদিনই হতে থাকে যে এক দিনে করবে তাকে টাকা দিতে হবে এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে, আর ঘুষ না দিলে আপনি খালি ঘুরতে থাকবেন

মিরপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

জায়গার পুর্বের মালিক(নামজারিকৃত) খাজনা পরিশোধ করে নাই দীর্ঘ দিন ধরে।আমারা আবেদন করার পর বলে যে পুর্বের কাজনা পরিশোধ ব্যাতীত মিউটেশন করা যাবে না।৫ হাজার টাকা ওনাদের দিলে ওনারা এমনিতেই নমাজারি করে দিবে খাজনা দিতে হবে না।

আখাউড়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পে ফিক্সেশন

উপজেলা একাউন্ট অফিসে গেলে আমার থেকে ৫০০ টাকা নিতে আমার স্টাফকে বলা হয় দ্রুত সেবা প্রদানের জন্য। পরে আমি নিজে দাড়িয়ে থেকে পে ফিক্সেশন কাজ করাই। কোনো টাকা দিইনি।

উপজেলা হিসাবরক্ষণ অফিস, চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পেনশন পুনরায় চালুকরন

পেনশন পুনরায় চালু করা , সেবার জন্য পেনশন অডিট অফিস থেকে ৫হাজার টাকা দাবি করেছিল।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৪৮৯

সিবিসি পরীক্ষা

আমার দাঁত ইম্পপ্ল্যান্টের পূর্বে রক্তের কিছু পরীক্ষা প্রয়োজন। পিজি হাসপাতালের ডেন্টাল ভবনের গ্রাউন্ড ফ্লোরে কর্মরত একজন স্টাফকে কোথায় যেতে হবে জিজ্ঞেস করলে তিনি আমাকে বলেন যে- লাইন ধরে টাকা জমা দিতে হবে। তারপর লাইন ধরে রক্তের নমুনা দিতে হবে। যদি লাইন ছাড়া দিতে চাই তবে ৫০০ টাকা লাগবে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

শিক্ষামন্ত্রনালয়ে ফাইল প্রেরণ

নতুন এমপিও করতে ফাইল ৫০০০ টাকা দিয়েছি। এরিয়ার এর আবেদন করতে আবার ২০০০/- দিয়েছি।

লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

চাকুরির প্রথম বেতন করানো

টাকা ছাড়া বেতন ২ মাস দিচ্ছিলো না। টাকা দেওয়ার পরে কাজ হয়। জেলা হিসাব রক্ষণ অফিস, মাদারীপুর

মাদারীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.৫ হাজার

Trade license

অনলাইনে ট্রেইড লাইসেন্স করার জন্য বার বার চেষ্টা করে যখন দেখেছি হচ্ছেনা , তখন সেখানে থাকা কোন দালালের সাথে কথা না বলে সরাসরি ঢাকা দক্ষিণের এক কর্মকর্তার সাথে কথা বলি, তিনি প্রথমে ৬০০০ টাকা চাইলেন , ৫৫০০ টাকায় রাজি হলেন। পরের দিনই লাইসেন্স পেয়েছি।

dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমি রেজিস্ট্রি

১২,০০০ টাকা দাবি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত ৬,০০০ টাকায় বিষয়টির নিষ্পত্তি (Settlement) করা হয়।

Jhenaidah, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

স্বাস্থ্যসেবা

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ নিম্নস্তরের কর্মচারীরা পদে পদে হয়রানি করে আর কাজের বিপরীতে ঘুষ দাবি করেন, যেটাকে আবার তারা বখশীশ বলে দাবি করে৷ আমি বুঝি না, নিম্ন স্তরের সরকারী কর্মচারীদের এত সাহস ও ক্ষমতা হয় কি করে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি আবেদন

নামজরির জন্য আবেদন করি, ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমোদন দেওয়ার জন্য ২ হাজার টাকা নেই। টাকা না দিলে বার বার বাতিল করে বিভিন্ন ভুল ধরে।

নরেন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিস রুপদিয়া সদর যশোর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬০.০ হাজার

হোল্ডিং এপ্রুভ

হোল্ডিং এপ্রুভ করে দিবে তাই তহসিলদার ৬০০০০ টাকা দাবি করেন।

রাংগাবালী উপজেলা, পটুয়াখালী জেলা, বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

MUTRATION

MUTRATION > নামজারী করতে কাগজের মিল নাই বলে অন্তত ৫ বার আবেদন বাতিল করে তারপর ৬০০০০ টাকা দিলে সব মিলে যায় .

NOAKHALI, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য