সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳২০.০ হাজার

নামজারি আবেদন এবং পুরোনো খতিয়ান উত্তোলন করতে 20 হাজার টাকা ঘুষ চাচ্ছে

নামজারি আবেদন এবং পুরোনো খতিয়ান উত্তোলন করতে 20 হাজার টাকা ঘুষ চাচ্ছে। জমি আমার বাবার ক্রয়কৃত যৌথ খতিয়ান সহ এখন আমার বাবার নামে আলাদা নামজারি করতে হবে দলিল এর অংশ হিসেবে।

দৌলতখান, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১.০ হাজার

নামজারি/মিউটেশন

আমি নামজারি/মিউটেশন আবেদন করেছিলাম। আবেদনের হার্ডকপি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে গেলে ভূমি অফিসার বলেন- আবেদনে কোন সমস্যা নায়। তবে আমার খরচ বাবদ ১০০০/- টাকা না দিলে খারিজ হবেনা। উপায়ান্তর না পেয়ে ১০০০/- টাকা পরিশোধ করেছিলাম। শুধু আমি না, যে কেউ যে কোন কাজের জন্য যাক, টাকা ছাড়া কাজ হবেনা।

মল্লিকপুর, ফতেপুর, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৭

জমি সরকার একয়ার করেছেন

আমাদের জমি সরকার একয়ার করেছে। সেই জমির টাকা উত্তোলন করতে আমাকে ঘুস দিতে হয়েছে। ঘুস না দিলে এই কাগয নাই ওইটা নাই ওই খানে জান এটা করে ওটা করেন আজকে সার আসে নাই আমার বাবা বিগত ৪ বছর জাবত গুরতেচে এখন পর্যন্ত আমাদের টাকা উঠাতে পারি নাই

চাঁদপুর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.৫ হাজার

Passport Verification

ধামরাই থানায় এসবির এস আই পাসপোট ভেরিফিকেশনের জন্য ডাকে ,যাওয়ার পর আমার কাছে ১৫০০ টাকা দাবি করা হয় । আমি ছাএ আমার কাছে টাকা নেই বললে খারাপ ব্যবহার শুরু করে পরে আমি ৫০০ টাকা দিতে রাজি হই কিন্তু সে ছাড়বে না বলে আমাকে থানা থেকে বের করে দেয়।

Dhamrai, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ghush.site ৳৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি বিদেশ থেকে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলাম। পরবর্তীতে পাসপোর্ট সম্পর্কিত পুলিশ ভেরিফিকেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার স্থায়ী ঠিকানায় আসেন। তদন্তের সময় জাতীয় পরিচয়পত্রে আমার পিতার নামের বানান সংক্রান্ত কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। এই জটিলতা সমাধানের কথা বলে অনানুষ্ঠানিকভাবে ৫,০০০ টাকা দাবি করা হয় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাধ্য হয়ে আমি উল্লেখিত অর্থ প্রদান করি।

চাপাই নবাবগঞ্জ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.০০ লাখ

শিক্ষা মন্ত্রণালয়ের বদলী

বিভাগীয় শহরের সরকারি কলেজ থেকে জেলা শহরের সরকারি কলেজে বদলী

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫০০

ওয়ারিশ সনদ

ওয়ারিশ সনদের তদন্তের জন্য গ্রাম পুলিশ ৫০০ টাকা চেয়েছে।আপাতত ২০০ টাকা দিয়ে কাজ করতে বলেছি।পরে সনদ হাতে পেলে আরো দিতে হবে।

ইউনিয়ন পরিষদ, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৮০.০ হাজার

জমি নামজারি

আমার বাড়ীর জমি নামজারি করতে গেলে গোস হিসেবে 80000 আশি হাজার টাকা দাবি করেন নায়েব সাহেব। পরে আমি বলি আপনাকে কত দিতে হবে তিনি বলেন 15000 পনের হাজার টাকা চায় কিন্তু আমি বলি আমি যে ভাবে প্রস্থাব করেছি সেই ভাবে করে দিবেন তাহলে আমি আপনাকে 20000 বিশহাজার টাকা দেই । কিন্তু আমার প্রস্তাব অনু যায়ী নামজারি করে দেয় নাই।

রায়পুরা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.৩০ লাখ

সরকারি চাকরিজিবির পেনশন

পেনশনের জন্য প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে পরিবার পরিকল্পনা অফিসের ক্লার্ক এবং একাউন্টস ডিপার্টমেন্টকে।

শ্রীমঙ্গল, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ghush.site ৳৫০.০ হাজার

রেজিস্ট্রি করার সময় হয়রানি

জায়গা বিক্রি করতে গিয়ে রেজিস্ট্রি অফিসে ভিন্ন ভাবে হয়রানি করা হয়, শেষে ৫০ হাজার টাকা দিলে কাজ হয়ে যাবে বলছে৷ তাই বাধ্য হয়ে ৫০ হাজার টাকা দিয়ে কাজ করালাল

চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ghush.site ৳২.০ হাজার

পাসপোর্ট রিনিও

যেখানে সরাসরি গেলে কাজ হয় না সেখানে দালালের মাধ্যমে গেলে ঠিকই কাজ হয়। আজ একটি পাসপোর্ট করতে দিয়ে ২ হাজার টাকা ঘুষ দিয়ে করতে হয়েছে।

চাঁদপুর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.৫ হাজার

পুলিশ সেবা

থানায় মামলা করছি ১৫০০০ হাজার টাকা চাই ওসি fir করতে তা হলে আমি এত টাকা দিয়ে সেবা নিবো কেন

নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১.০ হাজার

জমির মালিকানা আপডেট সংক্রান্ত

আমি সরাসরি না। আমার বাবা থেকে নেয়া হয়েছে। ভালই টাকা দিয়েছিল। ১০০০-২০০০ এর মত।

আশুগন্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৭.০০ লাখ

ভূমি অধিগ্রহণ

আমাদের ভূমি অধিগ্রহণ করা বাবদ প্রাপ্ত অর্থের ১০% দিতে হয়েছে। নাহলে চেক দিবে না মর্মে জানিয়েছিল।

গোপালগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৬.৫ হাজার

নামজারি

আমার ফাইলটি অনেকদিন যাবত আটকে রেখেছিল এখন কাজ হচ্ছিল না পরে আমি টাকা দেওয়ার পরে কাজটি সম্পন্ন হয়েছে

লক্ষ্মীপুর পৌর ভূমি অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য