সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.৭ হাজার

Smart card Tax Token

আমার গাড়ীর কাগজ হারায় গেছে, উঠাতে গেলাম, বল্লো যে হবে না, আমি জিডি করে নিয়ে গেছি, ট্রাফিক ক্লিয়ারেন্স ও নিয়ে গেছি,বলছে যে তাও হবে না, পরে বলছে ভাই ৩০০০ হাজার টাকা দেন করে দিচ্ছি, পরে রিকোয়েস্ট করে ২৭০০ দিয়ে করে নিয়ে আসছি

Mirpur, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

MPO আবেদন ও বকেয়া প্রাপ্তি

সেপ্টেম্বর মাসে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনধারীদের উচ্চবিদ্যালয়ে নিয়োগ করা হয়। MPO আবেদন করার জন্য ফাইল পাঠানো হলে থানা শিক্ষা অফিসার, অপর্যাপ্ত লিখে সেটি রিটার্ন করে দেয়। পরবর্তীতে প্রধান শিক্ষকের সহায়তায় তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন। এবং তাকে জানিয়ে দেন ঘুষের ব্যপারটা। MPO আবেদনের জন্য মাধ্যমিক থানা শিক্ষা অফিসার ১০০০ এবং এরিয়ার আবেদন বাবদ ২০০০ টাকা মোট ৩০০০ টাকা তিনি ঘুষ নেন। ৩ জন নতুন শিক্ষক ঘুষ প্রদানে বাধ্য হয়েছি। ঘুষের পরিমাণ ছিলো ৯০০০ টাকা। থানা শিক্ষা অফিসারকে না দিলে তিনি কোনভাবেই MPO ফাইল ও বকেয়ার ফাইল এপ্রোভ করতেন না। তাছাড়া থানা শিক্ষা অফিসের পর জেলা শিক্ষা অফিসে ১০০০+১০০০ টাকা দিতে হয়েছে। জেলা শিক্ষা অফিস মাসের পর মাস ফাইল আটকে রাখে এবং শেষ সময়ে পাঠিয়ে দেয়।

চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

ভূমি অধিগ্রণ এর ক্ষতিপূরণ আদায়

রাস্তা সম্প্রসারণ এর জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে । এর ক্ষতি পূরণ আদায় করার জন্য ভূমি অধিগ্রহণ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে । এর পরেও কাজ হচ্ছিল না । পরে একজন সার্ভেয়ার অফার করে ১১% ঘুষ দিলে টাকা পাওয়া যাবে । ২৩ লাখ টাকা ক্ষতিপূরণের জন্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা ঘুষ দেয়া হয়েছে । চেক ও হয়ে গেছিল । পরে তাদের নিজেদের ভাগাভাগির গন্ডগোলের কারণে চেক আটকে দেয় ।এখনও টাকাটা পাওয়া যায়নি ।

Cox’s Bazar, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয়পত্র বানানো

আমি জাতীয় পরিচয়পত্র করার জন্য সব কাগজপত্র জমা দেই।কিন্তু তাও আমার কাগজ টেবিলে তোলা হায় নি।পরে আমার কাছে ইন্ডাইরেক্টলি টাকা দাবি করা হয়।২ সপ্তাহ হয়রানির পর আমাকে ৫ হাজার টাকা দিতে হয়।পরে ২ দিন পর আমার কাগজ টেবিলে তোলা হয়।পরে সবার থেকে জানলাম,সবার থেকেই ২-৩ হাজার টাকা করে নিচ্ছে।এমন একজনও নেই যে টাকা ছাড়া জাতীয় পরিচয় পত্র বানাতে পারছে ভোটের সময় বাদে।যেখান থেকে আমি হয়রানির শিলার হই-শিদলাই,ব্রাহ্মণপাড়া,উপজেলা অফিস,কুমিল্লা।

কুমিল্লা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Vat registration

আমি অনলাইন ভ্যাট রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করেছিলাম আমার আবেদনটি ইচ্ছাকৃত ভাবে আটকিয়ে রাখা হয়েছিলো, হটলাইনে কল দিলে আমাকে অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয় এরপর অফিসে গেলে আমাকে নানা রকম নিয়ম দেখায় এবং অনেক জটিল এবং অর্থদণ্ড এর ভয় দেখানো হয় এবং ১ দিনের মধ্যে BIN নাম্বার পেতে হলে ১০০০০ টাকা চাওয়া হয়, আমি পরেরদিন টাকা নিয়ে গিয়ে দিয়ে BIN সার্টিফিকেট নিয়ে এসেছি

বগুড়া, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি করতে ভূমি অফিস কর্মকতা গ্রাহককে নানা ভূল এটা ওটা ভয় দেখিয়ে অফিসের বাহিরে আড়ালে নিয়ে টাকা নেয়।সাধারন মানুষ ভয় পেয়ে ও দরকারি তাই টাকা দেশ বাধ্য হয়ে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ টাকা নিয়েছিল, টাকা ছাড়া ভেরিফিকেশন করতে চাইনি।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

হিসাব শাখা

এরিয়া বিল হিসেবে ১ বছরের বিল এসেছে ৮০০০০ টাকা রংপুর হিসাব শাখা অর্থাৎ অডিটর চেয়েছে ৬০০০০ টাকা। ঘটনাটি রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর এক ইন্সট্রাক্টর এর।

রংপুর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.০ হাজার

নামজারী

১১৭০ টাকার নামজারী করতে ১৬০০০ টাকা নিলো। আমরা দুইজন করেছিলাম, একজন টাকা ঘুষ দিছে, একজন দেয়নি। সাতদিনেই ঘুষের টাকা দেয়াজনের নামজারী ও খাজনা কমপ্লিট। বাকি জনকে নামঞ্জুর করে দিছে। একই বিল্ডিং, একই জমি, একই কাগজ!!!

মিরপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্ট

টাকা না দিলে পাসপোর্ট দিতে লেইট হবে বলে দুটি পাসপোর্টের জন্য ১০,০০০/- টাকা নেয় এজেন্ট । এজেন্ট তারপর কাকে টাকা দেয় সেটা জানার চেস্টা করিনি

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

দেওয়ানী মামলা

বাড়ির জায়গা সংক্রান্ত মামলায় ইনজাংশন জারি করলে, রায় পাইয়ে দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা দাবি করে এবং ৭০০০০ টাকা নেয়। টাকাটা নেয় জজের কথা বলে তার পেশকার।

গোপালগঞ্জ সদর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

দলিলের নকল

জমির নকল দলিল নেয়ার জন্য ৩০০০ টাকা দাবি করা হয়। কিন্তু সরকারি খরচ যেখানে ৮০০-১২০০ টাকা হয়ে থাকে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

Character Certificate

I thought I required a character certificate to apply for police clearance certificate at that time, I went to the Ward Councilor Office, I currently reside in Bashundhara, but for temporary relocation, the ward councilor office was moved to Dhaka North City Corporation, Zone-3 (Mohakhali). I went there, firstly they were adamant about not giving me the character certificate because my land lord did not pay the the yearly fees to rajuk. And they told me, they were told not to assist any tenants coming from Bashundhara as they cannot hold Bashundhara R/A owners accountable for this fee. So I requested if there was any other way. Then, they asked for a bribe of BDT 5,000. I refused and left.

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য