সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

২০২৪ এর ঘটনা। পাসপোর্ট নবায়ন এর আবেদন করি অনলাইনে কিন্তু প্রথম appointment মিস করি। অফিসার বল্লো কোন ভাবে সম্ভব না। অনলাইন পোর্টালেও এই ধরনের সমস্যা সমাধানের সহিজ কোন উপায় নেই। দালাল কে ১৫০০টাকা দেয়ার পর ঠিকই সাবমিট করে দিল কোন সমস্যা ছাড়া। এর পর সব সাভাবিক তবে কিছুদিন পর একজন নিজেকে ইন্সপেক্টর দাবি করে খরচা চাইলো, ৫০০ দেয়ার পর আরো ২০০০ চাইলো, এর অনেকদিন পর নিজ জেলা থেকে একজন মহিলা নিজেকে কর্মকরতা দাবি করে আবার টাকা চাইলো, তাকেও ৩০০০ টাকা দিলাম। বিদ্র : তাদের টাকা দেয়ার পর যথারিতি এসএমএস ও ফাইল স্টাটাস আপডেট হয়েছিল। আমি সময়ের অনেক আগেই কোন ঝামেলা ছাড়া নতুন পাসপোর্ট পেয়েছি। পাসপোর্টের বর্তমান ঠিকানা ও বৈবাহিক অবস্থা পরিবর্তন করা হয়েছে। কোথাও কেউ আটকায়নি বরং কিছু ক্ষেত্রে লাইনের আগে দিয়ে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৬.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বেতন/ভাতা/পেনশন

সাধারণ মানুষ জানেও না এজি অফিস বা জেলা আয়ন-ব্যয়ন কর্মকর্তার কার্যালয়ে কি হয়। এজি অফিস হচ্ছে সেই সরকারী অফিস যেটা অন্য সকল সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের থেকে ঘুষ খায়। জয়েনিং এর পর বেতন চালু করতে, টিএ/ডিএ বিল তুলতে, অগ্রিম বর্ধিত বেতন এর এরিয়ার টাকা তুলতে এছাড়া আরো অসংখ্য কাজে এই অফিসের ধারস্থ হতে হয়। এরা ফাইল না ছাড়লে আপনি যত বড় কর্মকর্তাই হন, টাকা পাবেন না। এরা হলো ঘুষখোরদের ঘুষখোর, কিন্তু সাধারণ মানুষ এদের সাথে সম্পৃক্ত না হওয়ার দেশে যত বড় বিপ্লবই হোক না কেন এরা সোজা হবে না। আমাদের মতো যারা ছোটখাটো কর্মচারী-কর্মকর্তা আছি তারা সবসময় এদের হাতে জিম্মি। আমাকে জয়েনিং এর বেশ কয়েকমাস পরে গিয়েও বেতন চালু করতে ৫০০০ টাকার বেশি দিতে হয়েছে ওদের। এরপর "অগ্রিম ইনক্রিমেন্ট" এর বিল পেতে আরো ৩০০০।

ঘুষ দিয়েছি
ফেনী ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর ইনকোর্স এর নাম্বারের জন্য ঘুষ

সাভার সরকারী কলেজের (আরও অনেক কলেজেই) সকল বিভাগে, ইনকোর্স পরীক্ষায় শিক্ষার্থীদের ইচ্ছাকৃত নাম্বার কম দিয়ে শিক্ষকরা প্রায় সকল শিক্ষার্থীদের কাছে জরিমানা দাবি করে, এবং জরিমানা না দিলে রেজিস্ট্রেশন করতে না দেয়ার হুমকি দেয়া হয়। শিক্ষার্থীরা নিজ নিজ খাতা দেখতে চাইলে, শিক্ষকরা খাতা দেখাতে অস্বীকৃতি জানায়। গড়ে প্রতি শিক্ষার্থীর থেকে ১০০০ টাকা করে (প্রতি বিষয়ে ২০০ টাকা করে) নেয়া হয়। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এরূপ কোনও নিয়ম নেই। এটা একান্তই কলেজ থেকে বেআইনি ভাবে নেয়া হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিয়ের কাবিননামা উঠানো বা নকল তোলা।

আমার বিয়ের কাবিননামা সম্পূর্ণ ফ্রি পরিশোধ করা হয়েছে এটা রশিদ আমার কাছে আছে। আমার এবং আমার স্ত্রীর উচ্চ শিক্ষার জন্য ডেনমার্কে আবেদন করি। স্পাউচ হিসেবে আমার আবেদল করা লাগে সেজন্য পাসপোর্ট বা অন্য অন্য কাগজপত্র প্রস্তুত করতে আমাদের কাবিননামা রেজিস্ট্রার কপি প্রয়োজন পরে। সেজন্য আমাদের বিয়ের কাজীর শরণাপন্ন হয়। সরকারি ফ্রি ৫০ টাকা এবং বউ খুঁজার বাবদ ১০ টাকা ফ্রি হওয়া স্বত্তেও সে আমার কাছে ৩০০ হাজার টাকা দাবি করে এবং এটা দিতে হবে নয়তো সে দিবে না ইত্যাদি ইত্যাদি। আমি দিতে রাজি না হওয়ার সে পরে আমাকে উক্ত কাবিননামা টি দেয়নি।

ঘুষ দিইনি
ময়মনসিংহ জেলা, ফুলপুর উপজেলা, বালিয়া ইউনিয়ন, বিলাসহাটি গ্রাম ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মেডিকেল ছুটি অনুমোদন

প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় হতে বর্হি বাংলাদেশ মেডিকেল (জরুরী )ছুটি পাশ করার জন‌্য ৫০০০০ হাজার টাকা চায় একজন কম্পিউটার অপারেটর। ছুটি প্রয়োজন বিধায় সেই টাকা পরিশোধ করে ছুটি পাশ করাতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি নামজারি করার জন্য আবেদন করি ১ মাস পার হয়ে গেলেও তারা আমার নামজারির আবেদন পরিক্ষা করেন নাই। ১ মাস ১৫ দিন পর ভূমি অফিসে গিয়ে তাদের কে বিস্তারিত বলি তারপর তারা সিস্টেম এ আমার কাছে চা খাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করে। সেটি পরিশোধ করলে কয়েক সপ্তাহ আমার কাজ সর্ম্পুন করে।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

জরুরী ভিত্তিতে একটি ১৫ শতাংশ জমির নামজারি করার প্রয়োজন হয়। এমতাবস্থায় ভূমি অফিস কর্তৃপক্ষ মোটা অংকের টাকা দাবি করে অন্যথায় নামজারি করার জন্য লম্বা সময় ধরিয়ে দেয়‌। জরুরী অবস্থার বিবেচনায় সর্বমোট ২৭,০০০ টাকা পরিশোধ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২৭.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শিক্ষা সনদপত্র সংশোধন

ঢাকা শিক্ষা বোর্ডে সনদপত্র সংশোধনের জন্য গিয়েছিলাম। সব কিছু মিলে একজন কর্মকর্তা ১৫০০০ টাকা দাবি করে। শেষে উপায় না পেয়ে আনুমানিক ৭০০০ এ কাজ করেছি।

ঘুষ দিয়েছি
ঢাকা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৳১৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

নাগরিক সনদ

সরকারিভাবে যে নাগরিক সনদ ফ্রি হওয়ার কথা, সেটা করতে গাড়ি ভাড়ার নামে ৫০০ টাকা নিয়েছে। এমাউন্টটা কম হলেও, যেহেতু আমি স্টুডেন্ট, এই টাকাটাও আমার জন্য অনেক।

ঘুষ দিয়েছি
ঢাকা দক্ষিন, ওয়ার্ড ৭ ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র উত্তলোন

জাতীয় পরিচয় পত্র তুলতে গেলে অফিস(কালশী, মিরপুর) থেকে জানায় সেটি খুজে পাওয়া যাচ্ছে না। ৭ দিন পর আসতে বলা হলো। এরপর আরো ৩ দিন পর আসতে বলা হলো। নির্ধারিত দিনে উপস্থিত হলে অফিস কর্মচারি জানান, কার্ড খুজে পেতে কিছু টাকা লাগবে। আমি বললাম কার্ডটি কোথায় আছে? কর্মচারী বলল, সে জানে না, তাকে খুজে দেখার সময় দিতে হবে এবং অনেক পরিশ্রমের ব্যাপার তাই অন্তত ৭০০ টাকা লাগবে। সে সময় এই পরিচয় পত্র না থাকায় কিছু জরুরি কাজ আটকেছিল তাই অনেক বুঝানোর পর ৫০০ তে সেই কর্মচারি রাজি হলেন এবং আমাকে অফিসের নিচে গিয়ে অপেক্ষা করতে বলা হলো। ১০ মিনিট পর অন্য একজন লোক(সেই কর্মচারীর কালেকশান এর জন্য নির্ধারিত) এসে কার্ড দিলেন আর ৫০০ টাকা নিয়ে গেলেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উন্মুক্ত Hsc এর বই বিতরণ

নরসিংদী সরকারি কলেজে যে লোক ভর্তির কাগজপত্র জমা নেয় উনি সবার কাছে থেকে বই দেয়ার সময় 100 করে টাকা নিয়েছে। অথচ এই বই ফ্রিতেই দেয়।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳১০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কর ভবন

আয়কর রিটার্ন আনতে গিয়ে দিতে হয়েছে। আম্মুর সঞ্চয়পত্র কেনার জন্য আয়কর রিটার্ন লাগতো। প্রথমে ৬০০০ চাইছে। দেন একজন কে নিয়ে যাওয়ায় ৩৫০০। দুপুরে দিছি, বিকালের মধ্যে কাগজ রেডি।

ঘুষ দিয়েছি
পটুয়াখালী ৳৩.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NOC

৫০তম বি‌সিএস পরীক্ষায় আবেদ‌নের সময় NOC নি‌তে কাগজপত্র জমা দি‌তে গি‌য়ে‌ছিলাম প্রাথ‌মিক শিক্ষা অধিদপ্ত‌রের জেলা শিক্ষা অ‌ফি‌সে। নিয়ম হ‌চ্ছে সবধর‌ণের কাগজপত্র জমা দি‌য়ে ডকেট ক‌রে রাখ‌তে হ‌বে। পরীক্ষায় পা‌শের পর ভাইবার আগে ড‌কেট নাম্বার দে‌খি‌য়ে NOC নি‌তে হ‌বে। আবেদ‌নের সময় সেই সব কাগজপত্র জমা দি‌তে গি‌য়ে‌ছিলাম। কাগ‌জে সাইন লাগ‌বে ঊর্ধ্বতন কর্মকর্তার। সেই সাইন নেওয়া জন‌্য না‌কি ৫০০ টাকা লাগ‌বে!!! মা‌নে কাগজপত্র ড‌কেট করার জন‌্যই ৫০০ টাকা!! উপ‌জেলায় দি‌য়ে‌ছি ২০০টাকা। আস‌লে দেওয়া ছাড়া কো‌নো উপায় ছিল না। তখন ভাব‌তে‌ছি NOC এর জন‌্য আস‌তে হ‌লে কত টাকা খুজ‌বে!!

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আবু সালেহ পাটোয়ারি, সে একজন মুফাসসির, কিন্তু কোন ঘুষ ছাড়া কাজ করেনা, ইসলামিক ফাউন্ডেশন এর কলঙ্ক এই অফিসার

ঘুষ দিইনি
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে আমি প্রথমে যাই..স্বাভাবিক ভাবেই পাসপোর্ট করাতে যাই কিন্তু আমার সবকিছু ঠিক থাকার পরও ভুল ধরতে থাকে...হতাশ হয়ে বাইরে এসে দাড়াই একজন বলে ভাই মার্কা মেরে নিয়ে যান সব ক্লিয়ার...এই কথা বলার পরে তার সাথে হাতাহাতিও হয়...আমার...আমি সব ঠিক করে অফিসার এর কাছে যাই আবার ভুল ধরে...এখন বাধ্য হয়ে যে লোক মার্কা দিতে চাইছিলেন তার আরেক সহযোগীর কাছে যাই...আমার আবেদন এর কাগজে...কিছু একটা গোপন সংকেত দেয়...আমি কাগজটা জমা দিয়ে...অফিসারকে বল্লাম ভাই কাগজটা একটু দেখেন...ওমা...হাসি মুখে কাগজ জমা নিল...১৫ মিনিট এ আমার কাজও হয়ে গেলো

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ঢাকা উত্তর সিটিকর্পোরেশন মিরপুর ১০ নাম্বার এ ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে অতিরিক্ত ২০০০ টাকা চাইল। আমি দেইনি।

ঘুষ দিইনি
ঢাকা ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

বিদেশে যাওয়া

স্বাভাবিক ভাবে পাসপোর্ট বানানোর সময় পুলিশ ক্লিয়ারেন্স লাগে,কিন্তু আমাদের দেশে এই জিনিসটা দুইভাবে হয়। ১।কন্টাক্ট এ যেখান থেকে আপনি এইগুলোর কাজ করবেন সেখানে এক্সট্রা টাকা দেওয়া যাতে তাড়াতাড়ি হয় বা ঠিকভাবে আসে (এখানে পুলিশ এর সাথে আর উক্ত প্রতিষ্ঠান কানেক্টেড থাকে) ২।কন্টাক্ট না করে যদি করেন তাহলে পুলিশের সাথে আপনার ফেইস করতে হবে এবং এটি দীর্ঘ টাইম নিবে অথবা কাগজের কোন একটা ভুল খোঁজে সংশোধন এর উদ্দেশ্য টাকা চাইবে এবং টাকা দিলেই দুই একদিন এর মধ্যে আপনার কাজ শেষ।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশনারের লাইভ ভেরিফিকেশন

আমার মা একজন পেনশনার. প্রতি বছর লাইভ ভেরিফিকেশন করতে হয়, সেটার জন্য ২০০ টাকা ঘুষ দেওয়া লাগছে,

ঘুষ দিয়েছি
শাহারাস্থি ৳২০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য

এইচএসসি সার্টিফিকেট সরকার ফ্রিতে দিলেও কলেজ থেকে সবার কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয় শুধুমাত্র সার্টিফিকেটের কাগজ দেওয়ার জন্য। যখন আমি দিতে অনাগ্রহ প্রকাশ করি এবং বলি এটা সরকারি, তখন আমার সার্টিফিকেট আটকে দেওয়া হয় এবং পরে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয়।

ঘুষ দিয়েছি
মালিবাগ ঢাকা ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য