সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ট্রাফিক পুলিশ

বড় স্পস্ট সাইনবোর্ড না থাকায় একমুখী রোডে প্রবেশ

আমি একমুখী রোড সাইন কোথাও দেখতে পাইনি এবং মোটর সাইকেল নিয়ে প্রবেশ করি। সাঁথে সাঁথে একজন কনস্টেবল আটকায় এবং সার্জেন্ট কে 1000 টাকা ক্যাশ দিলে তিনি ছেড়ে দেন।

ঘুষ দিয়েছি
গুলিস্তান ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

New passport

Ami Online e Application kore ,sokol documents niye jai , jawar por amake boltece , Amr NID online e ney , Ekhon Amr NID jodi Online e Nh thake tahole Ami Application kibabe korlam , Tarpor Bahirer ek computer Dukan theke 2500 tka dilam oni amr application copy diye i finger niye niyeche , Thaole ki ei 2500 tka e ki NID online copy.

ঘুষ দিইনি
Cumilla ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কাস্টমস

চট্টগ্রাম কাস্টম হাউস, বন্দর কিংবা ICD-তে কাজ করেন এমন আমদানি ও রপ্তানিকারকরাই সবচেয়ে ভালো জানেন, কাস্টমসের কার্যক্রমে কী পরিমাণ হয়রানি ও অনিয়মের মুখোমুখি হতে হয়। সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি হলো, অনেক কাস্টমস কর্মকর্তা ঘুষ ছাড়া ফাইল বা পণ্য সংক্রান্ত কাজ এগিয়ে নিতে অনীহা দেখান। নানা অজুহাতে কাগজপত্র আটকে রাখা, অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করা কিংবা সময়ক্ষেপণের মাধ্যমে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এরপর দ্রুত কাজ শেষ করতে অনেক ক্ষেত্রেই ঘুষ দিতে বাধ্য হওয়ার অভিযোগ রয়েছে। রপ্তানিকে দেশের অর্থনীতির চালিকাশক্তি বলা হয়। অথচ একজন রপ্তানিকারককে পণ্য সময়মতো জাহাজীকরণ করতে গিয়ে যদি কাস্টমসের অনিয়ম ও ঘুষের কাছে জিম্মি হতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারণ জাহাজের নির্ধারিত সময় চলে গেলে ডেমারেজ ও

ঘুষ দিইনি
চট্রগ্রাম ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেমেন্ট প্রাপ্তি

আমার কোম্পানীর পেমেন্ট ও তা থেকে কর্তিত ভ্যাট-ট্যাক্সের ডকুমেন্টস সংগ্রহ, দুই বারই হিসাব বিভাগে ঘুষ দিতে হয়েছে৷ আরো অনেক টাকা লাগতো, কিন্তু ফাইক নিয়ে কয়েকটা রুমে নিজে দৌড়েছি বিধায় কিছু খরচ এড়ানো গেছে৷ টাকা ছাড়া বিল ছাড়তে চায় না৷ ভ্যাট-ট্যাক্সের কাগজও দিতে চায় না৷

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

E passport issue

At first I was thinking to make the E passport as per government rules and regulations. I did eventually everything and made proper paperworks but When I submitted it to the counter, they had to verify the paperworks and after 2 hours of waiting, they handedout my paperworks and said there were mistakes in the form and I should fix and submit again, I did and the next day same thing happened again, another mistake but it's not really a mistake, they were searching for a special mark that changes everyday and the marks comes from verified Dalals, they doesn't ask for Ghush directly, so if u dont want the hassle for like 7-8 days, you go to the dalals and they will make your life hasslefree

ঘুষ দিয়েছি
Chuadanga ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

New Passport

চাঁদপুর পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট এর আবেদন করার পর জমা নেয় নাই ডকুমেন্ট এর সমস্যা বলে। অনেক্ষন চেষ্টা করার পরেও নেয় নাই। কোন কর্মকর্তা কথা শুনতে চায় না। শুধু বলে কাউন্টারে যাইতে। পর বর্তিতে বাহিরের কম্পিউটার দোকানে গেলে বলে প্রতি পাসপোর্ট এ ২০০০ টাকা করে লাগবে এবং এইটাই জমা নিবে। আমার অনলাইন পেমেন্ট থাকায় নিরুপায় হয়ে পরিশোধ করি। পরবর্তীতে একই ফাইল কোন কিছু না দেখাই জীনের মাধ্যমে জামা নিয়ে নেয় 🥲 দুই পাসপোর্ট এ আমার থেকে ৪০০০ টাকা নিছে শুধু জমা দেওয়ার জন্য।

ঘুষ দিয়েছি
Chandpur ৳৪.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রান্সফর্মার নষ্ট হলে নতুন আরেকটি স্থাপন, অভিযোগ দিলে সমাধানে টাকা চায়, মিটার নামাইতে গেলে টাকা চায়

জামালপুর ইউনিয়নের পল্লি বিদ্যুৎতের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং লাইন টেকনিশিয়ান, ওয়ারিং পরিদর্শক, এবং সকল লাইনম্যান টাকা ছাড়া কোন কাজ করেনা, আমি তাঁর প্রধান সাক্ষী।

ঘুষ দিয়েছি
জামালপুর সাব জোনাল অফিস, কালীগঞ্জ, গাজীপুর ৳২০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমির খতিয়ান

জমি আমার বাবার নামে ছিল।আমি নামজারি করতে গেলে ৫০,০০০ টাকা দাবি করা হয়।পরে টাকা পরিশোধ করতে বাধ্য হই।বিকাশে আমার প্রুফ আছে

ঘুষ দিয়েছি
দক্ষিণ ঘাগড়া,রাণীরহাট,রাংগুনিয়া ৳৫০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি চাকরিতে যোগদানের পর প্রথম বেতন উত্তোলন প্রক্রিয়া

সরকারি চাকরিতে যোগদানের পর প্রথম বেতন উত্তোলনের জন্য এজি অফিসে পে ফিক্সেশন এর জন্য যোগাযোগ করি। তখন চা মিষ্টি খাওয়ার জন্য ২০০০ টাকা দিতে বলে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

অবসর ভাতা

সরকারি চাকরিজীবী মৃত্যুর পরে ওনার স্ত্রী , সন্তান উপজেলা একাউন্টস অফিসে অবসর ভাতা চালুর জন্য গেলে এ পরিমাণ টাকা দাবি করা হয় ও দিতে হয়। সরকারি চাকরিজীবী হয়ে মৃত্যুর পরে যদি সরকারি অফিসে ঘুষ দিতে হয় , এর চেয়ে হয়রানি আর কি হতে পারে ?

ঘুষ দিয়েছি
খানসামা, দিনাজপুর ৳১৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আমার আম্মুকে নিয়ে একদিন হসপিটালে যাই যাওয়ার পরে ডাক্তারের বলে ডায়াবেটিস আর প্রেশার মাপতে হবে। যেহেতু এটা সরকারি হসপিটাল ওইখানে ব্যবস্থা ছিল দেন প্রেসার আর ডায়াবেটিস মাপার পরে বলতেছে ১০০ টাকা দিতে এটা নাকি সরকারি ফ্রি রিসেট চাইলে বলে আগামীকালকে এসে নিয়ে যাবেন

ঘুষ দিয়েছি
Dhka ৳১০০
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
বিআরটিএ

রোড এক্সিডেন্টে মৃত ব্যক্তি ও আহত ব্যক্তি টাকা উত্তোলন

রোড এক্সিডেন্ট এর মৃত ব্যক্তি ও গুরুতর আহত দুই ব্যক্তি বিআরটিএতে দাবীকৃত টাকা উত্তোলন করতে ১৫০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৫০ লাখ
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সার্কেল ভ্যাট অফিস

ব্যবসায়ীদের vat online এ প্রতি মাসে রিটার্ন সাবমিট করতে হয়। সার্কেলের যে ARO থাকে সে প্রতি মাসে রিটার্নের বিপরীতে ৫০০০ করে টাকা নেয়। এছাড়াও কমার্শিয়াল ইমপোর্টার হলে প্রতি বছর কাগজপত্র চেক করার নামে একটা চিঠি ইস্যু করে ৫০০০০/১০০০০০ করে নেয়।

ঘুষ দিয়েছি
৪/এ, ধানমন্ডি ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম, নানান জিনিসের এই ভুল, সেই ভুল ধরে ধরে,,, কাজ বাতিল করে দিলো, পরে সেটাই অফিসের সামনের কম্পিউটার দোকানদার ২০০০ টাকা ঘুষ নিয়ে, দালালের মাধমে করে দিলো।

ঘুষ দিয়েছি
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬
মন্তব্য