সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট বানানো।

First name: Md xxxxxx and last name: xxxxx হবে। কিন্তু আবেদনের সময় ভুল সব লাস্ট নেমে চল যায় ফাস্ট নেম ফাকা থাকে। জমা দিতে গেলে শুরুতে আইডি কার্ডের সার্ভার কপির জন্যো আবেদন নেইনা। পরে বাইরব্র দোকান থেকে ১৫০ টাকা দিয়ে কপি এনে দিলে এবাএ বলে নামে সমস্যা জমা হবেনা। অথচ এইটা সহকারী পরিচালক ঠিক করে দিতে পারে। কাউন্টারের ব্যাক্তি বলে এইটা হবেনা আপনি আবেদন বাতিল করে আবার নতুন করে আবেদন নিয়ে আসেন। এরপর বাইরে কম্পিউটারের দোকানে গেলে বলে আবেদন বাতিল হতে ৩ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু পরেরদিনই আমার ঢাকা ফেরত আসতে হবে। তখন দোকানদার বলে সমস্যা নাই ১৫০০ টাকা দেন লাইন করে দিচ্ছি। এরপর টাকা দিলে উনি আমাকে নিয়ে ভিতরে যেয়ে ওই ব্যাক্তির থেকে সিল মেরে পরিচালক এর রুমে পাঠায়। এরপর পরিচালক সমস্যার সমাধান

মাগুরা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে KHELSCYT
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

College

কারমাইকেল কলেজ রংপুরের সবচেয়ে প্রাচীন ও সুনামধন্য কলেজ হলেও এর ভিতরে চলে রমরমা দুর্নীতির ব্যবসা। কলেজের 12th এর টেস্টের পর অকৃতকার্য ছাত্রদের টাকার (১০০০০) বিনিময়ে এডমিট কার্ড প্রদান করে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিচ্ছে । এছাড়াও বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান অনিয়মের আতুরঘর। দুর্নীতির অপর নাম ই যেন কারমাইকেল

Rangpur, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RNCAYRXU
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পিডিবি (বিদ্যুৎ অফিস)

পাথরঘাটা জোনের বিদ্যুৎ অফিসে(অফিস রেয়াজুদ্দীন বাজার) প্রধান প্রকৌশলী ও ডিভিশণাল প্রকৌশলীরা মিলে হরিলুট করছে জনগণের। টাকা দাবি করেছে ১লাখ টাকা তাদের অথরাইজ কিছু এজেন্ট(—, —) আছে তাদের মাধ্যমে। তারা এমনভাবে কথা বলবে তারা ১টাকাও নেয় না। কিন্তু বাস্তবতা হল প্রধান প্রকৌশলী একটু হাই লেভেলের কাজ করার জন্য ৫০হাজার-৩লাখ এর নিচে কোন কাজে হাত দেয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে CTUP3CPH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

নামজারির আবেদন করেছিলাম। ওয়ারিশান সম্পত্তি কোন ধরনের ডকুমেন্টারি লেপ্সেস ছিল না। এর পরেও ইউনিয়ন ভূমি অফিশে ৪০০০, উপজেলা ভূমি অফিশে ৪০০০ মোট আট হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। যেথানে সরকারি ফি মাত্র ১১৫০

কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে CTDH52G4
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

Ltd. Company Trade License Renew

একটি গার্মেন্টস ফ্যাক্টরির ট্রেড লাইসেন্স নবায়নের জন্য টাকা চেয়েছে ১,৮০,০০০। তার মধ্যে সরকারি ফি প্রায় ৩০,০০০ বাকি ১,৫০,০০০ টাকা ঘুষ

Savar, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKKAHL9Q
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

শিপিং অফিস

সাইন অফ করাতে, অনলাইনে ভয়েজ আপডেট এসব ঘুরায়, পরে আসতে বলে ইত্যাদি নানবিধ অজুহাত। ৪ টেবিলে ৫০০+২০০+২০০+১০০ করে ১০০০টাকা দিয়ে ১ ঘন্টায় কাজ করেছে। টাকা না দিলে ২ দিন লাগায় বা নানাবিধ অজুহাত। প্রচুর নাবিক ভুক্তভোগী। এভাবেই সবাই টাকা দেয় তাদের।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTUAW64B
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

ভূমি অধিগ্রণ এর ক্ষতিপূরণ আদায়

রাস্তা সম্প্রসারণ এর জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে । এর ক্ষতি পূরণ আদায় করার জন্য ভূমি অধিগ্রহণ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে । এর পরেও কাজ হচ্ছিল না । পরে একজন সার্ভেয়ার অফার করে ১১% ঘুষ দিলে টাকা পাওয়া যাবে । ২৩ লাখ টাকা ক্ষতিপূরণের জন্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা ঘুষ দেয়া হয়েছে । চেক ও হয়ে গেছিল । পরে তাদের নিজেদের ভাগাভাগির গন্ডগোলের কারণে চেক আটকে দেয় ।এখনও টাকাটা পাওয়া যায়নি ।

Cox’s Bazar, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTUFXUTM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয়পত্র বানানো

আমি জাতীয় পরিচয়পত্র করার জন্য সব কাগজপত্র জমা দেই।কিন্তু তাও আমার কাগজ টেবিলে তোলা হায় নি।পরে আমার কাছে ইন্ডাইরেক্টলি টাকা দাবি করা হয়।২ সপ্তাহ হয়রানির পর আমাকে ৫ হাজার টাকা দিতে হয়।পরে ২ দিন পর আমার কাগজ টেবিলে তোলা হয়।পরে সবার থেকে জানলাম,সবার থেকেই ২-৩ হাজার টাকা করে নিচ্ছে।এমন একজনও নেই যে টাকা ছাড়া জাতীয় পরিচয় পত্র বানাতে পারছে ভোটের সময় বাদে।যেখান থেকে আমি হয়রানির শিলার হই-শিদলাই,ব্রাহ্মণপাড়া,উপজেলা অফিস,কুমিল্লা।

কুমিল্লা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKQC9KZN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫

ট্রেনের টিকেট ক্রয়

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলের টিকিট মূল্য ১৪৫ টাকা। যেহেতু ঐ স্টেশন থেকে অনলাইনে টিকিট পাওয়া দুষ্কর, অধিকাংশ স্ট্যান্ডিং টিকেট কাটতে হয়। প্রতি টিকেটে কাউন্টারে ৫টাকা বেশি নেয়া হয়। টাকার অংকে সেটা প্রতি টিকেটে ৫ টাকা হলেও মাস শেষে লাখ টাকার উপরে হয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসীব করুক!

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে CTBSK7Y3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্ট

টাকা না দিলে পাসপোর্ট দিতে লেইট হবে বলে দুটি পাসপোর্টের জন্য ১০,০০০/- টাকা নেয় এজেন্ট । এজেন্ট তারপর কাকে টাকা দেয় সেটা জানার চেস্টা করিনি

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে SYGXPRBS
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

আমি পঞ্চম শ্রেণির সার্টিফিকেট সংশোধন করতে গিয়ে কাগজ জমা দেওয়ার সময় আমাকে বলে খরচের টাকা দিতে অন্যথায় কাজ হবে না। আজকে ৮ মাস চলতছে আমার সার্টিফিকেট সংশোধন করে দেয়নি।

গজারিয়া, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKGK3RMD
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

পাসপোর্ট

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারন মানুষ পাসপোর্ট করতে গেলে হয়রানি করে, যত কাগজ লাগে সবকিছু সঠিক নিয়ে গেলেও অনেক ধরনের অযৌক্তিক কারন দেখিয়ে এই ভুল, সেই ভুল। কত ধরনের ভুল যে আছে। তো ভুল ধরে আর বলে বাইরে থেকে বা কম্পিউটার দোকান থেকে ঠিক করে নিয়ে আসেন। অফিসের বাইরে, যতগুলা দোকান আছে সবগুলাই এই ঘুষখোরদের সাথে জড়িত। দোকানে গিয়ে যদি বলে ভাই এই সমস্যা এইটা কি করা যায়, ইভেন দোকানে যাওয়াও লাগে না৷ গেইট দিয়ে যখন বের হবে দালাল রা এসে আপনাকেই বলবে কি সমস্যা বলেন সমাধান করে দেই৷ পরে তাদের নিজেদের দোকানে নিয়ে গিয়ে, কাগজে কিছু লিখে দেয়, অথবা তাদের যেই কাগজ দেওয়ার কথা সেই কাগজ এইটার সাথে যুক্ত করে দেয়। তখন আবারও গেলে শুধু NID ফটোকপি হলেই হয় অতিরিক্ত কোনো কাগজ লাগে না হয়ে যায়। এক্ষেত্রে অতিরিক্ত ১৭০০লাগে

নরসিংদী, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKATKJHB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Psc certificates correction

আমি পিএসসি সনদ কারেকশনের জন্য উপজেলা সংশ্লিষ্ট অফিসে গেলে সেখান থেকে অফিসার কেউ ই আমাকে সাহায্য করেন নি বরং তারা তাদের পিয়নের শরনাপন্ন হতে বলেন। পিয়ন ৭ ঘাটের পানির মতো প্রসেস টা জটিল করে এবং তা সহজ করার জন্য ১৫০০ টাকা দাবি করে। চাকরির ব্যাস্ততায় দৌড় ঝাপের সুযোগ না থাকায় আমি তা দেই। ১০ মিনিটেই সংশোধনের বিপরীতে নতুন সনদ হাজির

Munshiganj, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKGLF2S5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খাজনা

খাজনা ফি ৬১৭টাকা হয়েছিলো, দাবি করেছিলো ৮০০০,আমি বাধ্য হয়ে পরিশোধ করেছিলাম!

চুয়াডাঙ্গা, দামুড়হুদা, কুড়ুলগাছি, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে KHTJWFJH
০ মন্তব্য