সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Psc certificates correction

আমি পিএসসি সনদ কারেকশনের জন্য উপজেলা সংশ্লিষ্ট অফিসে গেলে সেখান থেকে অফিসার কেউ ই আমাকে সাহায্য করেন নি বরং তারা তাদের পিয়নের শরনাপন্ন হতে বলেন। পিয়ন ৭ ঘাটের পানির মতো প্রসেস টা জটিল করে এবং তা সহজ করার জন্য ১৫০০ টাকা দাবি করে। চাকরির ব্যাস্ততায় দৌড় ঝাপের সুযোগ না থাকায় আমি তা দেই। ১০ মিনিটেই সংশোধনের বিপরীতে নতুন সনদ হাজির

ঘুষ দিয়েছি
Munshiganj ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৭ DKGLF2S5
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

দেওয়ানী মামলা

বাড়ির জায়গা সংক্রান্ত মামলায় ইনজাংশন জারি করলে, রায় পাইয়ে দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা দাবি করে এবং ৭০০০০ টাকা নেয়। টাকাটা নেয় জজের কথা বলে তার পেশকার।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ সদর ৳৭০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ৩৬ DKPACCN6
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডকুমেন্ট ministry

আদালতে ডকুমেন্ট উপস্থাপন করতে না পারার কারণে আমি ৫ লক্ষাধিক টাকা জরিমানার ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার কাছে কল রেকর্ড এবং ডকুমেন্ট প্রমাণ রয়েছে।

ঘুষ দিইনি
ঢাকা পল্টন ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ৩২ DKRT63B5
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে

আমার মামাতো ভাই পাসপোর্ট করতে গেছিলাম। অনেক হয়রানী করছে। ডিডি — শালা একটা বেশ্যার দালাল। টাকা না খেয়ে দিলোই না।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬ ৩২ CTJ376YB
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নরসিংদী সদরের প্রবাসে যাওয়ার জন্য ফিংগারপ্রিন্ট দেওয়ার সময় ১০০/- করে সকলের কাছ থেকে নিছে, ২০২৩/ সালে

নরসিংদী সদরের প্রবাসে যাওয়ার জন্য ফিংগারপ্রিন্ট দেওয়ার সময় ১০০/- করে সকলের কাছ থেকে নিছে, ২০২৩/ সালে তবে এখনও এটা চালু আছে কি না আমার জানা নেই।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳১০০
২৩ আগস্ট ২০২৬ ২৮ DKALEDYD
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডিনেচার্ড স্প্রিট বিক্রির লাইসেন্নের জন্য আবেদন।

তাড়া বলেছিল আমাদের স্যার যেখানে যায় সেখান থেকে কিছু টাকা পয়সা নেয়। আপনি কত দিতে পারবেন। আমি তাকে বলি ভাই আমি এখনো ব্যবসাটা শুরু করি নাই ব্যবসাটা শুরু করি রিনিউ করার সময় কিছু দেই? সে বলে না আমাদের স্যার যখন যায় তখনই নেয়। পরে আমি তাকে ৫০০ টাকা দিতে রাজি হই। সে তার স্যারের সাথে কথা বলে আমাকে এসে জানায় আপনি ফাইনাল কত দিতে পারবেন বলেন। আমি তখন তাকে সেই ৫০০ টাকার কথাই জানায়। উপরন্তু তারা মোট পাঁচজন এসেছিলেন সবাইকে হাফ কেজি করে হ্যান্ডওয়াশ গিফট হিসেবে দিতে চাই। তাড়া সেটা গ্রহণ করেন। এবং টাকা বেশি পরিমাণে না হওয়ায় তাড়া সেটা নেননা। পড়ে আমার নিরাপত্তা সমস্যা দেখিয়ে ফাইলটা রিজেক্ট করা হয়। অগ্নি নির্বাপক লাগিয়ে আবার আবেদনের প্রস্তুতি নিচ্ছি।

ঘুষ দিইনি
রংপুর ৳৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ৩২ RNQ95WXK
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় আমার কাছে সরাসরি ঘুষ চাওয়া হয়। আমি রাজি না হওয়ায়, পাসপোর্ট আটকে রাখাসহ নানা রকম হয়রানির কথা বলে। পরবর্তীতে বন্ধুর কাছ থেকে বিকাশে ১০০০ টাকা ধার করে পরিশোধ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
কোনাবাড়ি থানা, গাজীপুর ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ৩১ DKCTMXR8
০ মন্তব্য
ভূমি অফিস

জমির কাগজ তোলা

জমির প্রিন্ট পরচা তুলতে গিয়েছিলাম । বলে বিতরণের ডেট শেষ । এখন তুলতে গেলে 500 টাকা লাগবে। অথচ সরকারি ফি 140 টাকা । পরে অনেক জোরাজুরি করে 400 টাকায় মিটমাট করছি ।

ঘুষ দিয়েছি
বগুড়া, কালিতলা ৳২৫০
২৩ আগস্ট ২০২৬ ৩০ RJJ2VSGA
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

সকাল ৯ta থেকে ৫ta পর্যন্ত লাইন এ দাড়িয়ে কাগজ নেই এইটা নেই সেইটা নেই করছিল পরে দালাল ধরেছি আম্র কাগজ এর উপর একটা রিফেন্স এ স্টিকার দিয়ে ইমেল বসিয়ে দিয়েছিলো বাস সব কাগজ জমা নিয়ে বলল ফিঙ্গার প্রিন্ট দিন

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬ ৩০ DK2ZPFZE
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারির জন্য

আমার একটা জমির নামজারির জন্য আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের এলাকার একজন দলিল লেখক এর কাছে তিনি আমাদের সবার মানে আমাদের এলাকার সব জমির যাবতীয় কাজ সেই দেখে আমি এটা দিয়েছি ডিসেম্বর ৩ ২০২৫ তারিখে আমি তার কাছে কাজটা করতে দেই প্রায় এক বছর হয়ে গেল আমার কাজটা করে দিতেছেনা আর বলতেছেন যে ২৫ হাজার টাকা লাগবে না হইলে ঝামেলা হবে তখন আমি কোন কিছু বুঝতে না পেরে টাকা পরিশোধ করে দেই

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২৫.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৬ DKDZ7UP2
০ মন্তব্য