সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

হারানো ব্যক্তির খোঁজ প্রকাশে ঘুষ দাবি

পরিবারের মোজো মেয়ে নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। ১ সপ্তাহ পরে রাত ১১ টায় পুলিশ আসে, এসে বলে তাকে এমন এলাকায় পাওয়া গেছে, তো আমাদের পুলিশের লোক সেখানে পাঠাতে হবে খরচপাতি দেন। ৫০০০ টাকা দেয়ার পরই কোন এলাকায় তাকে পাওয়া গেছে সে খবর বলল, এর আগে বলে না। পরে 2 দিন পর উদ্ধার করে বাড়ি নিয়ে আসলাম।

Sonargaon, narayanganj, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKJVH2AJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

মোটর সাইকেল রেজিস্টেশন

পালসার ১৫০ সিসি ২০২১ এর মডেল সেকেন্ড হেন্ড চলতি বছরে ক্রয় করি এবং এ বছরেই রেজিস্ট্রেশন করতে যাই।১২৮০০ টাকা প্রায় চালান দেয়ার পরও BRTA অফিসে অতিরিক্ত ৬০০০ টাকা নেয়।

সুনামগন্জ, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে SYP7ESYC
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.৫ হাজার

মটর বাইকের নাম্বার প্রদান

২১ দিনের মাথায় আমার গাড়ি নাম্বার দেওয়ার কথা কিন্তু ৩ মাস হয়ে গেছে নাম্বার পাইনি। খরচ ১০৫০০ টাকা কিন্তু আমি দিয়েছি ১৫৫০০। এখন আমার কাছে ২০০০ টাকা আর‍ও চাওয়া হচ্ছে। চাওয়ার পরেও নাম্বার দিচ্ছে না।

Sylhet, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে SYJUXJFG
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

মামলার এজাহার

আমরা মামলার এজাহার কপি চেয়ে ছিলাম। প্রথমে বলে কোট নিয়েন।পরে বলে খ‌রচাপাতি দিলে দেওয়া যাবে

ন‌ওগা, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে RJVZGKGN
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ই-জিপি তথ্য

সড়ক ও জনপথ অধিদপ্তরের হেড অফিসে আমার ঠিকাদারি কোম্পানির একটি তথ্য জানার জন্য অফিস সহকারী ১০,০০০ টাকা দাবি করে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKJBWH7S
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

Passport Verification

২০২১ সালে পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য পুলিশ কল দিয়ে কাগজপত্র দিয়ে ডেকে নেয়। উনি সব কাগজপত্রের ফটোকপি রেখে দেন। সেই সাথে চা খাবার টাকা দাবি করেন। ছাত্র ছিলাম বিধায় ৫০০ টাকা দিতে পেরেছিলাম। অন্যদের ক্ষেত্রে আরও বেশি দাবি করেন শুনেছিলাম।

Bogura, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RJJS5XX2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

BPDB

আমার মিটার টি লক হয়ে যায় ভুমিকম্পের ফলে গেলে বলে ১০ দিন লাগবে টোকেন দিতে পরে ১৫ দিন পরে টোকেন দেয়। আহারে মানুষ জানোয়ার। কেউ থাকেনা অফিসে চলে যায় অমুখ স্যারের সাইন আনেন তমুখ স্যারের কাছে যান। 😢😢😢

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে CTFEWQGG
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

বিডিএস জরিফ

ঢাকার কেরানীগঞ্জে বর্তমানে বিডিএস জরিপ চলছে। অভিযোগ রয়েছে, জরিপে অনেক জমিকে অযথা জটিলতাপূর্ণ দেখানো এবং দলিল ও নামজারির তুলনায় জমির পরিমাণ কম দেখানো হচ্ছে। আরও অভিযোগ রয়েছে, দালালের মাধ্যমে কাগজপত্র জমা দিলে কাজ সহজ হয়, অথচ সাধারণ মানুষ নিজে কাগজ জমা দিলে নানা ত্রুটি দেখিয়ে হয়রানি ও অনৈতিক সুবিধা দাবি করা হয়। আমার নিজের জমির ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি। দলিল ও নামজারি অনুযায়ী জমির যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও জরিপের নকশা ও রেকর্ডে জটিলতা সৃষ্টি করা হয়েছে, যা এখনও বিবাদমান ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DK8RL7A2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ফরওয়ার্ডিং চিঠি ইস্যু

ধর্মমন্ত্রনালয়ের অধীনে, ওয়াকফপ্রশাসকরে অফিসে ।ওয়াকফ এস্টেট এর কাজে, ঘুষ, তদবির ছাড়া কাজ হচ্ছিল না। দিনের পর দিন ঘুরাচ্ছিলো।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKFCXTHE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করলেই তশিলদারকে রিপোর্টের জন্য ২০০০ টাকা দিতে হবে প্রতি আবেদনের জন্য দুই হাজার

কলাপাড়া, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে BRLPP9XD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

uttoradhikar sonod potro

uttoradhikar sonod potror jonno upozila nirbahi kormokorta approve korer porew computer operator or office sohokari file handover korcilo na I mean next step e submit korcilo na por por ami 3 din jai last e se bole file to submit korbo ei vul sei vul pore bole ameder kicu den eto kaj korteci

Khagrachari, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTZ8SRRH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমি নামজারি এবং মিসকেস

আমাকে ঘোরানো হয়, কৌশলে টাকা চাওয়া হয়, নায়েব সাহেব তো নিয়েছেন, তার সাথে চৌগাছা ভূমি অফিসের নিচে বসা দুই কর্মচারিও, এনারা ইনিয়ে বিনিয়ে তাদের চা নাস্তা খরচ চায়

চৌগাছা, যশোর, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে KHP7J3NM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ইলেকট্রিক্যাল সাব-ইস্টেন এর লাইসেন্স

যে কোনো লাইসেন্স পেতে সরকারি ফি জমা দেয়ার পরে ৩০০০০টাকা ঘুষ না দিলে ফাইল পাস হয় না

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK93YAS7
০ মন্তব্য