সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০

রোড ডেমারেজ নামের উপর প্রতি গাড়িতে চান্দা।

খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা থানার মংলা ফেরিঘাট পার হওয়ার পর কিছু লোক পৌরসভার নাম করে চান্দা উঠায়। আসলে এরকম আমি আগে কখনো দেখিনি তাই আমার কাছে মনে হয়েছে এটা অবৈধ। আমার কাছে তার একটি স্লিপ আছে। স্লিপ আপলোড করার অপশন পেলাম না।

মোংলা ফেরিঘাট পার হওয়ার পর।, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে KHWCHKW9
০ মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৬.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স

২০১৯ সালে আমি নতুন ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম, আমি ঘুষ এর পক্ষে কখনই ছিলাম না এবং থাকবোও না, তাই নিজেই সব কিছু করার সিদ্ধান্ত নেই। লার্নার কার্ড নিজেই করেছিলাম, কিন্তু বিপাকে পড়লাম মেইন লাইসেন্স করার সময়, BRTA তে কর্মরত যিনি আছেন, তিনি নিজেই ঘুষ দাবী করলেন ৬০০০ টাকা চেয়ে বসলেন সব খরচ সহ। তার মানে, ৩৩৪০ টাকা খরচ (২০১৯ সালের হিসাব অনুযায়ী), আর বাকীটা ঘুষ। পরে আর লাইসেন্স করা হয় নি। এখন ২০২৬ সাল এ এসে আবার লাইসেন্স করতে দিয়েছি। আমার পরীক্ষা ১৭ আগস্ট ২০২৬। দোয়া করবেন যেন, ঘুষ ছাড়াই পরীক্ষায় পাস করতে পারি।

Bangladesh Road Transport Authority, Dhaka Metro-2, Equria, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKGFWSSH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম সনদ,মৃত্যু সনদ

টাংগাইল পৌরসভায় জন্ম সনদ /মৃত্যু সনদ সংশোধন করতে গেলে বিনা কারণে হয়রানি করা হয়।অজথা অনলাইনের আবেদন গুলো ভুল ধরে সেগুলোকে পেন্ডিং করে রাখে। দায়িত্বশীল সেনেটারী ইন্সপেক্টর — আমার কাছে থেকে ৫০০৳ ঘুষ নেয়, পরবর্তীতে অফিস টাইমের বাহিরে ফোন করে আরো টাকা ধার হিসেবে দাবী করে, আমি দিতে অস্বীকার করি, এতে সে আরো কয়েকদিন ঘুরিয়ে পেচিয়ে তারপর আমায় সনদ গুলো দেয়। টাংগাইল পৌরসভার সবগুলো কর্মচারী দূর্নীতিবাজ, টাকা ছাড়া কোনো কাজই হয় না সেখানে।

টাংগাইল, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে DKKLPVG7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

৩টি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ৫০০০/- ঘুষ চাওয়া হইছে।

ঢাকা, মিরপুর ১০ নাম্বার, সিটি কর্পোরেশন অফিস, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DKXC5LNP
০ মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳৫.০০ লাখ

Holding Tax

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ব্যবস্থা নিয়ে সাধারণ নাগরিকদের অনেক অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো স্বচ্ছ ও নির্দিষ্ট কোনো online সিস্টেম না থাকা। আমরা আগে নিয়মিত প্রায় ২০,০০০ টাকা হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছিলাম। হঠাৎ করে এখন আমাদের বাড়ির জন্য 5 লাখ টাকার বেশি দাবি করা হচ্ছে। অথচ আশেপাশের তুলনামূলক বড় বাড়িগুলোও বছরে ১০,০০০ টাকার কম ট্যাক্স দিচ্ছে। আরও দুঃখজনক বিষয়, ট্যাক্স কমানোর জন্য সংশ্লিষ্ট ট্যাক্স কালেক্টরের পক্ষ থেকে ঘুষের ইঙ্গিত দেওয়া হয়েছে,ঘুষ দিলে নাকি “সিস্টেম করে” ট্যাক্স কমিয়ে দেওয়া সম্ভব। অনেক বাড়ি বছরের পর বছর হোল্ডিং ট্যাক্স দেয় না, অথচ যারা নিয়মিত ট্যাক্স দিয়ে আসছে তাদেরই যেন টার্গেট করা হচ্ছে।

Chittagong, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩৭ বার দেখা হয়েছে CT2VMXKQ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.২৫ লাখ

চট্টগ্রামপোর্ট থেকে থেকে আমদানিকৃত পণ্য ছাড়ানোর জন্ন্যে

আমার পণ্যটি ছিল ১০৯০ ডলারের। কিন্তু অফিসার আমার উপর জুলুম করে ১৫৯০ ডলারের অ্যাসেসমেন্ট করতে চেয়েছিল। ৩২৫০০০টাকা ঘুষ খেয়ে, ১১৪০$ এসেসমেন্ট করেছে।

চট্টগ্রাম পোর্ট, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে CT9W7J3E
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৩.০ হাজার

নির্বাচন অফিস

আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আমার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট গরমিল রয়েছে। পাসপোর্ট অনুযায়ী ভোটার আইডি কার্ড করতে হবে। আমি আবেদন করেছি। কিন্তু আবেদন বাতিল হয়ে গেছে। উপযুক্ত ডকুমেন্ট গিয়েছিলাম। মানিকগঞ্জ নির্বাচন কমিশন অফিসের একজন ড্রাইভারকে ১৩ হাজার টাকা ঘুষ দিয়ে থাকি। কিন্তু ঘুষ নেওয়ার পরে সে কোন কাজ করেনি

মানিকগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKTH27JF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

গাড়ির কাগজ নবায়নের জন্য, দালালকে ঘুষ দিতে হয়েছে ১৫ হাজার টাকা

ঘুষ দিয়া ছাড়া, সেবা নিতে যেয়ে বিভিন্ন রকমের করার কারণ দেখিয়ে, আমার গাড়ির লাইসেন্স নবায়ন, তিনবার বাতিল করে দেয়, পরে দালালকে ঘুষ দিয়ে, একবারেই করতে পেরেছি

মিরপুর ১৩ নাম্বার বিআরটিএ অফিস, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে DKYULYC9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করতে সরকারি চার্জ ৫০ টাকা । কিন্তু আমি ২টা নিবন্ধন এর বাবদ ৪০০ টাকা দিয়েছি । এটা সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ

সাভার, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKLX8HFV
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

মানহানির মামলা

মানহানির একটা মামলা করেছিলাম সব কিছুর প্রমাণ দেওয়ার পরও পিবিআই তদন্ত কর্মকর্তা এসআই আমাদের কাছে ১ লক্ষ টাকার দাবী করে । কিন্তু আমি না দেওয়ার কারণে আমার মামলা টা ভুল করে দেওয়া হইসে। এ মামলা ভুল প্রমাণিত হওয়ায় পরে যে ব্যক্তি আমার মানহানি করলো সে যদি চায় উল্টো আমার বিরুদ্ধে মামলা দিতে পারবে যা অনেক দুঃখ জনক। শুধু তাই নয় আদালত এর প্রত্যেকটা জায়গায় এরকম হয় একবারে পেশকার থেকে শুরু করে যেমন - ১ বার একটা কাগজ দিতেই লেগে গেছে ১০০০ টাকা শুধু তাই না আরও অনেক কে দেওয়া লাগসে অনেক বার করে। এই পর্যন্ত আমার ২ লক্ষ টাকার বেশি চলে গেছে এইটার পিসনে আমার ধারা আর কুলানো সম্ভব না হওয়ায় আমার মামলা টা হলোই না উল্টো আমি যুক্ষিতে পরে গেলাম ।। বাংলাদেশের করাপশন মুক্ত বাংলাদেশ হওয়া উচিত আমাদের লক্ষ্য ।।

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে SYR62JCP
০ মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমি মিউটেশন

আমার জমির দলিল হয়েছে, কিন্তু যখন মিউটেশন করতে গিয়েছি, ষোলঘর ভূমি অফিস থেকে বলা হয়েছে, ডিল ছাড়া করা হবে না, তার পরেও আমি নিজে এপ্লাই করে জমা দিয়েছি, সো তারা জমা নিয়েছে, কিন্তু ফাইলের কোণায় একটা মার্ক করে রেখেছে VIP লিখে, এর কারণ তখন আমি বুঝিনি, যখন দেলব AC Land অফিসে শুনানির দিন যাই, ওই VIP লিখা দেখেই কানুনগো বলেন, এই জমির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে, আমি জানালাম, আমি এই ছাড়পত্র আমি কোথায় পাবো, তখন কানুনগো আরেকজন লোকের সাথে দেখা করতে বলল, যখন আমি তার সাথে কথা বলতে গেলাম, এখন এই লোক বলল, এটা ঠিক করতে হলে 20 হাজার টাকা লাগবে, এক টাকা কম হলেও চলবে না, টাকা না দেওয়ায় এবারের মধ্যে আমার মিউটেশন ক্যানসেল হয়েছে,

দেলবো AC land ভূমি অফিস, মুন্সিগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKCHPD63
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

pcc.police.gov.bd এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করি। এরপর পুলিশ ফোন দিয়ে অনেক কাগজ চায়। পরে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, খরচ পাতি আছে বলে টাকা চায়। বিদেশ যাবার জন্য প্রয়োজন, তাই দিতে বাধ্য হই।

দুর্গাপুর, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে MY5GS735
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স করতে করতে ঘুষ প্রদান

এখানের ঘুষ প্রদান না করলে ১০০ জনে ৯৯ জনের ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হয় না। আর ঘুষ প্রদান করলে কোন পরীক্ষা দেয়ার প্রয়োজনীয়তা নাই।

ফরিদপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKBLZCFY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

Driving licence exam corruption

দিনাজপুর বিআরটিএ অফিসে কর্মরত কিছু কর্মকর্তা ও কর্মচারী আছে যারা টাকার বিনিময় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট ও মাঠ পর্যায়ে পরীক্ষা বিশেষ সুবিধা প্রদান করছে। যার অর্থ 7000 থেকে ৯ হাজার টাকা পর্যন্ত চলে যাচ্ছে। এবং এই অর্থ প্রদান না করলে আপনাকে বিভিন্নভাবে হয়রানি এবং বাহানা করে ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে না।

Dinajpur, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ৩১ বার দেখা হয়েছে RN9KTL9L
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জরিপে নাম অন্তর্ভুক্তি

সেটেলমেন্ট বা জরিপ অফিসে আমার জমির জরিপে নাম ওঠানোর জন্য যাই। আমার জমির সমস্ত কাগজ আপডেট থাকার পরেও আমার কাছে ঘুষ চাওয়া হয় এবং বলা হয় ৫০,০০০ টাকা না দিলে কাজ হবে না। তাই আমি বাধ্য হয়ে ৫০,০০০ টাকা দিই।

কেরানিগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DK6MGVKK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করতে গেছিলাম

বাহিরে আবেদন করার পর যখন ভেতরে গেলাম টাকাত জমা দেওয়ার শেষে তখন তারা বলল এইটা দিয়ে হবে না কারণ আমার আম্মুর নামে একটু সমস্যা বাইরে কম্পিউটার দোকানে 1500টাকা দেয়ার পর না দেখেই সব ওকে

কুড়িগ্রাম, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ৭৮ বার দেখা হয়েছে RNDBTS25
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি আবেদন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একজন অফিস সহকারী আমার নামজরি বাবদ ৩০০০ টাকা দাবি করে অতিরিক্ত। না দিতে চাইলে ঘুরাতে থাকে এবং বলে যে বর্তমান এসি লেন টাকা ছাড়া কাজ করেন না। পরবর্তীতে তার দাবি করা তিন হাজার টাকা পরিশোধ করলে নামজারি করে দেওয়া হয়। ঘুষ দিতে বাধ্য হয়েছি।

উপজেলা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKFNPL3S
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

ডাক্তার দেখানো ও ওষুধ

সেবা প্রত্যাশি সবাইকে ২০০ টাকা করে দেওয়া লাগে ডাক্তার দেখাতে। এমনকি গর্ববতী মায়েদের শুধু চেকআপের জন্য ও ২০০ টাকা দেওয়া ই লাগে। । সরকারি হাসপাতালে গরীব মানুষ চিকিৎসা নিতে গিয়ে ও শান্তি নেই। ওষুধ নিতে আরো ১০০ দেওয়া লাগে। আপনারা নিজে রোগী পাঠিয়ে চেক করতে পারেন। আমার গর্ববতী ওয়াইফের দুইদিন চেকআপের জন্য ৪০০ টাকা নিয়েছে। অল্প কিছু ওষুধ দিয়ে তারজন্য ১০০ করে নিয়েছে।

নোয়াখালী, কোম্পানীগঞ্জ, বামনি বাজার কেন্দ্র, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩৫ বার দেখা হয়েছে CTGNDTTE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

আয়কর প্রদান

আয়কার আসছে ৫০০০ টাকা। আর আয়কর সরকারের কোষাগারে জমা দিতে ঘুস দিতে হয়েছে ৩৫০০ টাকা।

কুমিল্লা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে CTGZEUDC
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স নাম্বার প্রদান

মিরপুর ১০ নাম্বারে অবস্থিত সিটি কর্পোরেশন অফিসে হোল্ডিং ট্যাক্স এর নাম্বার নেয়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ প্রদান করতে হয়েছে। এই অফিসে টাকা ছাড়া কোন কাজ করানো যায় না।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DK4EDCNY
০ মন্তব্য