পাসপোর্ট নবায়ন বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আমি পাসপোর্ট আবেদন করতে যাই। সকল ডকুমেন্টস সব ঠিক ঠাক নিয়ে। কিন্তু সকাল ১০:২০ থেকে দুপুর ১২:৩৫ পর্যন্ত ৪ বার এই কক্ষ ঐ কক্ষ এমন করে। এবং আমাকে দিয়ে তাদের নিজস্ব দেখিয়ে দেওয়া কম্পিউটার দোকান থেকে নতুন করে আইডি কার্ড প্রিন্ট এবং লেমিটিং করতে বাধ্য করে৷ পরে নানাবিধ কারন দেখিয়ে ঐ দোকানে ৩ বার পাঠায়। ৪ বারের সময় দোকানী নিজ থেকেই বলে কেন পাঠাচ্ছে এতবার জানেন না? পরে বললে আমার পাসপোর্ট আবেদন এর সাথে ২৫০০ টাকা এড করলেই আবেদন গ্রহন হবে। তার সত্যতার জন্য আরো কয়েকজনকে এমনটা করতে দেখি। যেহেতু আমার পাসপোর্ট করা প্রয়োজন তাই আমি ও রাজি হই এবং দোকানি শুধু আমার আবেদন কপির মধ্যে তাদের নিজস্ব একটা কোডওয়ার্ড লিখে দেয়৷ যা ছিল Km-21@mail-M এটা নিয়ে যাওয়ার পরে যেই অফিসার ৪ বার রিজেক্ট করে সে আগ্রহ নিয়েই গ্রহন করে

বিবরণ
টাকার পরিমাণ ৳২,৫০০
যে কাজের জন্য পাসপোর্ট নবায়ন
দপ্তর পাসপোর্ট অফিস
বিভাগ চট্টগ্রাম
থানা / উপজেলা ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিস রুম রং ৫০২
রিপোর্টের তারিখ ২৭ আগস্ট ২০২৬
কতজন দেখেছেন ১ বার
নিশ্চিতকরণ ০ জন
এই দপ্তরের সব রিপোর্ট

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ৩,৬৫৮ ১৮
পাসপোর্ট অফিস

Passport police verification

The police demanded it. Otherwise he was giving me a lot of trouble.

ঘুষ দিয়েছি
Dinajpur ৳৫.০ হাজার
২০ আগস্ট ২০২৬ ৩,১৩১
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গার এবং ছবি উঠানো

ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১.১ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১,৬৯৫
পাসপোর্ট অফিস

পাসপোর্ট পুলিশ ভেরিফাই

পাসপোর্টের পুলিশ ভেরিফাই করাতে গিয়ে ১০০০ টাকা পুলিশ ঘুস নিছে,,,

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১,৪৪৭