জন্মসূত্রে আমি কুমিল্লার অধিবাসী সে হিসেবে আমার এনআইডি কুমিল্লায় করা হয়,কিন্তু আমরা এখন স্থায়ীভাবে ফেনীতে বসবাস করি ,এ বছর আমার পাসপোর্ট এর প্রয়োজন হলে আমি যাবতীয় কাগজপত্র নিয়ে ফেনী পাসপোর্ট অফিসে যাই, সেখানে প্রধান অফিসার যিনি ছিলেন তিনি কাগজপত্র নিয়ে ছেড়ে দেখে বললেন আপনি তো কুমিল্লার অধিবাসী সুতরাং আপনার এখানে পাসপোর্ট জমা নেওয়া হবে না, আমি বললাম বর্তমানে আমরা ফেনীতে জায়গা জমি কিনে নিয়েছি এবং জায়গার খতিয়ান দেখালাম তারপরও বলল যে হবে না, পরে আমি যার মাধ্যমে পাসপোর্ট এর আবেদন করিয়েছি তাকে বিষয়গুলো বললাম তিনি আমাকে বললেন যে অফিস টাইম শেষ হলে স্যারের সাথে দেখা করেন আর কিছু চা-নাস্তার জন্য ওনার হাতে দিলে আপনার আর পুলিশ ক্লিয়ারেন্সও লাগবেনা পাসপোর্ট অটোমেটিক আপনার হাতে পৌঁছে যাবে।
আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়
The police demanded it. Otherwise he was giving me a lot of trouble.
ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।
পাসপোর্টের পুলিশ ভেরিফাই করাতে গিয়ে ১০০০ টাকা পুলিশ ঘুস নিছে,,,
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।