পাসপোর্ট অফিস বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

অভিযোগ: পাসপোর্ট করতে হয়রানি ও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে আমি প্রথমবার নিজে অনলাইনে আবেদন করে শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি দিয়ে পাসপোর্ট করতে যাই। কিন্তু কোনো স্পষ্ট কারণ না জানিয়ে আমাকে ফেরত দেওয়া হয়। পরে বাধ্য হয়ে একজন দালালের মাধ্যমে কাজ করাতে হয়। দালাল আমার কাছ থেকে ১৫,০০০ টাকা নেয় এবং এরপর আমার পাসপোর্টের কাজ সম্পন্ন হয়। আমার প্রশ্ন হলো—আমি যখন সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করে সরকারি ফি পরিশোধ করেছিলাম, তখন আমাকে কেন কোনো কারণ ছাড়াই ফেরত দেওয়া হলো? এবং পরে দালালের মাধ্যমে একই কাজ করাতে কেন অতিরিক্ত ১৫,০০০ টাকা দিতে হলো? আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। সাধারণ মানুষ যেন পাসপোর্ট করতে গিয়ে হয়রানি বা দালালের

বিবরণ
টাকার পরিমাণ ৳১৫,০০০
যে কাজের জন্য পাসপোর্ট অফিস
দপ্তর পাসপোর্ট অফিস
বিভাগ চট্টগ্রাম
থানা / উপজেলা চট্টগ্রামে
রিপোর্টের তারিখ ২৭ আগস্ট ২০২৬
কতজন দেখেছেন ১ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ৪৫
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গার এবং ছবি উঠানো

ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১.১ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য