নতুন পাসপোর্ট এর আবেদনপত্র, নির্ধারিত ফির চালান পেমেন্ট স্লিপ চেক জমা, ছবি ও ফিঙ্গার দেওয়াই ছিল মূল কাজ। আবেদনকৃত পাসপোর্ট আমার আম্মার। যার পৃষ্ঠা ৪৮, মেয়াদ ৫ বছর ও ফি ৪০২৫ টাকা। যে কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন ফি জমা দেই তারাই প্রথমে সাবধান করে দেয়। বাড়তি ১৫শ টাকা না দিলে আবেদনপত্রের অপ্রয়োজনীয় ভুল ধরে জমা না নিয়ে বারবার বাতিল করে দিবে ও বারবার ঘোরাবে । আর বারবার নতুন ফর্ম পূরণ করে নিয়ে যেতে হবে। প্রয়োজন মনেকরে আসলে দাবীকৃত ১৫শ টাকায় আমরা কাজটি করে দেই। বাস্তবেও তাই হল। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে, লাইনে দাঁড়িয়ে থাকার লোককে মধ্যে ৬-৭ জনের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হই। মা যথেষ্ট বয়স্ক ও অসুস্থ। বারবার নিয়ে যাওয়া সম্ভব না। বাধ্য হয়েই ঘুসের টাকা দিতে হয়।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।