CT2EM96R

আবেদন ফরম রিসিভ ও পিঙ্গার নেওয়া ঘুষ দিতে অস্বীকার করা হয়েছে

পাসপোর্ট আবেদনকারীর নিজ এন.আইডি কার্ড থাকা সত্ত্বেও, সাথে পিতা-মাতার এন.আইডি কার্ড ও চেয়ারম্যান সনদ, পাসপোর্ট পাওয়ার প্রত্যয়ন বা সনদ, বিদ্যুৎ বিল ফটোকপি, খতিয়ানের ফটোকপি, হোল্ডিং ট্যাক্স এর ফটোকপি সংযুক্ত করার পরও ই-পাসপোর্ট অনলাইন আবেদনে এটা ঐটা ভুল আছে কাগজ ১টি বা এটি অপূরণ আছে বা এন.আইডি কার্ড এর অনলাইন কপি লাগবে বা খতিয়ানের অনলাইন কপি লাগবে বা পিতা বা মাতা কেউ মৃত থাকলে তার মৃত্যু সনদ অনলাইন থাকতে হবে বলে পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট অনলাইন আবেদনে ফরমে গোল দাগ দিয়ে বিদায় করে দেয়, পাসপোর্ট আবেদনকারী ২/৩ দিন যাওয়ার পর যখন ই-পাসপোর্ট অনলাইন আবেদন ফরম যখন পাসপোর্ট অফিসে রিসিভ করাতে পারে না তখন দালালের স্বরনাপন্ন হয়।

বিবরণ
টাকার পরিমাণ ৳১,৫০০
যে কাজের জন্য আবেদন ফরম রিসিভ ও পিঙ্গার নেওয়া
দপ্তর পাসপোর্ট অফিস
বিভাগ চট্টগ্রাম
থানা / উপজেলা কক্সবাজার
রিপোর্টের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ৩৯ বার
এই দপ্তরের সব রিপোর্ট
০ মন্তব্য

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ২১৪ BRA9CLA5
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গার এবং ছবি উঠানো

ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১.১ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ৮২ RJ6GQSK6
০ মন্তব্য