আমার চাচা কে নিয়ে কুমিল্লা সরকারি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে রোগী ভর্তির টিকিটের মূল্য সরকারি নির্ধারিত টাকা থেকে ৫ টাকা বেশী নেওয়া হয় সবার কাছ থেকে আমাকেও বাধ্য হয়ে দিতে হয়েছে । ওখানের আয়া, ট্রলিবয় রা ২০০/৩০০ টাকার বিনিময়ে রোগী বেডে নিয়ে যায়। টাকা দিতে না চাইলে গালাগালি এমনকি রোগী মেরে ফেলারও হুমকি দেয়। তাদের সিন্ডিকেট এত বড়ো যে কতৃপক্ষ কে জানানোর পরও আশানুরূপ কোনো ফল আজ পর্যন্ত পেলাম না। বরং কেউ প্রতিবাদ করলে হাসপাতালে যারা তাদের দলের সদস্য তাদের ডেকে এনে ভুক্তভোগী কে হেনস্তা করা হয়। চিকিৎসার মান অনেক খারাপ। নার্সরা গুরুত্ব দিয়ে রোগীর সেবা পর্যালেচনা করে না। রোগীর অভিভাবকদের সাথে দুব্যবহার করে অনেক। আপনারা তদন্ত করে দেখতে পারেন। সিন্ডিকেটে যুক্ত আয়া এবং ট্রলিবয়ের ২ টা ছবি আছে।
one Dr. asked 2000 taka for given my father's death certificate :(
রোগী ভর্তি করাতে যেয়ে উনারা বলতেছিলো সিট খালি নেই। পরে একজন আয়াকে ৫০০ টাকা দিতেই উনি ভিতরে গিয়ে নিজে কেমনে কী করে আসলো। সিট পেয়ে গেলাম
Asked for 500 to get me a bed for my son
কিডনি বিভাগে ভর্তি হয়েছি। তারপর ছাড়পত্র আনার সময় ওয়ার্ল্ড বয় চা নাস্তা বাবদ কিছু টাকা দাবি করে।। তারপর তা পরিশোধ করি।
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।