২০২৩ সালে প্রথমবার নিজে নিজেই পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম। নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ফিঙ্গার ও ছবি দিতে গেলাম। সেখানে গিয়ে বলা হলো, স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। বাড়ি থেকে স্টুডেন্ট কার্ড আনালাম। এরপর কয়েকশ মানুষের সিরিয়াল পেরিয়ে আবার ডেক্সে পৌঁছালাম। এবার বলা হলো, আবেদনপত্রে বাবার পেশায় ভুল আছে। বাবা প্রবাসী হওয়ায় পেশার ঘরে “Others” দেওয়াটাই নাকি ভুল। এই ভুল সংশোধন করতে হলে বর্তমান আবেদন বাতিল করে আবার নতুন করে আবেদন করতে হবে। আবেদন বাতিল করতে গেলাম আরেক ডেক্সে। সেখানে বলা হলো, আবেদন বাতিল করতেও দুই দিন সময় লাগবে। এরপর আবার কয়েকদিন পর নতুন করে আবেদন করতে হবে। এতক্ষণে বুঝলাম, সরকারি নিয়মের পথে আমার আরও কয়েকদিন ও কয়েক দফা দৌড়াতে হবে।
আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়
The police demanded it. Otherwise he was giving me a lot of trouble.
ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।
পাসপোর্টের পুলিশ ভেরিফাই করাতে গিয়ে ১০০০ টাকা পুলিশ ঘুস নিছে,,,
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।