বাবা মারা জাওয়ার পর জমি আমাদের নামে নামজারি করতে গিয়েছিলাম।ওয়ারিশ সনদ উপস্থাপন করে আমাদের নামে নামজারির আবেদন করতে গেলে উনি বিরক্তি ভাব দেখিয়ে বলেন অন্যদিন আসতে।তারপরের দিন যাওয়ার পর বলেন অই সহকারী নায়েব মলিলা ভেরিফাই এর জন্য জমি দেখবে মাপবেন,জমির পরিমান কমও দেখাতে পারবে ওনারা তখন।তাছাড়া সরকারি এতগুলো লোক গেলেও ঐখানে আপনার খরচ আছে মানুষ দেখবে ইত্যাদি ইত্যাদি।তারচেয়ে বরং আপনি টাকা দিয়ে দেন সব আমরা করে দিব আপনার কোনো ঝামেলা নাই।আমার মা একজন শিক্ষক। মার স্কুল থেকে ছুটি নিয়ে দুই দিন পর আবার যাই উনার কাছে।অনুনয় বিনয় করে ঐ টাকা ৮০০০ দিই।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।