আর এস খতিয়ানে জমির শ্রেণি ভুলভাবে উল্লেখ হয়েছে। এ ভুলটি আমাদের কারণে নয়; মাঠ পর্যায়ে প্রতিবেদন দাখিলের সময় ভূমি কর্মকর্তা অনলাইনে ভুল তথ্য দেওয়ায় এমনটি হয়েছে। পরবর্তীতে ভুল সংশোধনের জন্য আরএস খতিয়ান মিসকেস করতে গেলে জানানো হয়, সরকারি কোর্ট ফি মাত্র ২০ টাকা। কিন্তু মিসকেস ভূমি অফিসের কর্মচারী মিসকেস করার জন্য আমাদের কাছ থেকে অতিরিক্ত ২,০০০ টাকা দাবি ও গ্রহণ করেন। ঘুষের টাকা না দিলে ফাইল পড়ে থাকবে, কাজ যথাসময়ে হবে না এবং হলেও অনেক দেরি হবে—এমন পরিস্থিতিতে আমরা টাকা দিয়ে কাজটি করে নেই ঘুষ গ্রহন ও প্রদান দুইটাই অপরাধ হলে ওটা করা ছাড়া আমাদের উপায় ওভাবে ছিলোনা পরে আমরা ডিসি অফিসে অভিযোগ করলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। অভিযোগের প্রমাণ চাওয়া হয়, কিন্তু এ ধরনের লেনদেনের পমান নেই
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।