সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
গত জুলাই মাসে আমি আমার পৈত্রিক সম্পত্তি নামজারি করার জন্য অনলাইনে আবেদন করি। যেখানে আমাদের সকল ওয়ারিশদের নাম, সম্পর্ক উল্লেখ পূর্বক সকলের নামে একত্রে নামজারি করার আবেদন করেছিলাম। অনলাইনে আবেদন করার পর কিয়েকটি ধাপে আমাকে শুধুমাত্র ঘুষের টাকার জন্য কাল বিলম্ব করা হয়। ্ৈামার নামজারিটা খুবই জরুরি ছিল। কিন্তু ঘুষের টাকা না দেওয়ার কারনে তারা টালবাহানা করতে থাকে। আজ দেখতে পারবে না, কাল সার্ভার সমস্যা, পরশু স্যার নেই ইত্যাদি ইত্যাদি। পরে আমাকে একজন পরামর্শ দিলেন, এসব কিছুই না, ঘুষ দিলে এসব সমস্যা নিমিষেই শেষ হয়ে যাবে। উপায়ন্ত না দেখে ঘুষ দিয়ে আমাকে নামজারি সম্পূর্ণ করতে হয়েছে ৪৮ দিনের মাথায়। ঘুষের টাকা দেওয়ার মাত্র ৩ ঘন্টায় কাজ হয়ে গেছে। কোথাও আর কোন সমস্যা দেখা যায় নি।
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
Comments 0
No comments yet. Be the first.