নতুন পাসপোর্ট তৈরি বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

আমি ২০২২ সালে কুমিল্লা পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট তৈরির জন্য, তখন আমার তেমন কোন ধরনের ধারণা ছিল না, একেবারে নতুন,আমিমতখন পাসপোর্ট অফিসে গিয়ে যখন আমি ওনাদের জানাইলাম আমি পাসপোর্ট করতে চাই,,তখন ওনারা আমাকে আনসার সদস্য কে দেখিয়ে দিলো বললো ওনার সাথে কথা বলেন ওনারা নিজেরা কিছু বলে নাই,পরে আমাকে আনসার সদস্য বলে পাসপোর্ট করি জলদি চাও নাকি,একটু কয়েক মাস দেরি করে আসুক এটা চাও,তখন আমি বলছি না জলদি চাই,,তার পর ওনি বললো তোমাকে ২০/২২ দিনের মধ্যে দিয়ে দিবো,,যা জলদি পাবে,,এখন বহুত সমস্যা পাসপোর্ট করতে,,আর নয় ৩/৪ মাস ও লাগতে পারে,,,এখন তুমি কোনটা চাও,,তখন আমি ওনার কথা মত ২০/২২ দিনের মধ্যে পাসপোর্ট চাই বলায়,,ওনি বললো তবে এটায় খরচ আছে,,এখন তুমি আমাকে ১০ হাজার দেও আর পাসপোর্ট পেলে ৫ হাজার মোট ১৫ হাজার খরচ

বিবরণ
টাকার পরিমাণ ৳১৫,০০০
যে কাজের জন্য নতুন পাসপোর্ট তৈরি
দপ্তর পাসপোর্ট অফিস
বিভাগ চট্টগ্রাম
থানা / উপজেলা কুমিল্লা
রিপোর্টের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১ বার
এই দপ্তরের সব রিপোর্ট
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ৪৫
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গার এবং ছবি উঠানো

ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১.১ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য