DK47XWMA

শিশুটিকা কার্ড করতে গিয়েছিলাম। Was forced to pay

১৬-০৯-২০২৬ইং। জেলা: টাংগাইল, উপজেলা: কালিহাতী। কালিহাতী সদর হাসপাতালে সকাল ১০ টার পর, টিকাদান কক্ষে গেলাম, বাচ্চার শিশুটিকা কার্ড করার জন্য। কর্মরত ব্যক্তি দুই ঘন্টা অপেক্ষা করতে বলল, এবং আশ্বাস দিলো যে ভিড় কমলে বাচ্চার টিকাকার্ড করে দিবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম এবং ভির কমলো। প্রায় ১ টার দিকে আবার গেলাম কথা বলতে। ঐ ব্যক্তি ৫০ টাকা চাইল। আমি বললাম, ""কেন, টাকা তো লাগে না?"" টাকা না দিলে বলে টিকাকার্ড করায় দিবে না। বাধ্য হয়ে টাকা দিলাম। টাকা নেওয়ার পরেও আমাকে অরিজিনাল শিশুটিকা কার্ড দেয়নি, টিকা কার্ডের ফটোকপি কাগজ দিছে। এমনকি, পরবর্তী টিকা কখন দিতে হবে সেটাও বলে নাই। ব্যবহারও খারাপ ছিল। এই আমার সোনার বাংলাদেশ ?

Details
Amount ৳50
For which service শিশুটিকা কার্ড করতে গিয়েছিলাম।
Departments Public Hospital
Division Dhaka
Thana / upazila টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা
Reported on 16 September 2026
Views 7 বার
All reports from this department
0 Comments

Comments 0

No comments yet. Be the first.

Comments are public. Leave the name blank to stay anonymous. Do not post anyone's name, address or phone number.

Talked-about reports from the same department