CTRFQLRS

জন্ম নিবন্ধন Refused to pay

জন্ম নিবন্ধন সংশোধন প্রিন্ট নিতে লাগে ৭০ টাকা। ২০২১ সালে আমি নিজে জেলা প্রশাসন+ওয়ার্ড অফিস ১০ দিন ঘুরে জন্ম নিবন্ধন সংশোধন করা। প্রিন্ট নেওয়ার সময় ১৬ নং চকবাজার ওয়ার্ডের দায়িত্বরত দুজন দাবি করে ২৫০ টাকা। যারা (কিছু লোক যাদের সাথে পরিচয় আছে অথবা লেনদেন করে) ৫০০/১০০০ হাসিমুখে দিচ্ছিল, ওদের ১ সপ্তাহে পুরো কাজ শেষ করে দিবে বলে। পাশের দোকান থেকে লেটারহেড প্রিন্ট করিয়েছিল ৩০ টাকা এক পেজ। ঐ লেটারহেডের ডিজাইন ওদেরই থাকে কেবল। আর ২৫০ টাকা কেন দিব বললে বলে "যেখানে ৭০ টাকায় দিয়ে দেয় ওখানে যাও"। কিছুদিন পর আবার অন্যের জন্য নিবন্ধনের কাজে গেলে নানা অজুহাতে আমার কাজ নাকচ করে। অথচ যারা পরিচিত বা অর্থ লেনদেন করে তাদের কাজ আগে করে দেয়। আমাকে ইগনোর করে সকাল ১০টা থেকে ২:৩০ পর্যন্ত ঘুরায়।

Details
Amount ৳250
For which service জন্ম নিবন্ধন
Departments City Corporation
Division Chattogram
Thana / upazila চট্টগ্রাম
Reported on 12 September 2026
Views 15 বার
All reports from this department
0 Comments

Comments 0

No comments yet. Be the first.

Comments are public. Leave the name blank to stay anonymous. Do not post anyone's name, address or phone number.

Talked-about reports from the same department

City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম,,২৬৯১ টাকার রশিদ দিয়েছে,, কিন্তু অতিরিক্ত ৫০০ টাকা দিতে হয়েছে, নইলে কোনভাবেই দিচ্ছিলো না,,টঙ্গী পৌরসভা অফিস

Paid
টঙ্গী ৳500
1 September 2026 68 DKB2CL2S
0 Comments
City Corporation

new trade license application

ট্রেড লাইসেন্সের কাজ অনলাইন ওয়েবসাইট বানায় রাখলেও এসব কাজ অনলাইনে কিছুই হয় না। সব দালাল আর ঘুরে ঘুরে করা লাগে ডিএনসিসি অফিস, ওয়ার্ড নং ২৮ ই '—' নাম এর একজন ঘূষ নিসে ট্রেড লাইসেন্স সাথে করে দিবে আর টাকা না দিলে কাজ করতে ১ সপ্তাহ লাগবে। তাই আমি বাধ্য হয়ে ১০০০ টাকা ঘুষ দেই। ঘুষ দেয়ার সাথে সাথে ১ দিনের মধ্যে ৩-৪ জন উচ্চপদস্থ কর্মকর্তার স্বাক্ষর নিয়ে নেয় এই ব্যাক্তি । এই অফিসে যতজন কাজ করে সবাই নিজের সাথে দালাল রাখে। নিজেরা ভালো মানুষ হয়ে বসে থাকে আর দালাল দিয়ে কাজ চালায়

Paid
Dhaka ৳1.0K
20 August 2026 65 DK8Q2PKQ
0 Comments
City Corporation

দোকানের ট্রেড লাইসেন্স

আমি দোকানের জন্য একটি ট্রেড লাইসেন্স করতে ঢাকা দক্ষিণ সিটির খিলগাঁও, তিলপাড়ায় যাই। সরকারি ফি- 4075 টাকা, কিন্তু তারা দাবি করে- 7000 টাকা। অবশেষে আমি 6000 টাকায় কাজ সম্পন্ন করি।

Paid
খিলগাঁও ৳3.0K
27 August 2026 61 DKAHHH45
0 Comments