সমাধান
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
CTVRCHF9
আমি সম্প্রতি নোয়াখালীর দুটি ভূমি অফিসে গিয়েছিলাম—একটি সংশ্লিষ্ট ভূমি অফিস এবং একটি ইউনিয়ন ভূমি অফিস। জমি-সংক্রান্ত বিভিন্ন কাজ ও খতিয়ান/নামজারি সংক্রান্ত সেবা নিতে গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় নির্ধারিত সরকারি ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ চাওয়ার পরিস্থিতির মুখোমুখি হয়েছি। একটি খতিয়ানের জন্য প্রায় ১০,০০০ টাকা, অন্য একটি খতিয়ানের জন্য প্রথমে কাজ হবে না বলা হলেও পরে অন্য একজনের মাধ্যমে ২০,০০০ টাকা লাগবে বলে জানানো হয়। আরেকটি কাজের জন্য ২৫,০০০ টাকা দাবি করা হলেও শেষ পর্যন্ত ২০,০০০ টাকা দিয়ে কাজ করাতে হয়েছে। এসব অর্থের মধ্যে কোনটি সরকারি ফি এবং কোনটি অতিরিক্ত অর্থ—তা একজন সাধারণ নাগরিক হিসেবে পরিষ্কারভাবে বোঝার সুযোগ ছিল না। আমার কাছে একটি অডিও রেকর্ডিংও রয়েছে, যেখানে ১০,০০০ টাকা চ
টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।
বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। ৩০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হচ্ছে।
যৌথ বাড়ি নির্মাণ ও নকশা, প্লান পাশ অনুমতি জন্য। বাড়ি নির্মাণ অনুমতি পেতে নামজারিসহ যৌথ নির্মাণ অনুমতি, ভাঙ্গা গড়ার অনুমতি পেতে।
ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি
Comments 0
No comments yet. Be the first.